মানিকনগর থেকে শিক্ষিকার মরদেহ উদ্ধার
নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪প্রকাশিত : ০১:৪৩ পিএম, ১ জানুয়ারি ২০২৪ সোমবার
সংগৃহীত ছবি
রাজধানীর মানিকনগরে সাবরিনা আক্তার শাম্মী (২৮) নামের এক শিক্ষিকা গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন। মুগদা জেনারেল হাসপাতাল থেকে তার মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
পুলিশ বলছে, মানিকনগরে স্বামীর বাসায় গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন তিনি। রোববার ভোর সাড়ে ৫টার দিকে মুগদা থানা পুলিশ মরদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ মর্গে পাঠায়।
বগুড়ার সারিয়াকান্দি উপজেলার ডোমকান্দি গ্রামের মৃত শাহ হেলাল উদ্দিনের মেয়ে সাবরিনা। স্বামী নিয়াজ হোসেন সাইদির সঙ্গে মুগদার মানিকনগর পুকুরপাড় এলাকার একটি বাড়িতে ভাড়া থাকতেন।
মুগদা থানার এসাআই রফিকুল ইসলাম জানান, সাবরিনা ও নিয়াজ সহপাঠী। ৮-৯ বছর যাবৎ তাদের প্রেমের সম্পর্কের পর চলতি মাসের ১৫ তারিখ তাদের বিয়ে হয়। বিয়ের পর থেকে স্বামীর সঙ্গে থাকতেন। রোববার ভোরে খবর পেয়ে মুগদা হাসপাতাল থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।
তিনি আরও জানান, পরিবারের কাছ থেকে জানা গেছে, সাবরিনা খুব অভিমানী ছিলেন। শনিবার রাতে স্বামীর সঙ্গে সামান্য মনোমালিন্য হওয়ায় সবার অগোচরে নিজের রুমে ফ্যানের সঙ্গে ওড়না পেচিয়ে গলায় ফাঁস দেন তিনি। দেখতে পেয়ে স্বামীর পরিবারই তাকে মুগদা জেনারেল হাসপাতালে নিয়ে যায়। তবে সেখানে নেয়ার পরপরই চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
এদিকে মৃত সাবরিনার মা শাহনাজ বেগমসহ স্বজনরা জানান, মহানগর আইডিয়াল স্কুলে শিক্ষকতা করতেন তিনি। ১৫ দিন আগে তার বিয়ে হয়। কেন হঠাৎ এমন কাজ করেছে সে বিষয়ে কেউই কিছু অনুমান করতে পারছেন না। ময়নাতদন্ত শেষে বিকালে মরদেহটি নিয়ে যান স্বজনরা।
- ২৪ ঘণ্টায় হাম উপসর্গে আরো ৩ জনের মৃত্যু
- ভারতের কাছে হেরে ইতিহাস গড়া হলো না বাংলাদেশের
- প্রসঙ্গ হামের টিকা: থামছে না শিশুমৃত্যুর মিছিল
- ঈদের আমেজ কাটেনি, ঢাকা আজও বেশ ফাঁকা
- মরণোত্তর জাতিসংঘ পদকে ভূষিত বাংলাদেশের ৬ বীর
- হজ শেষে দেশে ফিরেছেন ৩২,৮৩২ হাজি, মৃত্যু ৪৮
- ২৫ কোটি বৃক্ষরোপণ নিয়ে বৈঠকে প্রধানমন্ত্রী
- তপুর জোড়া গোলে বাংলাদেশের ইউরোপ জয়
- উত্তরায় গ্যাস লাইন লিকেজ থেকে আগুনে দগ্ধ ৩
- সাফ নারী চ্যাম্পিয়নশিপ: বাংলাদেশ-ভারত ফাইনাল আজ
- এইবারের চ্যাম্পিয়ন ব্রাজিল: সুমাইয়া হিমি
- ঢাকায় গরম কমতে পারে, আট বিভাগে ভারী বৃষ্টি হতে পারে
- দেশের বাজারে স্বর্ণের দামে বড় পতন
- এবার হেমোরেজিক ডেঙ্গুর প্রকোপ বাড়তে পারে: স্বাস্থ্যমন্ত্রী
- হাম ও উপসর্গে ৫ শিশুর প্রাণহানী
- খেলাপি ঋণ অর্থনীতিকে প্রচণ্ড চাপে ফেলছে: ড. ফাহমিদা
- যুক্তরাষ্ট্রের ভিসায় নতুন নিয়ম: যে নির্দেশনা দিলো ঢাকার দূতাবাস
- আবারও দৌলতদিয়া ফেরিঘাটে যাত্রীবাহী বাস ডুবি
- সাফ নারী চ্যাম্পিয়নশিপ: বাংলাদেশ-ভারত ফাইনাল আজ
- ঢাকায় গরম কমতে পারে, আট বিভাগে ভারী বৃষ্টি হতে পারে
- বিশ্ববাজারে স্বর্ণের দামে ব্যাপক পতন
- রাজধানীজুড়ে মশার দাপট, ডেঙ্গু ঝুঁকিতে ডিএসসিসির ৬৩ ওয়ার্ড
- মরণোত্তর জাতিসংঘ পদকে ভূষিত বাংলাদেশের ৬ বীর
- ঈদ-পরবর্তী স্বস্তি, তবু মাছের বাজারে আগুন
- হাম ও উপসর্গে ৫ শিশুর প্রাণহানী
- এবার হেমোরেজিক ডেঙ্গুর প্রকোপ বাড়তে পারে: স্বাস্থ্যমন্ত্রী
- ২৫ কোটি বৃক্ষরোপণ নিয়ে বৈঠকে প্রধানমন্ত্রী
- অবশেষে ‘খোঁজ’ মিলল দুবাই রাজপরিবারের সাবেক পুত্রবধূর
- ফ্রেঞ্চ ওপেনে ইতিহাস গড়ার পথে খয়ালিনস্কা
- টেলিভিশনে বিশ্বকাপ সম্প্রচারের স্বত্ব পেল যারা











