মাহমুদউল্লাহর সেঞ্চুরিতেও বাংলাদেশের বড় হার
খেলাধুলা ডেস্ক | উইমেননিউজ২৪প্রকাশিত : ১১:১২ পিএম, ২৪ অক্টোবর ২০২৩ মঙ্গলবার
সেঞ্চুরি ছবি : সংগৃহীত
৮১ রানের মধ্যে ৬ উইকেট হারানো দলকে দেখে কোনোভাবেই বোঝার উপায় ছিল না, এই দলটি দুইশ পার করতে পারে। তবে বাংলাদেশ সেটি করেছে মাহমুদউল্লাহ রিয়াদের সেঞ্চুরির ওপর ভর করে। তবে সেটি অবশ্য ফলাফলে কোনো প্রভাব ফেলতে পারেনি। ১৪৯ রানের বড় ব্যবধানে বাংলাদেশকে হারিয়ে দিয়েছে দক্ষিণ আফ্রিকা।
এই হারে সেমিফাইনালের দৌড় থেকে অনেকটাই ছিটকে পড়ল সাকিব আল হাসানের দল। ১০ দলের এই টুর্নামেন্টে পয়েন্ট টেবিলেও সবার নিচে পড়ে গেছে বাংলাদেশ। এক ম্যাচ কম খেলা ইংল্যান্ড, শ্রীলংকা ও নেদারল্যান্ডসের সমান পয়েন্ট থাকলেও রান রেটে এগিয়ে তারা।
আজ মঙ্গলবার প্রথমে ব্যাট করে কুইন্টন ডি ককের ১৭৪ ও হেনরিখ ক্লাসেনের ঝোড়ো ৯০ রানের ওপর ভর করে ৩৮২ রানের পাহাড়সম স্কোর তোলে দক্ষিণ আফ্রিকা। জবাব দিতে নেমে মাহমুদউল্লাহর ১১১ রানের ওপর ভর করে ২৩৩ রানে অলআউট হয় বাংলাদেশ।
বিশ্বকাপে এই নিয়ে নিজের তৃতীয় সেঞ্চুরি তুলে নিলেন মাহমুদউল্লাহ। এর আগে ২০১৫ বিশ্বকাপে ইংল্যান্ড ও নিউজিল্যান্ডের বিপক্ষে সেঞ্চুরি পেয়েছিলেন সাইলেন্ট কিলার। ওয়ানডে ক্যারিয়ারে এটি তার চতুর্থ সেঞ্চুরি।
- ২৫ কোটি বৃক্ষরোপণ নিয়ে বৈঠকে প্রধানমন্ত্রী
- তপুর জোড়া গোলে বাংলাদেশের ইউরোপ জয়
- উত্তরায় গ্যাস লাইন লিকেজ থেকে আগুনে দগ্ধ ৩
- সাফ নারী চ্যাম্পিয়নশিপ: বাংলাদেশ-ভারত ফাইনাল আজ
- এইবারের চ্যাম্পিয়ন ব্রাজিল: সুমাইয়া হিমি
- ঢাকায় গরম কমতে পারে, আট বিভাগে ভারী বৃষ্টি হতে পারে
- দেশের বাজারে স্বর্ণের দামে বড় পতন
- এবার হেমোরেজিক ডেঙ্গুর প্রকোপ বাড়তে পারে: স্বাস্থ্যমন্ত্রী
- হাম ও উপসর্গে ৫ শিশুর প্রাণহানী
- বিশ্ববাজারে স্বর্ণের দামে ব্যাপক পতন
- রাজধানীজুড়ে মশার দাপট, ডেঙ্গু ঝুঁকিতে ডিএসসিসির ৬৩ ওয়ার্ড
- টেলিভিশনে বিশ্বকাপ সম্প্রচারের স্বত্ব পেল যারা
- যুক্তরাষ্ট্রের ভিসায় নতুন নিয়ম: যে নির্দেশনা দিলো ঢাকার দূতাবাস
- পিকআপের ধাক্কায় মা-ছেলেসহ তিনজন নিহত
- খেলাপি ঋণ অর্থনীতিকে প্রচণ্ড চাপে ফেলছে: ড. ফাহমিদা
- খেলাপি ঋণ অর্থনীতিকে প্রচণ্ড চাপে ফেলছে: ড. ফাহমিদা
- যুক্তরাষ্ট্রের ভিসায় নতুন নিয়ম: যে নির্দেশনা দিলো ঢাকার দূতাবাস
- আবারও দৌলতদিয়া ফেরিঘাটে যাত্রীবাহী বাস ডুবি
- রাজধানীজুড়ে মশার দাপট, ডেঙ্গু ঝুঁকিতে ডিএসসিসির ৬৩ ওয়ার্ড
- বিশ্ববাজারে স্বর্ণের দামে ব্যাপক পতন
- ঈদ-পরবর্তী স্বস্তি, তবু মাছের বাজারে আগুন
- হাম ও উপসর্গে ৫ শিশুর প্রাণহানী
- টেলিভিশনে বিশ্বকাপ সম্প্রচারের স্বত্ব পেল যারা
- অবশেষে ‘খোঁজ’ মিলল দুবাই রাজপরিবারের সাবেক পুত্রবধূর
- ফ্রেঞ্চ ওপেনে ইতিহাস গড়ার পথে খয়ালিনস্কা
- পিকআপের ধাক্কায় মা-ছেলেসহ তিনজন নিহত
- বাস-অটোভ্যান সংঘর্ষে স্বামী-স্ত্রীসহ নিহত ৩
- এবার হেমোরেজিক ডেঙ্গুর প্রকোপ বাড়তে পারে: স্বাস্থ্যমন্ত্রী
- আজ দেশের ৮ বিভাগেই বজ্রবৃষ্টির সম্ভাবনা
- ঢাকায় গরম কমতে পারে, আট বিভাগে ভারী বৃষ্টি হতে পারে











