মানিকগঞ্জে ফোক সম্রাজ্ঞী মমতাজের প্রচারণা চলছে
অজন্তা ইলোরা | উইমেননিউজ২৪প্রকাশিত : ১২:৩৬ পিএম, ১৫ ডিসেম্বর ২০১৮ শনিবার
ছবি : সংগ্রহ করা
মানিকগঞ্জ-২ আসন থেকে ব্যাপক প্রচারণা চালাচ্ছেন জনপ্রিয় কণ্ঠশিল্পী মমতাজ বেগম। এই প্রার্থী একাদশ সংসদ নির্বাচনে অংশ নিয়ে শুরু থেকেই আলোচনার কেন্দ্রবিন্দুতে রয়েছেন। শুরু থেকেই ব্যাপক প্রচারণায় নেমে পড়েছেন তিনি।
মানিকগঞ্জ-২ মানিকগঞ্জ জেলায় অবস্থিত জাতীয় সংসদের ১৬৯নং আসন। আসনটি মানিকগঞ্জ জেলার সিঙ্গাইর উপজেলা, হরিরামপুর উপজেলা এবং মানিকগঞ্জ সদর উপজেলার হাটিপাড়া ইউনিয়ন, ভাড়ারিয়া ইউনিয়ন, পুটাইল ইউনিয়ন নিয়ে গঠিত।
এ আসনে বর্তমান এমপি সিংগাইর উপজেলা আওযামী লীগের সভাপতি মমতাজ বেগম। ২০০৮ সালে প্রথমে সংরক্ষিত আসনে, দ্বিতীয় বার ২০১৪ সালের নির্বাচনে তিনি এমপি হন। তিনি স্বদলবলে এলাকায় প্রচারণা চালাচ্ছেন। গত মেয়াদের নিজের উন্নয়ন কর্মকান্ড তুলে ধরছেন ভোটারের দ্বারে দ্বারে গিয়ে।
সিংগাইর উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক ভিপি শহিদুর রহমান শহিদ জানালেন, বর্তমান এমপি এলাকায় রেকর্ড পরিমাণ উন্নয়ন করেছেন। তৃণমূলের সঙ্গে তার নেটওয়ার্ক। মমতাজের বিকল্প এই আসনে কেউ হতে পারে না বলে দাবি করেন শহিদ।
দায়িত্বশীল নেতাদের ভাষ্যানুযায়ী, আওয়ামী লীগ একাট্টা হয়ে মমতাজের পক্ষে মাঠে নেমেছে। এলাকার উন্নয়নের কথা চিন্তা করে শরিক দলের কোনো প্রার্থীকে ভোট দিবেন না সাধারণ ভোটাররা। উন্নয়নের ধারা অব্যাহত রাখতে নৌকার প্রার্থী মমতাজের বিকল্প নেই বলে তারা জানান।
এ আসনের বর্তমান সংসদ সদস্য আওয়ামী লীগের মনোনয়ন প্রাপ্ত কণ্ঠশিল্পী মমতাজ বেগম বলেন, গত নির্বাচনে প্রতিদ্বন্দ্বী না থাকায় আমি বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হই। এলাকায় ব্যাপক উন্নয়নের পাশাপাশি সাংগঠনিকভাবে দলের হাল ধরি। এখন দল অনেক শক্তিশালী। আগামীতে এ আসন থেকে আওয়ামী লীগের সংসদ সদস্য নির্বাচিত হয়ে ৫ গুণ উন্নয়নমূলক কাজ করতে পারবো ইন্শাআল্লাহ।
এদিকে ফোক সম্রাজ্ঞী মমতাজ বেগমকে দলের প্রার্থী ঘোষণা করায় আওয়ামী লীগের মনোনয়ন বঞ্চিতরা কেউ দলের ভিতর থেকে বিদ্রোহী কিংবা স্বতন্ত্র প্রার্থী হননি।
- লিচুতে সরগরম বাজার, বাড়ছে সরবরাহ কমছে দাম
- পাখিদের মৃত্যু, প্রকৃতির নিঃশব্দ বিদায়
- ইংলিশ মিডিয়াম স্কুলে টাকার নৈরাজ্য, নেই নিয়ম-নীতির বালাই
- পাকা কলার পিঠা, একটি মুখরোচক খাবার
- বাম্পার ফলন আমের: ২৭ লাখ টন ছাড়াতে পারে উৎপাদন
- গৌরনদীতে নারীর ক্ষমতায়নে তথ্য আপা প্রকল্প নিয়ে উঠান বৈঠক
- পাঁচ শিক্ষা বোর্ড ও এনসিটিবিতে নতুন চেয়ারম্যান
- আগামী বছর পাঠ্যক্রমে যুক্ত হচ্ছে চার নতুন বই
- দেশের ৮টি অঞ্চলে রাতেই হতে পারে ঝড়
- শিশুদের মাঠে ফেরাতে আধুনিক পার্ক গড়ছে সরকার
- ভুয়ো খবর ছড়ানো নিয়ে কড়া বার্তা মিমির
- হামে একদিনে আরও ৮ শিশুর প্রাণহানী
- এসএসসি পরীক্ষার ফলাফলের তারিখ জানালেন শিক্ষামন্ত্রী
- বিশ্বকাপে নতুন ৪ ফিচার আনল হোয়াটসঅ্যাপ
- পুশইন ঠেকাতে ভারতকে ১৩টি চিঠি দিয়েছে সরকার
- গ্রামে ১০-১২ ঘণ্টা বিদ্যুৎ থাকে না: রুমিন ফারহানা
- বিশ্ববাজারে স্বর্ণের দামে ফের পতন
- সৌদি সিনেমার প্রেমে মজেছেন মনিকার
- বিশ্বকাপে নতুন ৪ ফিচার আনল হোয়াটসঅ্যাপ
- এসএসসি পরীক্ষার ফলাফলের তারিখ জানালেন শিক্ষামন্ত্রী
- সন্ধ্যার মধ্যে দেশের ৯ জেলায় ঝড়-বৃষ্টির শঙ্কা
- বাংলাদেশসহ দক্ষিণ এশিয়ার ৫ দেশে একসঙ্গে ভূমিকম্প অনুভূত
- পুশইন ঠেকাতে ভারতকে ১৩টি চিঠি দিয়েছে সরকার
- বাম্পার ফলন আমের: ২৭ লাখ টন ছাড়াতে পারে উৎপাদন
- হামে একদিনে আরও ৮ শিশুর প্রাণহানী
- দেশের ৮টি অঞ্চলে রাতেই হতে পারে ঝড়
- শিশুদের মাঠে ফেরাতে আধুনিক পার্ক গড়ছে সরকার
- গৌরনদীতে নারীর ক্ষমতায়নে তথ্য আপা প্রকল্প নিয়ে উঠান বৈঠক
- পাঁচ শিক্ষা বোর্ড ও এনসিটিবিতে নতুন চেয়ারম্যান
- ভুয়ো খবর ছড়ানো নিয়ে কড়া বার্তা মিমির




