মাহি জয়ের মতো রাজপুত্র চেয়েছিল: অপু বিশ্বাস
বিনোদন ডেস্ক | উইমেননিউজ২৪প্রকাশিত : ০৮:৫৭ পিএম, ৩০ মার্চ ২০২৩ বৃহস্পতিবার
সংগৃহীত ছবি
প্রথমবারের মতো সন্তানের মা হয়েছেন চিত্রনায়িকা মাহিয়া মাহি। তার কোলজুড়ে এসেছে এক রাজপুত্র। নায়িকার সন্তান জন্মের পর থেকেই সহকর্মী ও অনুরাগীদের ভালোবাসায় সিক্ত হচ্ছেন তিনি।
এদিকে মাহির মা হওয়ার খবরে উচ্ছ্বাস প্রকাশ করেছেন ঢালিউড কুইন অপু বিশ্বাস। সোশ্যাল মিডিয়ায় ছেলের সঙ্গে তোলা মাহির স্বামীর একটি ছবি নিজের ওয়ালে শেয়ার করেছেন তিনি।
মাহির উদ্দেশে অপু বিশ্বাস লিখেছেন, ‘জয় যখন প্রথম আসলো, মাহিয়া মাহি বলেছিলো আমারও একটা জয়ের মতো রাজপুত্র হোক! মাশাআল্লাহ, তোমারও জয়ের মতো একটা রাজপুত্র হয়েছে।’
সেই পোস্টে একটি মিল খুঁজে পাওয়ার কথা উল্লেখ করেছেন অপু বিশ্বাস। তিনি যোগ করেছেন, ‘২৮শে মার্চ তোমার রাজপুত্রের জন্মদিন, ২৮শে মার্চ জয়ের পাপার (শাকিব খান) জন্মদিন। অনেক শুভেচ্ছা তোমার ছোট রাজপুত্র এবং তোমার পরিবারের জন্য।’
প্রসঙ্গত, ২০২১ সালের ১৩ সেপ্টেম্বর গাজীপুরের সরকার পরিবারের অন্যতম সদস্য কামরুজ্জামান সরকার রকিবের (সোশ্যাল মিডিয়ায় রকিব সরকার) সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হন মাহিয়া মাহি। গত মঙ্গলবার (২৮ মার্চ) রাত ১১টা ২০ মিনিটে রাজধানীর ইউনাইটেড হাসপাতালে পুত্রসন্তানের জন্ম দেন তিনি। বর্তমানে ছেলেকে নিয়েই মেতে আছেন নায়িকা। মাতৃত্বের স্বাদ নিতে পেরে যেন স্বর্গীয় সুখ খুঁজে পেয়েছেন মাহি।
- কে হতে পারেন নতুন রাষ্ট্রপতি? রাজনৈতিক অঙ্গনে ঘুরছে যেসব নাম
- প্রেসিডেন্টের পদত্যাগ ইস্যুতে বিকাল ৫টায় ব্রিফিং করবেন স্পিকার
- পদত্যাগ করলেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন
- ‘ভারতের তরুণদের নিয়ে আমি গর্বিত’: টুইঙ্কেল খান্না
- ভাঙাচোরা সড়কে দুর্বিষহ অবস্থা, দুর্ভোগে নগরবাসী
- কারাগারের নিরাপত্তায় যুক্ত হচ্ছে এআই প্রযুক্তি
- কৃত্রিম বুদ্ধিমত্তায় চীন এগিয়ে, বলছে মার্কিন জরিপ
- দেশের বাজারে কমল সোনার দাম, ভরিতে কত কমলো
- ভারতে শিশুদের চেয়ে গরু বেশি নিরাপদ: মেহবুবা মুফতি
- সরকার আন্দোলনকারী শিক্ষার্থীদের শত্রু মনে করছে: সোনিয়া গান্ধী
- ভারতে ছাত্র আন্দোলন তীব্র, সরকারের সঙ্গে বৈঠকেও মিলছে না সমাধান
- উজানের ঢল ও টানা বৃষ্টিতে দেশের বিভিন্ন জেলায় বন্যা
- উজানের ঢল ও ভারী বৃষ্টিতে বন্যা পরিস্থিতির অবনতি
- বৃষ্টিতে সরবরাহে ধাক্কা, সবজি-ডিম-মাছের বাজারে অস্বস্তি
- এসএমসিতে চুক্তিভিত্তিক নিয়োগ, লাগবে স্নাতক ডিগ্রি
- ভারতে ছাত্র আন্দোলনে সমর্থন বাড়ছে, সংসদ অচল
- টুর্নামেন্টের সেরা একাদশ ঘোষণা করেছে ফিফা
- দিল্লির আন্দোলন নিয়ে মুখ খুলে কটাক্ষের শিকার প্রীতি জিনতা
- পিরিয়ড বন্ধের আগে শরীর দেয় যেসব সংকেত, জানুন করণীয়
- মোবাইলেই শনাক্ত করুন হোটেলকক্ষের গোপন ক্যামেরা
- ৪ অঞ্চলে‘অতি ভারী’বৃষ্টির পূর্বাভাস, চট্টগ্রামে ভূমিধসের শঙ্কা
- এসএমসিতে চুক্তিভিত্তিক নিয়োগ, লাগবে স্নাতক ডিগ্রি
- চারদিন পর বন্ধ হলো কাপ্তাই বাঁধের ১৬ জলকপাট
- পদত্যাগ করলেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন
- উত্তাল দিল্লি, বিশেষ ঘোষণা মোদির
- কারাগারের নিরাপত্তায় যুক্ত হচ্ছে এআই প্রযুক্তি
- বৃষ্টিতে সরবরাহে ধাক্কা, সবজি-ডিম-মাছের বাজারে অস্বস্তি
- ভারতে শিশুদের চেয়ে গরু বেশি নিরাপদ: মেহবুবা মুফতি
- উজানের ঢল ও ভারী বৃষ্টিতে বন্যা পরিস্থিতির অবনতি
- উজানের ঢল ও টানা বৃষ্টিতে দেশের বিভিন্ন জেলায় বন্যা











