মার্কিন ডলারে থাকবে দুই নারীর স্বাক্ষর
আন্তর্জাতিক ডেস্ক | উইমেননিউজ২৪প্রকাশিত : ১২:০১ পিএম, ১২ ডিসেম্বর ২০২২ সোমবার
ফাইল ছবি
প্রথমবারের মতো যুক্তরাষ্ট্রের ডলারে দুইজন নারীর স্বাক্ষর থাকবে। বৃহস্পতিবার ডলারের নতুন নোট অবমুক্ত করেছেন দেশটির কর্মকর্তারা।
আগামী বছরের শুরু থেকে যুক্তরাষ্ট্রের বাজারে আসতে যাওয়া নতুন মুদ্রায় থাকবে দুইজন নারীর স্বাক্ষর। তারা হলেন যুক্তরাষ্ট্রর ট্রেজারি সেক্রেটারি বা অর্থমন্ত্রী জ্যানেট ইয়েলেন এবং ট্রেজারার লিন মালের্বা।
চলতি মাসেই ফেডারেল রিজার্ভে এসব মুদ্রা সরবরাহ করা হবে এবং ২০২৩ সালের শুরু থেকেই সেগুলো বাজারে ছাড়া হবে বলে জানিয়েছে ট্রেজারি বিভাগ বা অর্থ মন্ত্রণালয়।
এক বক্তৃতায় ইয়েলেন বলেন, এই প্রথমবারের মতো মার্কিন ব্যাংক নোটে একজন নারী ট্রেজারি সেক্রেটারির স্বাক্ষর থাকবে এবং প্রথমবারের মতো আমাদের মুদ্রায় দুইজন নারীর স্বাক্ষর থাকছে।
তিনি জোর দিয়ে বলেন, আজকে এটি মুদ্রায় আমার স্বাক্ষর বা নতুন কোন স্বাক্ষর আসার ব্যাপার না। এটা একটা শক্তিশালী ও অন্তর্ভুক্তিমূলক অর্থনীতি গড়ার পথে আমাদের সম্মিলিত প্রয়াস।
তিনি জানান, বর্তমানে দেশটির ট্রেজারিতে নিযুক্ত কর্মীবাহিনীর ৬২ শতাংশই নারী। কিন্তু আরো অনেক কিছু করার বাকি। সাম্য ও অন্তর্ভুক্তির জন্য আমরা যে পথ অতিক্রম করেছি আজকের দিনটি তা স্মরণ করার। আমি আশা করব আমরা সবাই এই উদ্দীপনা নিয়ে সামনে এগিয়ে যাব।
এদিকে মালের্বার স্বাক্ষরের মাধ্যমে প্রথমবারের মতো যুক্তরাষ্ট্রের মুদ্রায় একজন আদিবাসী নারীর স্বাক্ষরও যুক্ত হচ্ছে। এই প্রসঙ্গে তিনি বলেন, এটা একটা ঐতিহাসিক মুহূর্ত।
প্রথম দিকে তাদের স্বাক্ষর সম্বলিত এক ডলার ও পাঁচ ডলারের মুদ্রা বাজারে ছাড়া হবে বলে জানিয়েছে মার্কিন ট্রেজারি বিভাগ।
- সুন্দরবন পরিদর্শন শেষে মোংলায় পৌঁছেছেন প্রধানমন্ত্রী
- ফিলিস্তিনের পক্ষে সরব মার্কিন নারী আইনপ্রণেতা
- সাজেকে সড়ক অবরোধ, আটকা ৩ হাজার পর্যটক
- ঢাকেশ্বরী মন্দিরে সিঁদুর খেলায় মাতলেন শাওন
- সাতক্ষীরায় প্রতিমায় সিঁদুর দিতে গিয়ে গৃহবধূর মৃত্যু
- খাবার খাওয়ার পরে গ্রিন টি পান করলে কী হয়?
- সাইবার হামলার শঙ্কায় বিশ্বজুড়ে বহু ওয়েবসাইট বন্ধ
- দেশের বাজারে ফের সোনার দামে পতন
- বিরল প্রজাতির পাখি দেখতে ইউরোপের সেরা গন্তব্য কোথায়?
- বায়ুদূষণে বিশ্বে পঞ্চম ঢাকা, বাড়ছে জনস্বাস্থ্যঝুঁকি
- বঙ্গোপসাগরে লঘুচাপের আভাস, সারা দেশে বৃষ্টির সম্ভাবনা
- রূপসী বাংলার কবি জীবনানন্দ দাশের মৃত্যুবার্ষিকী আজ
- এক ঘণ্টার ব্যবধানে শেয়ালের কামড়ে নারীসহ আহত ১১, আতঙ্ক
- আজ খুলনা ও বাগেরহাট সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী
- নভেম্বরের শুরুতেই স্কুল-কলেজে টানা ৩ দিনের ছুটি!
- বাল্যবিয়ের শিকার দেশের অর্ধেক মেয়ে: ইউনিসেফ
- `সংখ্যাগুরু কিংবা সংখ্যালঘু নয়, সবার পরিচয় বাংলাদেশি`
- পূজাতে গিয়ে নৌকাডুবি, স্ত্রী-মেয়েকে হারিয়ে বাবার আহাজারি
- ফিফা র্যাঙ্কিংয়ে এক ধাপ এগোলো বাংলাদেশ
- আজ বিজয়া দশমী, প্রতিমা বিসর্জনে শেষ হচ্ছে দুর্গোৎসব
- বৃষ্টি ও তাপমাত্রা নিয়ে সুখবর দিল আবহাওয়া অফিস
- একই মাঠে মসজিদ-মন্দির, ৫৪ বছর ধরে সম্প্রীতির অনন্য দৃষ্টান্ত
- স্বপ্নের নারীর জন্য সব সম্পত্তি বিক্রি, দেখা করতে গিয়ে জানলেন এআই
- দুর্গাপূজার ছুটিতে ফাঁকা রাজধানী
- পূজায় ধাবা স্টাইল চিকেন পোলাও
- দুর্গাপূজায় সম্প্রীতির বার্তা অভিনেত্রী মন্দিরার
- দেশের বাজারে ফের সোনার দামে পতন
- সাজেকে সড়ক অবরোধ, আটকা ৩ হাজার পর্যটক
- ৪৩ বছরের সম্পর্কে ইতি, সিএনএন ছাড়ছেন ক্রিশ্চিয়ান
- বঙ্গোপসাগরে লঘুচাপের আভাস, সারা দেশে বৃষ্টির সম্ভাবনা











