মার্কেটে মানুষের ঢল, নেই স্বাস্থ্যবিধির বালাই
নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪প্রকাশিত : ০২:২৮ পিএম, ৯ মে ২০২১ রবিবার
ছবি: সংগৃহীত
ব্যবসায়ী ও ক্রেতাদের প্রয়োজন বিবেচনায় শর্তসাপেক্ষে মার্কেট খুলে দেয়ার সিদ্ধান্ত নেয় সরকার। তবে করোনার সংক্রমণ ঠেকাতে স্বাস্থ্যবিধি ও শারীরিক দূরত্ব মেনে বেচাবিক্রি করতে বলা হলেও তা কাগজে কলমেই রয়ে যাচ্ছে।
এদিকে, ঈদ যতই ঘনিয়ে আসছে ততই মার্কেটে মার্কেটে বাড়ছে ভীড়। করোনার মধ্যেও ঝুঁকি নিয়ে কেনা কাটা করতে যাচ্ছে মানুষ। বাহারি ধরনের পোশাকের বিক্রিও বাড়ছে দোকানদারদের। ব্রান্ডের বিভিন্ন পোষাকের দোকানেও ভীড় বাড়ছে। তবে গরমের অজুহাতে অনেকেই মাস্ক পরছেন না। মাস্ক পরলেও ঠিক জায়গায় রাখেন না।
তাদের দাবি, বেশিক্ষণ মাস্ক পরে থাকলে দম বন্ধের উপক্রম হচ্ছে। আর ক্রেতারা বলছেন, গরমের সমস্যায় নামিয়ে রাখতে বাধ্য হচ্ছেন মাস্ক। এদিকে অনেক মার্কেটে জীবাণুনাশক বুথ করা হলেও কেউ তার মধ্য দিয়ে প্রবেশ করছেন না। আবার কোথাও কোথাও প্রবেশদ্বারে হ্যান্ড স্যানিটাইজার রাখা হলেও সেভাবে ব্যবহার করতে দেখা যাচ্ছে না। তার শরীরের তাপমাত্রা মাপতে দেখা যাচ্ছে না অধিকাংশ মার্কেট, শো-রুমগুলোতে। ফলে করোনা সংক্রমণের ঝুঁকি বাড়ছে।
সরেজমিনে গিয়ে দেখা গেছে, রাজধানীর নিউমার্কেট, ইস্টার্ন মলিকা, বসুন্ধরা সুপার মার্কেট, মৌচাক মার্কেট, সুবাস্তু নজরভ্যালিসহ বেশ কয়েকটি মার্কেট ও শো-রুমে গিয়ে দেখা যায়, ঈদ সামনে রেখে ক্রেতাদের প্রচণ্ড ভিড়। চলতি পথে পা ফেলার মতো জায়গা নেই। কেনাকাটা করতে আসা ক্রেতার মধ্যে নারীর সংখ্যা বেশি। রয়েছে শিশু-কিশোররাও। ভিড় সামাল দিতেই হিমশিম দোকান সংশ্লিষ্টদের। যদিও স্বাস্থ্যবিধি মানার বালাই নেই। ক্রেতারা সামাজিক দূরত্ব মোটেই মানছেন না।
শুধু মার্কেট-শপিং মলের ভেতরের দোকানই নয়, মানুষে ঠাসা ফুটপাতের দোকানও। বরং সেখানে ভিড় আরও বেশি।
নিউ মার্কেটের কাপড় ব্যবসায়ী সোহেল রানা বলেন, ঈদের আগে বলে আজ ভিড় একটু বেশি। মাঝে মাঝে আমাদের নিজেদেরও ভয় লাগছে। আমরা চাই ক্রেতা আসুক কিন্তু তারাও তো সামাজিক দূরত্ব মানবেন। তারাই মানেন না। তবে আমরা চেষ্টা করি সবাইকে সচেতন করতে এবং স্বাস্থ্যবিধি মেনে কার্যক্রম চালাতে।
ফুটপাত ঘুরে দেখা যায়, ব্যবসায়ী ও ক্রেতাদের অধিকাংশের মুখে মাস্ক নেই। ক্রেতা ও বিক্রেতা একে অন্যের গায়ের সঙ্গে গা ঘেঁষে কাপড়, জুতা, টি-শার্টসহ বিভিন্ন ধরনের পণ্য বেচাকেনা করছেন। স্বাভাবিক সময়ের মতোই কেনাকাটা চলছে।
থ্রিপিস বিক্রেতা মজনু আলম বলেন, আমরা যারা বিক্রেতা, তারা চেষ্টা করছি দূরত্ব বজায় রাখতে। কিন্তু ক্রেতার চাপে তা রক্ষা করা সম্ভব হচ্ছে না।
নিউ মার্কেটে আসা হাফিজুল ইসলাম বলেন, করোনার কারণে লকডাউন দেওয়ায় সব মার্কেট বন্ধ ছিল। তখন প্রয়োজনীয় জিনিসপত্রগুলো কেনা হয়নি। এখন সুযোগ পেয়ে করোনার ঝুঁকির মধ্যেও ঘরের জরুরি জিনিসপত্র কিনতে বাজারে এসেছি।
ঝুঁকি নিয়ে কেনাকাটা করতে আসা রায়হান আহমেদ নামে এক ক্রেতা বলেন, ‘প্রতিটি দোকানে ভিড়, যে কারণে কারও পক্ষেই স্বাস্থ্যবিধি বা সামাজিক দূরত্ব মানা সম্ভব হচ্ছে না। ঈদে নিজেদের জন্য না হলেও বাচ্চাদের জন্য নতুন জামা-কাপড় কিনতে হবে। তাই ঝুঁকি নিয়েও বাজারে এসেছি।
