ঢাকা, বুধবার ২১, অক্টোবর ২০২৬ ১৩:০০:১৪ পিএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
যুক্তরাষ্ট্রে ৩ লাখের বেশি ভিসা বাতিল করল ট্রাম্প প্রশাসন আজ বিজয়া দশমী, প্রতিমা বিসর্জনে শেষ হচ্ছে দুর্গোৎসব পূজাতে গিয়ে নৌকাডুবি, স্ত্রী-মেয়েকে হারিয়ে বাবার আহাজারি `সংখ্যাগুরু কিংবা সংখ্যালঘু নয়, সবার পরিচয় বাংলাদেশি` দুর্গাপূজার ছুটিতে ফাঁকা রাজধানী বদলে যাচ্ছে মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের নাম

মাস্ক না পরায় রাজধানীতে ভ্রাম্যমাণ আদালতের ৮০ মামলা

নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪

প্রকাশিত : ১২:৪৯ পিএম, ১৭ জুন ২০২০ বুধবার

ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

করোনা সংক্রমণ রোধে সরকার ঘোষিত স্বাস্থ্যবিধি না মেনে এবং মাস্ক ছাড়া ঘোরাফেরা করায় ৮০টি মামলা ও ৩১ হাজার ৯৯০ টাকা জরিমানা করেছেন ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) ভ্রাম্যমাণ আদালত। গতকাল মঙ্গলবার (১৬ জুন) দিনব্যাপী অভিযানে এ মামলা ও জরিমানা করা হয়।

ডিএমপি এক প্রেস বার্তায় জানায়, রমনা বিভাগে মাস্ক ব্যবহার না করায় ১৩ ব্যক্তি, তিনটি মোটরসাইকেল আরোহী ও এক দোকানিকে দুই হাজার ১৯০ টাকা জরিমানা করা হয়। একই কারণে মতিঝিল বিভাগে ১২ ব্যক্তি, দুই মোটরসাইকেল আরোহী ও তিন দোকানিকে চার হাজার ৫০ টাকা জরিমানা এবং লালবাগ বিভাগে তিন ব্যক্তি এবং ১৪ দোকানিকে ছয় হাজার ৫০ টাকা জরিমানা করা হয়।

প্রেস বার্তায় আরো জানানো হয়, অভিযানে মিরপুর বিভাগে মাস্ক ব্যবহার না করায় ১০ জন ব্যক্তিকে তিন হাজার ৫০০ টাকা, গুলশান বিভাগে তিন ব্যক্তি ও ৫ দোকানিকে ১৩ হাজার ৬০০ টাকা এবং উত্তরায় ১৩ জন ব্যক্তিকে দুই হাজার ৬০০ টাকা জরিমানা করা হয়েছে।

মোট ৮০টি মামলায় ২৩ দোকানি, পাঁচ মোটরসাইকেল আরোহী ও ৫২ জনকে মোট ৩১ হাজার ৯৯০ টাকা জরিমানা করেন ডিএমপির ভ্রাম্যমাণ আদালত।

-জেডসি