মানহানির দুই মামলায় খালেদা জিয়ার এক বছরের জামিন
নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪প্রকাশিত : ০৬:২১ পিএম, ২৮ জানুয়ারি ২০২০ মঙ্গলবার
ছবি: সংগৃহীত
মানহানির অভিযোগে ঢাকা ও নড়াইলে দায়ের করা পৃথক দুই মামলায় বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে এক বছরের জন্য জামিন দিয়েছেন হাইকোর্ট।
মঙ্গলবার (২৮ জানুয়ারি) বিচারপতি মুহাম্মদ আবদুল হাফিজ ও বিচারপতি ইজারুল হক আকন্দের সমন্বয়ে গঠিত ডিভিশন খালেদা জিয়ার পক্ষে আবেদনের পরিপ্রেক্ষিতে এই আদেশ দেন।
আদালতে আবেদনের পক্ষে শুনানি করেন- বিএনপির আইন সম্পাদক ব্যারিস্টার কায়সার কামাল। সাথে ছিলেন- আইনজীবী মাকসুদ উল্লাহ, গোলাম আকতার জাকির, কে আর খান পাঠান, অ্যাডভোকেট সুজা প্রমুখ।
এই বিষয়ে ব্যারিস্টার কায়সার কামাল বলেন, হাইকোর্ট এই দুই মামলায় খালেদা জিয়াকে জামিন দিয়েছিলেন। এই মেয়াদ শেষ হওয়ায় তার পক্ষে আবারো আবেদন করা হয়। যার পরিপ্রেক্ষিতে আদালত এক বছর করে জামিনের মেয়াদ বাড়ান।
এর আগে, নড়াইলের মামলায় ২০১৮ সালের ১৩ আগস্ট এবং ঢাকার মামলায় একই বছরের ১৪ আগস্ট খালেদা জিয়াকে ৬ মাসের জামিন দেন হাইকোর্ট। এরপর খালেদা জিয়ার আবেদনের পরিপ্রেক্ষিতে গত বছরের ৫ ফেব্রুয়ারি হাইকোর্ট খালেদা জিয়ার জামিনের মেয়াদ এক বছর বৃদ্ধি করেন।
২০১৫ সালের ২১ ডিসেম্বর মুক্তিযোদ্ধাদের সংখ্যা নিয়ে বিরূপ মন্তব্য করার অভিযোগে ও একই বছরের ২৪ ডিসেম্বর খালেদা জিয়ার বিরুদ্ধে নড়াইলে মানহানির মামলা করা হয়। স্থানীয় আওয়ামী লীগ নেতা রায়হান ফারুকী ইমাম বাদি হয়ে মামলাটি করেন। আর ২০১৬ সালের ৫ জানুয়ারি জননেত্রী পরিষদের সভাপতি এবি সিদ্দিকীর করা মামলায় ঢাকা মহানগর ম্যাজিষ্ট্রেট আদালত গত বছরের ৭ আগস্ট খালেদা জিয়ার জামিন আবেদন খারিজ করেন।
-জেডসি
- চাঁদরাতে কেনাকাটা: ভিড়ে মুখর নগর জীবন
- নারীদের জন্য রাজধানীর কোথায় কখন ঈদ জামাত
- রাজধানীর কোথায় কখন ঈদের জামাত জেনে নিন
- আজ ঈদুল ফিতর, দেশজুড়ে আনন্দ-উৎসব
- ঈদের দিন সারা দেশে ঝড়-বৃষ্টির আশঙ্কা
- ঈদের শুভেচ্ছা জানালেন রাষ্ট্রপতি
- রাজধানীতে ঈদের দিন বন্ধ থাকবে মেট্রোরেল
- ঈদের শুভেচ্ছা জানালেন প্রধানমন্ত্রী
- শেষ মুহূর্তে চলছে আতর-টুপি-জায়নামাজ কেনা
- ‘ডোরেমন’-এর রূপকার সুতোমু শিবায়ামা আর নেই
- মধ্যপ্রাচ্যের যুদ্ধে ৫ বাংলাদেশি নিহত: শামা ওবায়েদ
- রাজধানীতে দমকা হাওয়াসহ বজ্রবৃষ্টি, ভোগান্তিতে নগরবাসী
- শেষ ইফতারের আবেগ: এক টেবিলে ভালোবাসার পূর্ণতা
- ঈদ বাজার: শেষ সময়ের কেনাকাটায় ব্যস্ত নারীরা
- স্বাদের ঐতিহ্যে চার দশক: কে-শফি বেকারির গল্প
- স্বাদের ঐতিহ্যে চার দশক: কে-শফি বেকারির গল্প
- বিটিভির ঈদ আড্ডায় কিংবদন্তি অভিনেত্রী ববিতা
- রাজধানীতে ঈদের দিন বন্ধ থাকবে মেট্রোরেল
- সুখি দেশের তালিকা প্রকাশ, বাংলাদেশের অবস্থান কত
- শেষ ইফতারের আবেগ: এক টেবিলে ভালোবাসার পূর্ণতা
- আজ রমজানের শেষ শুক্রবার জুমাতুল বিদা
- ঈদের শুভেচ্ছা জানালেন রাষ্ট্রপতি
- ঈদের আগে শেষ শুক্রবারে সবজিতে স্বস্তি, মাছ-মাংস-ডিমে চাপ
- রাজধানীতে দমকা হাওয়াসহ বজ্রবৃষ্টি, ভোগান্তিতে নগরবাসী
- শেষ মুহূর্তে চলছে আতর-টুপি-জায়নামাজ কেনা
- মধ্যপ্রাচ্যের যুদ্ধে ৫ বাংলাদেশি নিহত: শামা ওবায়েদ
- আগামীকাল ঈদ, প্রস্তুত জাতীয় ঈদগাহ
- ঈদ বাজার: শেষ সময়ের কেনাকাটায় ব্যস্ত নারীরা
- ঈদের দিন দেশের যেসব অঞ্চলে বৃষ্টি নামতে পারে
- বিশ্বে নারী প্রেসিডেন্ট: নেতৃত্বে নারীর অগ্রযাত্রা


