মার্কিন সেনার বিরুদ্ধে নারী সহকর্মীদের নগ্ন ছবি প্রকাশের অভিযোগ
অনলাইন ডেস্কপ্রকাশিত : ০৩:২৮ পিএম, ৬ মার্চ ২০১৭ সোমবার
কয়েকজন মার্কিন মেরিন সেনার বিরুদ্ধে ফেসবুকে নারী সহকর্মীদের নগ্ন ও অর্ধনগ্ন ছবি শেয়ার করার অভিযোগে তদন্ত করছে দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয়। মেরিন্স ইউনাইটেড নামের ফেসবুক গ্রুপে অশ্লীল ও আক্রমণাত্মক ক্যাপশনসহ ছবিগুলো পোস্ট করা হয়।
ওই গ্রুপটি বন্ধ করে দেয়া হয়েছে। শীর্ষ মেরিন সদস্য সার্জেন্ট মেজর রোনাল্ড গ্রিন বলেন, এটা আমাদের নৈতিকতা ও ঐতিহ্যের উপর সরাসরি আক্রমণ। এই আচরণে মেরিন সদস্য, পরিবার ও বেসামরিক জনগণ মর্মাহত হয়েছে। নাভাল ক্রিমিনাল ইনভেস্টিগেটিভ সার্ভিস এর তদন্ত করছে। মেরিন্স ইউনাইটেড নামের ফেসবুক গ্রুপটিতে ৩০হাজার কর্মরত ও সাবেক পুরুষ মেরিন সদস্য ছিলেন। এই ঘটনা প্রথমে প্রকাশ করে সাবেক মার্কিন মেরিন সদস্য টমাস ব্রেনান পরিচালিত অলাভজনক সংবাদ সংস্থা ওয়ার হর্স।
গত জানুয়ারিতে একজন মেরিন সদস্য গুগল ড্রাইভের লিংকের মাধ্যমে অনেক নারী মেরিন সদস্যের নগ্ন ছবি শেয়ার করেন। তিনি অন্যদেরও শেয়ার দেয়ার আহ্বান জানান এবং নারীদের নাম, র্যাংক ও ইউনিট ধরে সম্বোধন করা হয়। যে গুগল ড্রাইভে ছবি দেয়া হয়েছিল সেটা মেরিন কোরের অনুরোধে মুছে দিয়েছে গুগল। যেসব অ্যাকাউন্ট থেকে শেয়ার দেয়া হয়েছিল সেগুলোও মুছে দিয়েছে ফেসবুক। যে ছবিগুলো শেয়ার করা হয়েছিল তার অনেকগুলি গোপনে তোলা হয়েছে, আবার কিছু সম্মতিতে।
বেশ কয়েকজন নারী অভিযোগ করেছেন, তাদের সাবেক সঙ্গী এই ছবিগুলো প্রকাশ করে থাকতে পারে। ল্যান্স কর্পোরাল মারিসা উয়োটেক বলেন, তার ছবি ইনস্টাগ্রাম থেকে নিয়ে মেরিন্স ইউনাইটেড গ্রুপে শেয়ার করা হয় তার অনুমতি ছাড়া। সেখানে তার পোস্টে যৌন আক্রমণ ও ধর্ষণ করার কথা বলে কমেন্ট করা হয়। তিনি বলেন, অনলাইনে যৌন নিপীড়ন আমার জন্য মেরিন কোরের অধ্যায় শেষ করে দিয়েছে। মেরিন কোরের মুখপাত্র ক্যাপ্টেন রায়ান ই এলভিস বলেন, মেরিন কোরকে এই বিষয়ে অবহিত করার জন্য টমাস ব্রেনানকে ধন্যবাদ। এটা আমাদের তাৎক্ষণিক ব্যবস্থা নিয়ে পরবর্তীতে যাতে কেউ তার শিকার না হয় সেটা নিশ্চিত করতে সহায়তা করেছে।
/ বিবিসি
- `স্টার্টআপে ৫ লাখ থেকে ৫ কোটি টাকা সহায়তা দেবে সরকার`
- মাদক বহনকারীরাই ধরা পড়ে, কারবারিরা সংসদে যায়
- সায়েন্সল্যাব মোড়ে শিক্ষার্থীদের অবরোধ
- ‘বউ’ বানানোর নামে নারীদের চীনে পাচার
- জলাবদ্ধতায় চলাচলে যেসব ভুলে ঘটতে পারে দুর্ঘটনা, সতর্ক হোন
- ডায়াবেটিস নিয়ন্ত্রণসহ আরও যেসব উপকার করে আমলকি
- সেমিফাইনালে স্পেন নাকি ফ্রান্স জিতবে কে, জানালো এআই
- দেশের বাজারে কমল সোনার দাম
- বন্যা ও পাহাড় ধসে সাত জেলায় প্রাণহানি বেড়ে ৫৪
- ঢাকার পানি নামার ৪১ স্লুইসগেটের ২২টিই অচল
- টানা বৃষ্টিতেও ঢাকার বাতাস ‘অস্বাস্থ্যকর’
- ১৯ অঞ্চলে ঝোড়ো হাওয়া-বজ্রবৃষ্টির শঙ্কা, নদীবন্দরে সতর্ক সংকেত
- রাজশাহীর সঙ্গে সারা দেশের বাস চলাচল বন্ধ
- ফ্রান্স বনাম স্পেন: ৩৭ হাজার কোটি টাকার সেমিফাইনাল
- ফোল্ডিং আইফোন আনছে অ্যাপল, জানুন দাম ও ফিচার
- আগামী ৫ বছরে ২৫ কোটি গাছ লাগানো হবে: প্রধানমন্ত্রী
- বন্যায় প্রাণহানী বেড়ে ৫১, ক্ষতিগ্রস্ত ১০ লাখ মানুষ
- ঢাবির আজকের সব পরীক্ষা স্থগিত, চলবে ক্লাস
- সেই প্রতারণার মামলায় তানজিন তিশার বিরুদ্ধে সমন জারি
- ১৭ বছর পর রাজধানীতে সর্বোচ্চ বৃষ্টিপাত
- দেশজুড়ে আজও অতিভারী বৃষ্টির শঙ্কা
- ফ্রান্স বনাম স্পেন: ৩৭ হাজার কোটি টাকার সেমিফাইনাল
- সকালে লেবুপানি পানে যে উপকার পওয়া যায়
- ফোল্ডিং আইফোন আনছে অ্যাপল, জানুন দাম ও ফিচার
- দেশের বাজারে কমলো স্বর্ণের দাম
- ব্যাংককের বারে ভয়াবহ আগুন, প্রাণ গেল ২৭ জনের
- বর্ষায় নারীদের যে স্বাস্থ্যঝুঁকি বাড়ে, সুস্থ থাকবেন যেভাবে
- ঢাকার পানি নামার ৪১ স্লুইসগেটের ২২টিই অচল
- রাজশাহীর সঙ্গে সারা দেশের বাস চলাচল বন্ধ
- টানা বৃষ্টিতেও ঢাকার বাতাস ‘অস্বাস্থ্যকর’











