ঢাকা, সোমবার ০৮, জুন ২০২৬ ১৬:১১:২৪ পিএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
বাংলাদেশসহ দক্ষিণ এশিয়ার ৫ দেশে একসঙ্গে ভূমিকম্প অনুভূত সন্ধ্যার মধ্যে দেশের ৯ জেলায় ঝড়-বৃষ্টির শঙ্কা বিশ্ববাজারে স্বর্ণের দামে ফের পতন রামিসা হত্যা: সোহেল রানা ও স্বপ্নার মৃত্যুদণ্ড রামিসাকে হত্যার আগে ধর্ষণের প্রমাণ মিলেছে: বিচারক আজ থেকে বাড়ছে মেট্রোরেলের সময়, কোন পথে কত মিনিটি

মাসিক ৭৫ হাজার টাকা করে আবরারের পরিবারকে দেবে বুয়েট

নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪

প্রকাশিত : ১০:১৩ পিএম, ৮ ডিসেম্বর ২০২১ বুধবার

ফাইল ছবি।

ফাইল ছবি।

নিহত বুয়েট শিক্ষার্থী আবরার ফাহাদের পরিবারকে আগামী ১২ বছর মাসিক ৭৫ হাজার টাকা করে দেবে বাংলাদেশ প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (বুয়েট)। আজ বুধবার (৮ ডিসেম্বর) দুপুরে বুয়েট উপাচার্য অধ্যাপক ড. সত্যপ্রসাদ মজুমদার এই তথ্য জানান।

তিনি জানান, ‘গত ১ জুলাই থেকে আবরারের পরিবারকে প্রতিমাসে ৭৫ হাজার টাকা করে দিয়ে আসছে বুয়েট কর্তৃপক্ষ। আগামী ১২ বছর এই পরিমাণ অর্থ প্রতিমাসে তার পরিবারকে দেওয়া হবে।’
 
অধ্যাপক সত্যপ্রসাদ বলেন, ‘আবরারের পরিবারের পক্ষ থেকে যেটুকু সাহায্য চাওয়া হয়েছে, তা আমরা দিয়েছি। আমরা মাসিক সাহায্য করছি। ওনারা আর্থিক সংকটে পড়েছেন।’

তিনি আরও বলেন, ‘উপাচার্যের দায়িত্ব পাওয়ার পরে গত ১ জুলাই থেকে প্রতিমাসে ৭৫ হাজার টাকা করে দেওয়া হচ্ছে। এছাড়া আইনি সহায়তা ও আইনজ্ঞ ফি, সাক্ষীসহ আনুষঙ্গিক খরচ, এমনকি তাদের ঢাকায় এসে থাকার খরচও বুয়েট থেকে বহন করেছি।’