মাহি-পূজাকে নিয়ে গুঞ্জন হলো সত্যি
বিনোদন ডেস্ক | উইমেননিউজ২৪প্রকাশিত : ১২:২৯ পিএম, ১৮ অক্টোবর ২০২২ মঙ্গলবার
ফাইল ছবি
ঢাকাই সিনেমার দুই জনপ্রিয় চিত্রনায়িকা মাহিয়া মাহি ও পূজা চেরি। তাদের আলোচিত হওয়ার প্রধান কেন্দ্রবিন্দু চলচ্চিত্র প্রযোজনা প্রতিষ্ঠান জাজ মাল্টিমিডিয়া।
কারণ, এই প্রতিষ্ঠানের মাধ্যমেই বাংলা চলচ্চিত্রের নায়িকা হিসেবে আগমন ঘটে তাদের।
এর আগে মাহিয়া মাহিকে নিয়ে জাজ মাল্টিমিডিয়া ‘অগ্নি’ সিনেমা নির্মাণ করলেও সম্প্রতি ‘অগ্নি ৩’ সিনেমায় থাকছেন না তিনি। অন্যদিকে মিডিয়া পাড়ায় গুঞ্জন ছিল পূজা চেরিকে নিয়ে হয়তো পরিকল্পনা করছেন। কিন্তু না, শেষ পযর্ন্ত তাদের দুজনকেই বাদ দিয়ে নতুন মুখ নিয়ে ‘অগ্নি ৩’ সিনেমার কাজ শুরু করা হবে বলে জানানো হয়েছে এই প্রযোজনা প্রতিষ্ঠান থেকে।
‘অগ্নি ২’ মুক্তির ৭ বছর পর ‘অগ্নি-৩’ সিনেমা নির্মাণের ঘোষণা দিয়েছে প্রযোজনা প্রতিষ্ঠান জাজ মাল্টিমিডিয়া। এদিকে রোববার (১৬ অক্টোবর) সন্ধ্যায় প্রতিষ্ঠানটির ফেসবুক পেজে প্রকাশ করা হয় ‘অগ্নি ৩’ সিনেমার ফার্স্ট লুক পোস্টার। সিনেমাটি পরিচালনা করবেন সৈকত নাসির।
ফার্স্ট লুকের ক্যাপশনে লেখা হয়েছে, ‘শুভ জন্মদিন অগ্নি’। এ প্রসঙ্গে প্রযোজনা প্রতিষ্ঠানটি জানিয়েছে, ‘অগ্নি’র তৃতীয় কিস্তিতে নাম ভূমিকায় থাকছে নতুন মুখ। অডিশনের মাধ্যমে চূড়ান্ত করা হয়েছে নতুন অগ্নিকে। নতুন এই অগ্নি আজ ১৮ বছর বয়সে পা রেখেছেন। তাই এই দিনেই তার সঙ্গে চুক্তিপ্রত্র স্বাক্ষর করেছে জাজ মাল্টিমিডিয়া।
জানা গেছে, সিনেমাটির কাজ শুরু হবে ২০২৩ সালের এপ্রিল মাসে। বিশ্বব্যাপী সিনেমাটি ডিস্ট্রিবিউট করবে হলিউডের একটি প্রতিষ্ঠান। প্রযোজক আবদুল আজিজের গল্প ভাবনায় ‘অগ্নি ৩’ সিনেমাটির চিত্রনাট্য লিখেছেন আব্দুল্লাহ জহির বাবু।
প্রসঙ্গত, ২০১৪ সালের ১৪ ফেব্রুয়ারিতে মুক্তি পায় ‘অগ্নি’। এতে নাম ভূমিকায় ছিলেন মাহিয়া মাহি। তার বিপরীতে ড্রাগন চরিত্রে ছিলেন আরিফিন শুভ। ২০১৫ সালে মুক্তি পাওয়া ‘অগ্নি’র দ্বিতীয় অধ্যায়েও মাহি ছিলেন। তবে তার বিপরীতে দেখা গেছে কলকাতার ওমকে।
- রামিসা হত্যা মামলার রায় উচ্চ আদালতেও বহাল থাকবে: আইনমন্ত্রী
- মাত্র ১৯ দিনে শিশু রামিসা ধর্ষণ ও হত্যা মামলার রায়
- রামিসা হত্যা: সোহেল রানা ও স্বপ্নার মৃত্যুদণ্ড
- রামিসাকে হত্যার আগে ধর্ষণের প্রমাণ মিলেছে: বিচারক
- আজ থেকে বাড়ছে মেট্রোরেলের সময়, কোন পথে কত মিনিটি
- দীর্ঘ ছুটি শেষে আজ খুলেছে স্কুল-কলেজ
- শিশু রামিসা হত্যা মামলার রায় আজ: আদালতে সোহেল-স্বপ্না
- ২৪ ঘণ্টায় হাম উপসর্গে আরো ৩ জনের মৃত্যু
- ভারতের কাছে হেরে ইতিহাস গড়া হলো না বাংলাদেশের
- প্রসঙ্গ হামের টিকা: থামছে না শিশুমৃত্যুর মিছিল
- ঈদের আমেজ কাটেনি, ঢাকা আজও বেশ ফাঁকা
- মরণোত্তর জাতিসংঘ পদকে ভূষিত বাংলাদেশের ৬ বীর
- হজ শেষে দেশে ফিরেছেন ৩২,৮৩২ হাজি, মৃত্যু ৪৮
- ২৫ কোটি বৃক্ষরোপণ নিয়ে বৈঠকে প্রধানমন্ত্রী
- তপুর জোড়া গোলে বাংলাদেশের ইউরোপ জয়
- সাফ নারী চ্যাম্পিয়নশিপ: বাংলাদেশ-ভারত ফাইনাল আজ
- ঢাকায় গরম কমতে পারে, আট বিভাগে ভারী বৃষ্টি হতে পারে
- মরণোত্তর জাতিসংঘ পদকে ভূষিত বাংলাদেশের ৬ বীর
- এবার হেমোরেজিক ডেঙ্গুর প্রকোপ বাড়তে পারে: স্বাস্থ্যমন্ত্রী
- ২৫ কোটি বৃক্ষরোপণ নিয়ে বৈঠকে প্রধানমন্ত্রী
- এইবারের চ্যাম্পিয়ন ব্রাজিল: সুমাইয়া হিমি
- দেশের বাজারে স্বর্ণের দামে বড় পতন
- ভারতের কাছে হেরে ইতিহাস গড়া হলো না বাংলাদেশের
- তপুর জোড়া গোলে বাংলাদেশের ইউরোপ জয়
- ২৪ ঘণ্টায় হাম উপসর্গে আরো ৩ জনের মৃত্যু
- প্রসঙ্গ হামের টিকা: থামছে না শিশুমৃত্যুর মিছিল
- শিশু রামিসা হত্যা মামলার রায় আজ: আদালতে সোহেল-স্বপ্না
- আজ থেকে বাড়ছে মেট্রোরেলের সময়, কোন পথে কত মিনিটি
- উত্তরায় গ্যাস লাইন লিকেজ থেকে আগুনে দগ্ধ ৩
- রামিসাকে হত্যার আগে ধর্ষণের প্রমাণ মিলেছে: বিচারক