আর সার্বিক পরিস্থিতি নিয়ে ঢাকা নিউ সুপার মার্কেট (দক্ষিণ) বণিক মালিক সমিতির সভাপতি মো. শহিদুল্লাহ বলেন, দীর্ঘদিন বন্ধের ফলে প্রয়োজনের তাগিদেই এখন মানুষ আসছে। আমরা সবসময়ই ব্যবসায়ীদের সচেতন করছি স্বাস্থ্যবিধি মেনে পণ্য বিক্রয়ের জন্য। যারা মানছেন না তাদের জন্য কঠোর আইনানুগ ব্যবস্থাও নেওয়া হচ্ছে এবং আমরা সচেতনভাবে ব্যবসা করতে চাই।
এদিকে পোশাকের সঙ্গে ম্যাচ করে তরুণীদের কিনতে দেখা গেছে গোল্ডপ্লেটেড অর্নামেন্টস। মাটির ও ইমিটশনের প্রতিও বেশ ঝোঁক রয়েছে বলে জানান বিক্রেতা।
খিলগাঁও তালতলা মার্কেটে দেখা যায়, মার্কেটের ভেতরের চেয়ে মাঝখানের ফুটপাতগুলোতে ক্রেতাদের ভিড় বেশি। সিটি কর্পোরেশনের এ মার্কেটের আশেপাশে খালি ফুটপাতগুলো এখন ক্রেতা-বিক্রেতাদের পাদচারণায় মুখর। শত শত মানুষ ভিড় করছেন তুলনামূলক কম দামে পণ্য কেনার জন্য। তাই সারাক্ষণই হাঁকডাকে সরগরম প্রতিটি দোকান।
এদিকে দুই সিটি কর্পোরেশন মার্কেটে মার্কেটে স্বাস্থ্যবিধি নিশ্চিতে মোবাইল কোর্ট অব্যাহত রেখেছে। প্রতিদিনই কোন না কোন এলাকায় জরিমানা করছে তারা। মানুষকে সচেতন করতেও কাজ করছে তারা।
-জেডসি
- শাওন-ফেরদৌসসহ যে ২৮ তারকার নামে ট্রাইব্যুনালে অভিযোগ
- ধেয়ে আসছে মৌসুমি নিম্নচাপ
- পাউরুটিতে ক্যানসারের উপাদান, পটাশিয়াম ব্রোমেটের ব্যবহার বন্ধে রিট
- সিলেটে বিউটি পালের পাশে শিক্ষক-লেখক ও সাংবাদিকরা
- ভাইরাল ভিডিও নিয়ে মুখ খুললেন সেই শিক্ষিকা
- কুমিল্লায় চর দখল নিয়ে ৩ গ্রামের সংঘর্ষে নারী নিহত
- বাজারে ৩৪ টুথপেস্টের ২৬টিতেই বিষাক্ত মাইক্রোপ্লাস্টিক কণা
- ঢাকার কেরানীগঞ্জে নারীর মরদেহ উদ্ধার
- কুর্মিটোলা হাসপাতালে ঢুকে পড়লো নিয়ন্ত্রণ হারানো বাস: নিহত ১
- ঢাকাই সিনেমায় আসছেন ‘পাখি’ খ্যাত মধুমিতা সরকার!
- আবারও কমল স্বর্ণের দাম, আজ থেকে নতুন দর
- শিক্ষাপ্রতিষ্ঠানের জন্য জরুরি নির্দেশনা ঢাকা শিক্ষা বোর্ডের
- সারাদেশে গ্যাস সংকট থাকবে আরও দুই সপ্তাহ
- বিনামূল্যে ভেরিফায়েড ব্যাজ দিচ্ছে ফেসবুক, যেভাবে পাবেন
- কাঁচামরিচের কেজি ছাড়ালো ৩০০ টাকা
- সারাদেশে গ্যাস সংকট থাকবে আরও দুই সপ্তাহ
- কাঁচামরিচের কেজি ছাড়ালো ৩০০ টাকা
- ফ্রান্স ও স্পেনে ভয়াবহ দাবানল,ঘর ছেড়েছে ৩ লাখ মানুষ
- মাঠে ফিরেই নেইমারের জোড়া গোল
- আবারও কমল স্বর্ণের দাম, আজ থেকে নতুন দর
- চলন্ত ফেরি থেকে পদ্মায় ঝাঁপ দিয়ে নিখোঁজ নারী
- সাগরে লঘুচাপ, সব বন্দরে ৩ নম্বর সতর্কসংকেত
- আলোকিত মানুষ গড়ার স্বপ্নদ্রষ্টার জন্মদিন আজ
- মো.সাহাবুদ্দিন বঙ্গভবন ছাড়ছেন আজ, চিকিৎসার জন্য যাবেন বিদেশে
- স্থূলতা নীরব মহামারি, প্রতিরোধে মেনে চলুন ৬ অভ্যাস
- ভারতের নতুন শিক্ষামন্ত্রী প্রহ্লাদ জোশী
- জানা গেল এসএসসির ফল প্রকাশের সম্ভাব্য তারিখ
- শিক্ষাপ্রতিষ্ঠানের জন্য জরুরি নির্দেশনা ঢাকা শিক্ষা বোর্ডের
- ঢাকাই সিনেমায় আসছেন ‘পাখি’ খ্যাত মধুমিতা সরকার!
- জেনে নিন সকালে সেদ্ধ ডিম খাওয়ার উপকারিতা








