ঢাকা, সোমবার ১৫, জুন ২০২৬ ৫:০৮:৫৩ এএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
আজ রাতে জার্মানির মুখোমুখি হচ্ছে ক্ষুদ্র দ্বীপরাষ্ট্র কুরাসাও নারীদের জন্য ১৫০০ বেডের দুটি হাসপাতাল হবে: স্বাস্থ্যমন্ত্রী হামের উপসর্গে আরও ৪ শিশুর মৃত্যু কনোলির বিধ্বংসী ইনিংসে অস্ট্রেলিয়ার নাটকীয় জয় এইচএসসি পরীক্ষায়ও থাকছে সিসিটিভির নজরদারি মিরপুর স্টেডিয়ামে খেলা উপভোগ করছেন জাইমা রহমান বাজেটে সরকার সবচেয়ে বেশি গুরুত্ব দিয়েছে শিক্ষাকে: শিক্ষামন্ত্রী

মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে লড়বেন নিকি হ্যালি

আন্তর্জাতিক ডেস্ক | উইমেননিউজ২৪

প্রকাশিত : ১০:২৫ এএম, ১৫ ফেব্রুয়ারি ২০২৩ বুধবার

যুক্তরাষ্ট্রের সাউথ ক্যারোলিনার সাবেক গভর্নর ও জাতিসংঘের সাবেক মার্কিন দূত নিকি হ্যালি

যুক্তরাষ্ট্রের সাউথ ক্যারোলিনার সাবেক গভর্নর ও জাতিসংঘের সাবেক মার্কিন দূত নিকি হ্যালি

যুক্তরাষ্ট্রের সাউথ ক্যারোলিনার সাবেক গভর্নর ও জাতিসংঘের সাবেক মার্কিন দূত নিকি হ্যালি আসন্ন মার্কিন নির্বাচনে প্রার্থিতা ঘোষণা করেছেন। মঙ্গলবার এই ঘোষণা দেন তিনি। এর আগে নভেম্বর মাসে সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প নির্বাচনে লড়াইয়ের ঘোষণা দেন।

এক ভিডিও বার্তায় জাতিসংঘের সাবেক মার্কিন দূত এবং দক্ষিণ ক্যারোলাইনার দুই মেয়াদের গভর্নর নিকি হ্যালি বলেন, ‘আমি নিকি হ্যালি। ২০২৪ সালে মার্কিন যুক্তরাষ্ট্রে প্রেসিডেন্ট নির্বাচনে আমি প্রতিদ্বন্দ্বিতা করছি। দলের কাছে এ বিষয়ে একটি ইমেলও পাঠিয়েছি।’

নিকি হিলি বলেন, হোয়াইট হাউসে ট্রাম্পকে তিনি চ্যালেঞ্জ করছেন না। কিন্তু সাম্প্রতিক মাসগুলোয় তার মনোভাবে পরিবর্তন এসেছে। এ ছাড়া তিনি মনে করেন প্রজন্মের পরিবর্তন আনা প্রয়োজন। 

নিকি হ্যালি আরও বলেন, ‘নতুন প্রজন্মের জন্য নেতৃত্ব তৈরির ক্ষেত্রে এটিই সেরা সময়। দেশের অর্থনীতি পুনরুদ্ধার, সীমান্তে সুরক্ষা নিশ্চিত করা এবং আমাদের দেশ, আমাদের গর্ব এবং আমাদের উদ্দেশ্যকে আরও শক্তিশালী করার এটাই সেরা সময়।’ 

ভিডিও বার্তায় তিনি আরও বলেন, ‘চীন ও রাশিয়া দ্রুত গতিতে সামনের দিকে এগিয়ে যাচ্ছে। তারা আমাদের মাড়িয়ে এগিয়ে যেতে চায়। তারা আমাদের ধমকিয়ে, লাথি মেরে দমন করতে চায়। কিন্তু সবার জানা উচিত। আমি কারাও হুশিয়ারি মেনে নেব না। পাল্টা জবাব দিয়ে সামনে এগিয়ে যাওয়া আমার কাজ। কারণ আপনি যখন কারও হুমকিতে ভয় পাবেন তখনই অন্যরা আপনাকে চেপে ধরবে। ভয় পেলে আপনাকে বেশি বেশি ক্ষতি করতে থাকবে।’ 

আজ বুধবার (১৪ ফেব্রুয়ারি) দক্ষিণ ক্যারোলিনার চার্লসটনে একটি বক্তৃতায় তার প্রচারের পরিকল্পনাগুলি তুলে ধরবেন বলে জানানো হয়েছে। 

প্রেসিডেন্ট নির্বাচনে রিপাবলিকান দলে বর্তমানে ডোনাল্ড ট্রাম্পের প্রধান প্রতিদ্বন্দ্বী হলেন দক্ষিণ ক্যারোলাইনার এই ৫১ বছর বয়সী সাবেক গভর্নর। আগামী সপ্তাহ এবং মাসগুলিতে তাদের মধ্যেকার লড়াই জমে উঠতে পারে বলে আশা করা হচ্ছে।
-বিবিসি।