মাহী ও লোপাকে ২৫ আগস্ট দুদকে হাজির হতে নির্দেশ
নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪প্রকাশিত : ০২:০৭ পিএম, ৭ আগস্ট ২০১৯ বুধবার
ছবি: সংগৃহীত
বিকল্প ধারা বাংলাদেশের প্রেসিডিয়াম সদস্য ও মুন্সিগঞ্জ-১ আসনের সংসদ সদস্য মাহী বি চৌধুরী ও তার স্ত্রী আশফাহ হক লোপার সময় চেয়ে আবেদনের পরিপ্রেক্ষিতে তাদেরকে ২৫ আগস্ট দুর্নীতি দমন কমিশন-দুদকে হাজির হওয়ার নির্দেশ দেয়া হয়েছে।
অর্থপাচারের অভিযোগে আজ মাহি-দম্পত্তিকে দুদকে তলব করা হয়েছিল। এদিন তারা হাজির না হয়ে সময় চেয়ে আবেদন করেন। এ কারণে আগামী ২৫ আগস্ট হাজির হওয়ার জন্য তাদেরকে ফের নোটিশ দিয়েছে দুদক।
মাহী বি চৌধুরী ও তার স্ত্রী আশফাহ হকের বিরুদ্ধে বিদেশে অর্থ পাচার ও অবৈধ সম্পদ অর্জনের অভিযোগ অনুসন্ধান শুরু করেছে দুদক। এর অংশ হিসেবে রোববার তাদের জিজ্ঞাসাবাদের জন্য নোটিশ পাঠানো হয়।
এদিকে আজ যে তারা দুদকে হাজির হতে পারবেন না সেটি আগেই জানিয়েছিলেন। সময়ের আবেদনে মাহি ও তার স্ত্রী বলেছেন, ব্যক্তিগত কাজে তারা ব্যস্ত থাকায় আজ দুদকে হাজির হতে পারবেন না। এজন্য তারা সময় চান।
দুদকের এক ঊর্ধ্বতন কর্মকর্তা জানান, মাহী বি চৌধুরী ও তার স্ত্রীর নামে যুক্তরাষ্ট্রে অর্থ পাচারের অভিযোগ আছে। তাদের নামে ওই দেশের একটি রাজ্যে দুটি বাড়িও রয়েছে বলে অভিযোগ এসেছে দুদকের কাছে। এ অর্থের উৎস জানতে তাদের তলব করা হয়েছে। এছাড়া দেশেও তাদের নামে-বেনামে কোনো সম্পদ আছে কিনা তাও জানতে চায় দুদক।
জানা গেছে, জুন থেকেই তাদের অর্থ পাচারের অভিযোগ খতিয়ে দেখা হচ্ছে। মাহী ও তার স্ত্রীর সম্পদ, সম্পদের উৎস, ব্যাংক হিসাব জানতে বিভিন্ন সরকারি প্রতিষ্ঠান ও ব্যাংকের সহযোগিতা নেয়া হচ্ছে বলেও জানান দুদকের এ ঊর্ধ্বতন কর্মকর্তা।
-জেডসি
- পাকা কলার পিঠা, একটি মুখরোচক খাবার
- বাম্পার ফলন আমের: ২৭ লাখ টন ছাড়াতে পারে উৎপাদন
- গৌরনদীতে নারীর ক্ষমতায়নে তথ্য আপা প্রকল্প নিয়ে উঠান বৈঠক
- পাঁচ শিক্ষা বোর্ড ও এনসিটিবিতে নতুন চেয়ারম্যান
- আগামী বছর পাঠ্যক্রমে যুক্ত হচ্ছে চার নতুন বই
- দেশের ৮টি অঞ্চলে রাতেই হতে পারে ঝড়
- শিশুদের মাঠে ফেরাতে আধুনিক পার্ক গড়ছে সরকার
- ভুয়ো খবর ছড়ানো নিয়ে কড়া বার্তা মিমির
- হামে একদিনে আরও ৮ শিশুর প্রাণহানী
- এসএসসি পরীক্ষার ফলাফলের তারিখ জানালেন শিক্ষামন্ত্রী
- বিশ্বকাপে নতুন ৪ ফিচার আনল হোয়াটসঅ্যাপ
- পুশইন ঠেকাতে ভারতকে ১৩টি চিঠি দিয়েছে সরকার
- সৌদি সিনেমার প্রেমে মজেছেন মনিকার
- বাংলাদেশসহ দক্ষিণ এশিয়ার ৫ দেশে একসঙ্গে ভূমিকম্প অনুভূত
- গ্রামে ১০-১২ ঘণ্টা বিদ্যুৎ থাকে না: রুমিন ফারহানা
- শিশু রামিসা হত্যা মামলার রায় আজ: আদালতে সোহেল-স্বপ্না
- মাত্র ১৯ দিনে শিশু রামিসা ধর্ষণ ও হত্যা মামলার রায়
- আজ থেকে বাড়ছে মেট্রোরেলের সময়, কোন পথে কত মিনিটি
- রামিসাকে হত্যার আগে ধর্ষণের প্রমাণ মিলেছে: বিচারক
- দীর্ঘ ছুটি শেষে আজ খুলেছে স্কুল-কলেজ
- গ্রামে ১০-১২ ঘণ্টা বিদ্যুৎ থাকে না: রুমিন ফারহানা
- রামিসা হত্যা: সোহেল রানা ও স্বপ্নার মৃত্যুদণ্ড
- বিশ্ববাজারে স্বর্ণের দামে ফের পতন
- সৌদি সিনেমার প্রেমে মজেছেন মনিকার
- এসএসসি পরীক্ষার ফলাফলের তারিখ জানালেন শিক্ষামন্ত্রী
- রামিসা হত্যা মামলার রায় উচ্চ আদালতেও বহাল থাকবে: আইনমন্ত্রী
- বিশ্বকাপে নতুন ৪ ফিচার আনল হোয়াটসঅ্যাপ
- সন্ধ্যার মধ্যে দেশের ৯ জেলায় ঝড়-বৃষ্টির শঙ্কা
- বাংলাদেশসহ দক্ষিণ এশিয়ার ৫ দেশে একসঙ্গে ভূমিকম্প অনুভূত
- পুশইন ঠেকাতে ভারতকে ১৩টি চিঠি দিয়েছে সরকার











