ঢাকা, সোমবার ২৯, জুন ২০২৬ ১৫:৩৬:৫৮ পিএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
ইরান যুদ্ধে ট্রাম্প সম্পূর্ণ ব্যর্থ: নিউজার্সির গভর্নর ভেনেজুয়েলায় ভয়াবহ ভূমিকম্পে নিহত বেড়ে ১৫০০ আজ শিক্ষাপ্রতিষ্ঠানে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করবেন পিএম আর্জেন্টাইন ফুটবলারের স্ত্রী ও দুই সন্তানের মরদেহ উদ্ধার দেশে আবারও স্বর্ণের দামে বড় পতন শেষ মুহূর্তের গোলে শেষ ষোলোতে কানাডা, বিদায় দ. আফ্রিকা বরেণ্য চিত্রশিল্পী মুস্তাফা মনোয়ার মারা গেছেন

মালয়েশিয়া পাচারের সময় টেকনাফে ১১৫ রোহিঙ্গা আটক

নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪

প্রকাশিত : ০২:১৪ পিএম, ৬ এপ্রিল ২০১৯ শনিবার

ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

টেকনাফ প্রতিনিধি: সাগরপথে মালয়েশিয়ায় পাচারের সময় কক্সবাজারের টেকনাফ থেকে নারী ও শিশুসহ ১১৫ রোহিঙ্গাকে আটক করেছে পুলিশ তাদের মধ্যে ২৬ জন শিশু, ৩৯ জন নারী ও ৫০ জন পুরুষ রয়েছেন। শুক্রবার রাত ৮টার দিকে টেকনাফের হোয়াইক্যং ইউনিয়নের কচ্ছপিয়া ঢালা এলাকা থেকে তাদের আটক করা হয়।

টেকনাফ থানার ওসি প্রদীপ কুমার দাশ জানান, গোপন সংবাদের ভিত্তিতে পুলিশের একটি  এ অভিযান চালান। পাচার হতে যাওয়াদের আটক করা গেলেও কোনো পাচারকারীকে ধরতে পারেন নাই বলে জানান তিনি।

এসব রোহিঙ্গাদের আবারো শরণার্থী শিবিরে ফেরত পাঠানোর জন্য সংশ্লিষ্টদের সঙ্গে যোগাযোগ করা হচ্ছে বলে জানান ওসি প্রদীপ।

-জেডসি