ঢাকা, মঙ্গলবার ১৬, জুন ২০২৬ ৩:০৮:৪২ এএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
তোষামোদ নয়, সত্য তুলে ধরার আহ্বান প্রধানমন্ত্রীর নিউইয়র্ক সফরে যাচ্ছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী স্পেনের সামনে আজ কেপ ভার্দে, কোথায় এই দ্বীপরাষ্ট্র? যুক্তরাষ্ট্র ও ইরানের শান্তিচুক্তি চূড়ান্ত, শুক্রবার স্বাক্ষর ইরান-যুক্তরাষ্ট্র চুক্তি: তেল সস্তা, এশিয়ার শেয়ার বাজার চাঙা ফের চালু হচ্ছে বিমানের ঢাকা-নারিতা রুট দেশে প্রায় ৬ হাজার টাকা বাড়ল স্বর্ণের দাম প্রথম বৃষ্টির প্রেমপত্র: আজ পহেলা আষাঢ় স্পেনের বিশ্বকাপ শুরু হচ্ছে আজ রাতে

মাহরাম ছাড়াই হজে যেতে পারবেন নারীরা

নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪

প্রকাশিত : ০৮:৫৩ পিএম, ১১ অক্টোবর ২০২২ মঙ্গলবার

ফাইল ছবি

ফাইল ছবি

মাহরাম বা রক্তের সম্পর্কের আত্মীয় ছাড়াই নারীরা এখন হজ বা ওমরাহ করতে সৌদি আরব যেতে পারবেন। মিশরে সৌদি দূতাবাসে এক সংবাদ সম্মেলনে সৌদি হজ ও ওমরাহ মন্ত্রী তৌফিক আল-রাবিয়াহ এ ঘোষণা দেন।

সৌদি গেজেট এক প্রতিবেদনে জানিয়েছে, এ ঘোষণার মধ্যে দিয়ে নারী হজযাত্রীরা মাহরাম ছাড়া হজে যেতে পারবেন কি না, সে বিতর্কের অবসান হলো।

যোগাযোগ করা হলে হজ এজেন্সি অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের সভাপতি এম শাহাদাত হোসেন তাসলাইম বলেন, 'সৌদি কর্তৃপক্ষের নতুন ঘোষণা নারীদের হজ পালনে ইতিবাচক ভূমিকা রাখবে।'

তৌফিক আল-রাবিয়াহ বলেন, 'সারা বিশ্বের মুসলমানদের জন্য ওমরাহ ভিসার কোনো কোটা বা সীমা নেই। যেকোনো দেশের মুসলমান যেকোনো ধরনের ভিসা নিয়ে সৌদিতে এসে ওমরাহ পালন করতে পারবেন।'

এ ছাড়া হজ ও ওমরাহ পালনের খরচ কমানোর বিষয়ে সৌদি আরব আগ্রহী বলেও জানান তিনি।

মন্ত্রী জানান, যারা পবিত্র কাবা ও মসজিদে নববি পরিদর্শন করতে আগ্রহী তাদের সেবা সংক্রান্ত বিষয়গুলো ডিজিটাইজেশনের কাজ চলছে।