ঢাকা, রবিবার ১২, জুলাই ২০২৬ ৯:২৯:২৬ এএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
বান্দরবানে আবারও বাড়ছে বন্যার পানি, উৎকণ্ঠায় পাহাড়ের মানুষ বৃষ্টিতে বেড়েছে সবজির দাম টমেটোর কেজি ২০০ যুক্তরাজ্যের সাবেক মন্ত্রী উইডিকম্বকে হত্যা, গ্রেপ্তার ১ ঢাকা মেডিকেলে বৃক্ষরোপণ কর্মসূচি উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী সেতু ধসে পড়ে বান্দরবান-রাঙামাটি সড়ক যোগাযোগ বিচ্ছিন্ন বন্যা-পাহাড়ধসে কক্সবাজারে ২৬ প্রাণহানি, দুর্বিষহ মানুষের জীবন

মার্কেলসহ শতাধিক জার্মান রাজনীতিবিদের তথ্য ফাঁস

আন্তর্জাতিক ডেস্ক | উইমেননিউজ২৪

প্রকাশিত : ০৫:২২ পিএম, ৪ জানুয়ারি ২০১৯ শুক্রবার

ছবি: ইন্টারনেট

ছবি: ইন্টারনেট

সাইবার হামলায় জার্মানির চ্যান্সেলর অ্যাঞ্জেলা মার্কেলসহ দেশটির শত শত রাজনীতিবিদের ব্যক্তিগত তথ্য ফাঁস হয়েছে। তাদের ব্যক্তিগত চ্যাট, ক্রেডিট কার্ডের বিবরণসহ ব্যক্তিগত যোগাযোগের ঠিকানা সামাজিক যোগাযোগ মাধ্যম টুইটারে প্রকাশিত হয়েছে। জার্মানির সব রাজনৈতিক দলের নেতারা এ হামলার শিকার হলেও দেশটির কট্টর ডান-দল এএফডি'র কেউ আক্রান্ত হননি। খবর পার্সটুডের।

এছাড়া, খ্যাতনামা ব্যক্তিত্ব এবং সাংবাদিকদের ব্যক্তিগত তথ্যও ফাঁস হয়েছে। গত মাসে এ হামলার চালানো হলেও এর সঙ্গে কে বা কারা জড়িত সে সম্পর্কে কোনো পরিষ্কার তথ্য পাওয়া যায়নি।

সাইবার হামলায় ক্ষয়ক্ষতির পরিমাণও জানা যায়নি।  তবে জার্মান আইনমন্ত্রী কাটারিনা বেয়ালি একে মারাত্মক হামলা বলে অভিহিত করেছন।

এদিকে জার্মানির ফেডারেল অফিস ফর ইনফরমেশন সিকিউরিটি বা বিএসআই এ বিষয়ে তদন্ত করছে। বিএসআই বলেছে, তাদের জানামতে জার্মান সরকারের নেটওয়ার্কের কোনো ক্ষতি হয়নি।

এদিকে, রাজনৈতিক ভাবে স্পর্শকাতর কোনো তথ্য প্রকাশিত না হলেও ব্যক্তিগত তথ্য ফাঁসের ফলে সুদূর প্রসারী ফলাফল ঘটতে পারে বলে ধারণা ব্যক্ত করেছেন দেশটির সাংবাদিক এবং সাইবার হামলা বিষয়ক গবেষক মাইকেল গোটেসচেনবার্গ।