ঢাকা, শুক্রবার ১০, জুলাই ২০২৬ ৯:১০:৫৬ এএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
ইরানের বিরুদ্ধে কোনো যুদ্ধে অংশ নেবে না ইতালি: মেলোনি শেখ হাসিনাকে ফেরানোর চেষ্টায় কূটনৈতিক ঘাটতি নেই: শামা ওবায়েদ মৃত্যুদণ্ড কার্যকর হওয়ার ৭০ বছর পর ব্রিটিশ নারীর সাজা পরিবর্তন শিক্ষক পদে ৪৬ হাজার পরীক্ষার্থীর ফল পুনরায় প্রকাশের নির্দেশ জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি হচ্ছেন আইরিন খান বান্দরবানে পাহাড়ধস, ঘুমন্ত অবস্থায় শিশুসহ ৫ জনের প্রাণহানি

মানুষ যাতে শহরমুখী না হয় সেই লক্ষ্যে কাজ করছি: প্রধানমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪

প্রকাশিত : ০২:৫৭ পিএম, ১০ অক্টোবর ২০১৯ বৃহস্পতিবার

ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, মানুষকে যাতে শহরমুখী হতে না হয় সেই লক্ষ্যে কাজ করছি। তারা গ্রামে বসেই যেন সব সুবিধা পায়। বর্তমান যুগ ডিজিটাল যুগ। সবখানে ইন্টারনেট পৌঁছে যাচ্ছে। সব সেবা যেন গ্রাম থেকেও পাওয়া যায়।

বৃহস্পতিবার হোটেল সোনারগাঁও থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে ঢাকা ওয়াসার তিনটি মেগা প্রকল্প উদ্বোধন করার সময় তিনি এসব কথা বলেন। প্রকল্প তিনটি হলো- পদ্মা-যশলদিয়া প্রকল্প, সাভার উপজেলার তেঁতুলঝরা-ভাকুর্তা এলাকায় ওয়েল ফিল্ড নির্মাণ (১ম পর্ব) ও সাসটেইনেবল ওয়াটার সাপ্লাই (গন্ধর্বপুর)।

প্রধানমন্ত্রী বলেন, আওয়ামী লীগ সরকার মানুষের সেবায় বিশ্বাসী। সেই চিন্তা থেকেই আমরা রাজধানীবাসীর পানি সংকট নিরসনে বিভিন্ন উদ্যোগ নেই। নগরবাসীর জন্য পানি সুবিধা বাড়াতে ওয়াসার বিভিন্ন প্রকল্পের কথা উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন, পানির চাহিদা মেটাতে মাটির ওপরে পানির বিভিন্ন উৎস ও বৃষ্টির পানি ধরে রেখে ব্যবহারের চেষ্টা বাড়াচ্ছি। ভূগর্ভস্থ পানির অতিরিক্ত ব্যবহারের কারণে বিভিন্ন সমস্যা হয়। তাছাড়া আমরা সব বিভাগীয় শহর, জেলা-উপজেলা পর্যন্ত সুপেয় পানির ব্যবস্থা করছি। একেবারে ইউনিয়ন পর্যন্ত এটা করা হবে।

প্রকল্প উদ্বোধনকালে সবাইকে ওয়াসার পানি ব্যবহারে অপচয় রোধের আহ্বান জানিয়ে হাস্যরসের সুরে বলেন, বিল কমানোর চিন্তা থেকে হলেও পানি অপচয় করবেন না। কম পানি ব্যবহার করলে বিলও কম আসবে।

প্রধানমন্ত্রী বলেন, বাংলাদেশ নদীমাতৃক দেশ, ঢাকার চারপাশে চারটি নদী রয়েছে। তবে দূষণ একটা সমস্যা। আমরা দূষণ প্রতিরোধ এবং নদীগুলোর নাব্য বাড়ানোর চেষ্টা করছি। এসডিজি’র (সহস্রাব্দ উন্নয়ন লক্ষ্যমাত্রা) ষষ্ঠ লক্ষ্যমাত্রা ও আমাদের সপ্তম পঞ্চবার্ষিক পরিকল্পনায়ও সবার জন্য সুপেয় পানির কথা বলা হয়েছে। ডেল্টা প্ল্যান ২০৩০-এও এটা আছে। রাজধানীর চারপাশে নতুন জলাধার তৈরি করা হচ্ছে।

ঢাকা ওয়াসাকে সহযোগিতা করতে সবার প্রতি আহ্বান জানান প্রধানমন্ত্রী। তিনি বলেন, পানি ব্যবহারে সবাইকে সচেতন হতে হবে। অপচয় বন্ধ করতে হবে। পানি কম ব্যবহার করলে বিলও কম আসবে।

উদ্বোধনী অনুষ্ঠানে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী মো. তাজুল ইসলাম, স্থানীয় সরকার বিভাগের সচিব হেলালুদ্দীন আহমদসহ সংশ্লিষ্ট বিভাগের ঊর্ধ্বতন কর্মকর্তরা উপস্থিত ছিলেন। আর প্রকল্পের তিনটি এলাকায় উপস্থিত ছিলেন সংশ্লিষ্ট প্রকল্প পরিচালকসহ ওয়াসার কর্মকর্তারা।

-জেডসি