ঢাকা, বুধবার ২১, অক্টোবর ২০২৬ ১০:১১:২৯ এএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
আজ বিজয়া দশমী, প্রতিমা বিসর্জনে শেষ হচ্ছে দুর্গোৎসব পূজাতে গিয়ে নৌকাডুবি, স্ত্রী-মেয়েকে হারিয়ে বাবার আহাজারি `সংখ্যাগুরু কিংবা সংখ্যালঘু নয়, সবার পরিচয় বাংলাদেশি` দুর্গাপূজার ছুটিতে ফাঁকা রাজধানী বদলে যাচ্ছে মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের নাম সবাইকে সঙ্গে নিয়ে প্রত্যাশিত বাংলাদেশ গড়ে তোলা হবে: প্রধানমন্ত্রী রংপুরে দুর্গাপূজার মণ্ডপ পরিদর্শনে সৈয়দপুর পৌঁছেছেন প্রধানমন্ত্রী টানা ৫ দিনের ছুটিতে ঢাকা ছাড়ছে মানুষ, বাস টার্মিনালে উপচেপড়া ভিড়

মাস্ক ব্যবহারের সঠিক নিয়ম না জানলে বাড়বে বিপদ!

ডেস্ক রিপোর্ট | উইমেননিউজ২৪

প্রকাশিত : ০৪:১৪ পিএম, ১৫ জুলাই ২০২০ বুধবার

ছবি: ইন্টারনেট

ছবি: ইন্টারনেট

করোনাভাইরাস থেকে সুরক্ষার অন্যতম উপায় হচ্ছে– বাধ্যতামূলক মাস্ক ব্যবহার করা। তবেই আটকানো যাবে করোনাভাইরাসে আক্রান্ত ও মৃত্যুর সংখ্যা। তবে বিশ্ব স্বাস্থ্য সংস্থা জানিয়েছে, কোনো কোনো ক্ষেত্রে মাস্ক পরাটাও বিপজ্জনক হয়ে উঠতে পারে।

তাই মাস্ক ব্যবহারের সঠিক নিয়ম জানতে হবে। বিশ্ব স্বাস্থ্য সংস্থা বলছে:

১) মাস্ক পরে শরীরচর্চা, প্রাতঃভ্রমণ বা জগিং করবেন না। মাস্ক পরে এসব কাজ করলে শরীর পর্যাপ্ত অক্সিজেন গ্রহণ করতে পারে না। এই পরিস্থিতিতে অক্সিজেন কমে তা আরও স্বাস্থ্যের পক্ষে বিপজ্জনক হতে পারে।

২) খুব ভারী কাজ ও অতিরিক্ত দৈহিক পরিশ্রম হয়, এমন কাজের সময় মাস্ক পরলে শরীরে প্রয়োজনীয় অক্সিজেনের ঘাটতি দেখা দেয়। এতে মস্তিষ্কে রক্ত সঞ্চালনের স্বাভাবিক ছন্দ বিঘ্নিত হতে পারে।

৩) শরীরে অক্সিজেনের ঘাটতি হলে তখন অস্বাভাবিক ক্লান্তি দেখা দেয়। পাশাপাশি শরীরের বিভিন্ন অংশের পেশিতে টান পড়া, খিঁচুনি, বমি ভাব, মাথা ঘোরানো– এমনকি স্ট্রোক পর্যন্ত হতে পারে। তাই এসব কাজ করার সময় মাস্ক ব্যবহার করবেন না।

৪) দৈহিক পরিশ্রমের সময় মাস্ক পরে থাকা যাবে না। তবে করোনা সংক্রমণের ঝুঁকি রয়েছে, এমন জায়গায় মাস্ক ব্যবহার করতে হবে।

৫) তবে শরীরচর্চা করলে একেবারে নির্জন স্থানে করতে হবে। যেখানে কারও কাছ থেকে দেহে জীবাণু প্রবেশের সম্ভাবনা থাকবে না।

তথ্যসূত্র : ইন্ডিয়ান এক্সপ্রেস

-জেডসি