মামলা করায় নারীর হাত বিচ্ছিন্ন, গণপিটুনিতে যুবক নিহত
নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪প্রকাশিত : ০১:৩৩ পিএম, ২৩ ডিসেম্বর ২০২০ বুধবার
ছবি: সংগৃহীত
চট্টগ্রামে চাঁদাবাজির মামলা করায় বাদীর বাড়ি ঘেরাও করে এক নারীর হাত বিচ্ছিন্ন করার ঘটনা ঘটেছে। এ সময় বিক্ষুব্ধ জনতার গণপিটুনিতে হামলাকারী ওই যুবক ঘটনাস্থলেই নিহত হন। এ ঘটনায় আহত হয়েছেন আরও তিনজন। নিহত যুবকের নাম মিন্টু মিয়া (৪০)। তিনি বাঁশখালী উপজেলার পূর্ব পুইছড়ি এলাকার আহমদ মিয়ার ছেলে। তিনি বালু ব্যবসায়ী ছিলেন। আর আহত ওই নারীর নাম খতিজা বেগম (২৮)। তিনি একই এলাকার জয়নালের স্ত্রী।
মঙ্গলবার (২২ ডিসেম্বর) সন্ধ্যায় সীমান্তবর্তী পেকুয়ায় উপজেলার টইটং পাহাড়ি ছড়া এলাকায় এ ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শীরা জানান, একটি সরকারি ছড়া থেকে বালি উত্তোলন নিয়ে মিন্টু ও স্থানীয় জয়নালের মধ্যে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছিল। পরে জয়নাল মিন্টুর বিরুদ্ধে ২ লাখ টাকা চাঁদাবাজির অভিযোগ এনে র্যাবের কাছে একটি অভিযোগ করেন। এতে উত্তেজিত হয়ে মিন্টু ৭-৮ জন সন্ত্রাসী নিয়ে মঙ্গলবার সন্ধ্যায় জয়নালের বাড়ি ঘেরাও করে হামলা চালায়। এ সময় মিন্টুর দায়ের কোপে জয়নালের স্ত্রী খতিজা বেগমের একটি হাত বিচ্ছিন্ন হয়ে যায়। এ ঘটনায় আহত হন জয়নাল ও তার ভাই হাবিব উল্লাহ (২৫)।
পরে এ খবর জানাজানি হলে এলাকার লোকজন ধাওয়া দিয়ে মিন্টুকে ধরে গণপিটুনি দেন। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। আহত খতিজা ও তার দেবর হাবিব উল্লাহকে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে ভর্তি করা হয়েছে।
এ বিষয়ে টইটং ইউনিয়ন পরিষদের ১নং ওয়ার্ডের সদস্য আবুল কাসেম বলেন, আমি শুনেছি বটতলী জুমপাড়ার লোকজনের সঙ্গে মিন্টুর মধ্যে টইটং ছড়া থেকে বালু উত্তোলন নিয়ে বিরোধ চলছিল। এ ঘটনার জেরে মঙ্গলবার সন্ধ্যায় জয়নালের বাড়িতে গিয়ে অতর্কিত হামলা চালিয়ে জয়নালের স্ত্রীর হাত কেটে নিলে এলাকার লোকজন উত্তেজিত হয়ে হামলাকারী মিন্টুকে গণপিটুনি দেন। এতে ঘটনাস্থলে মিন্টু মিয়া মারা যান।
এ ব্যাপারে পেকুয়া থানার ওসি (তদন্ত) কানন সরকার বলেন, নিহতের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কক্সবাজার সদর হাসপাতালে পাঠানো হয়েছে। খুনের ঘটনায় জড়িতদের ধরতে পুলিশ অভিযান অব্যাহত রয়েছে।
এ ব্যাপারে বাঁশখালী থানার ওসি শফিউল কবীর বলেন, নিহত মিন্টু মিয়ার বাড়ি বাঁশখালী হলেও ঘটনাস্থল পেকুয়া উপজেলার টইটং হওয়ায় মামলার দায়িত্ব পেকুয়া থানার। তবে নিহত মিন্টুর বিরুদ্ধে বাঁশখালী থানায় কয়েকটি মামলা রয়েছে।
-জেডসি
- বায়ুদূষণে ঢাকায় আজ কিছুটা স্বস্তি, শীর্ষে কানশাসা
- ঢাকায় আজ বৃষ্টির পূর্বাভাস নিয়ে যা জানাল আবহাওয়া অফিস
- ভেনেজুয়েলায় ভূমিকম্প: নিহত ৩২, আহত ৭০০
- মাঠে নেমেই রেকর্ড গড়লেন নেইমার
- চীনের সঙ্গে গভীর অংশীদারিত্ব গড়তে আগ্রহী আমরা: প্রধানমন্ত্রী
- স্কটল্যান্ডকে উড়িয়ে দিয়ে সেরা হয়েই নকআউটে ব্রাজিল
- রোনালদোকে এড়ানো যায়, অস্বীকার করা যায় না
- ব্যাংক খাতের সংস্কারে ৪৫ কোটি ডলার দিচ্ছে বিশ্বব্যাংক
- মেসির জন্মদিন আজ, কোটি ভক্তের শুভেচ্ছা
- গাজায় ইসরায়েলি ড্রোন হামলায় ফিলিস্তিনি শিশু নিহত
- নেইমারের ফেরা ঘিরে আবারও উজ্জীবিত ব্রাজিল
- ২৮ জুন ফের শুরু হচ্ছে ভিটামিন ‘এ’ ক্যাম্পেইন
- ডেঙ্গুতে ২ জনের প্রাণ গেল, হাসপাতালে ১৫৭ জন
- পাকিস্তানে মাহরাং বেলুচের যাবজ্জীবন, রায় নিয়ে ক্ষোভ
- বেইজিংয়ে প্রধানমন্ত্রী তারেক রহমানকে লালগালিচা সংবর্ধনা
- দেশের ১৬ জেলায় দমকা হাওয়াসহ বৃষ্টির পূর্বাভাস
- ২০২৬ ফুটবল বিশ্বকাপ: রোনালদোর ফেরার বার্তা
- বেইজিংয়ে প্রধানমন্ত্রী তারেক রহমানকে লালগালিচা সংবর্ধনা
- গাজায় ইসরায়েলি ড্রোন হামলায় ফিলিস্তিনি শিশু নিহত
- ডব্লিউইএফ সেশনে বিশ্ব নেতাদের সঙ্গে প্রধানমন্ত্রী তারেক রহমান
- পাকিস্তানে মাহরাং বেলুচের যাবজ্জীবন, রায় নিয়ে ক্ষোভ
- মেসির জন্মদিন আজ, কোটি ভক্তের শুভেচ্ছা
- ডেঙ্গুতে ২ জনের প্রাণ গেল, হাসপাতালে ১৫৭ জন
- ব্যাংক খাতের সংস্কারে ৪৫ কোটি ডলার দিচ্ছে বিশ্বব্যাংক
- রোনালদোকে এড়ানো যায়, অস্বীকার করা যায় না
- ২৮ জুন ফের শুরু হচ্ছে ভিটামিন ‘এ’ ক্যাম্পেইন
- বেইজিং পৌঁছেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান
- নেইমারের ফেরা ঘিরে আবারও উজ্জীবিত ব্রাজিল
- চীনের সঙ্গে গভীর অংশীদারিত্ব গড়তে আগ্রহী আমরা: প্রধানমন্ত্রী
- মাঠে নেমেই রেকর্ড গড়লেন নেইমার



