মায়েদের আবেদন ‘আমরা চাই তুমি ফিরে আস’
আপডেট: ০১:২৯ পিএম, ২০ জুন ২০১৫ শনিবার
স্টাফ করেসপন্ডেন্ট, উইমেননিউজ২৪.কম, ঢাকা : ‘আমরা চাই না তুমি চলে যাও। আমরা চাই তুমি ফিরে আস। আমরা চাই তুমি ফিরে আস মায়ের বুকে।’ এমনই আবেগময় আবেদন জানিয়ে সন্তানদের ঘরে ফিরে আসার আহ্বান জানিয়ে খোলা চিঠি লিখেছে ‘মাদারস ফর লাইফ’ নামের পশ্চিমা মায়েদের একটি সংগঠন।
এই মায়েদের সন্তানরা জঙ্গী সংগঠন ইসলামিক স্টেট (আইএস) এবং সিরিয়া ও ইরাকের বিভিন্ন চরমপন্থী সংগঠনে যোগ দিয়েছে। এই চিঠিটি সম্প্রতি প্রকাশ করেছে জার্মান ইনস্টিটিউট অন র্যাডিক্যালাইজেশন এ্যান্ড ডি-র্যাডিক্যালাইজেশন স্টাডিজ। খবর ওয়াশিংটন পোস্ট ও গার্ডিয়ানের। চিঠিতে মাদারস ফর লাইফের সদস্যরা তাদের ছেলে-মেয়েদের অনুরোধ জানিয়েছেন, ইসলাম কি বলেছে তা পুনরায় স্মরণ করতে। ইসলাম বলেছে, মাতাপিতাকে সম্মান করতে এবং তাদের কষ্ট না দিতে। গ্রুপটি চিঠিতে বলেছে, আমরা, তোমাদের মায়েরা তোমাদের জন্ম দিয়েছি, ভালবাসা দিয়েছি, বড় করেছি। তুমি যদি মনে কর, মৃত্যু তোমাকে ভাল জীবন দিতে পারবে তাহলে মনে রেখো হযরত মুহম্মদ (সাঃ) বলেছেন, ‘মায়ের পায়ের নিচে সন্তানের বেহেশত।’ আমাদের ইচ্ছার বিরুদ্ধে গিয়ে তোমরা যদি তোমাদের নিজেদের জীবন ত্যাগ কর এবং অন্যদের হত্যা কর তাহলে আমাদের সংগ্রাম, বেদনা ও সম্মানকে তোমরা পদদলিত করবে। তারা চিঠিতে কোরআন থেকে আয়াত উদ্ধৃত করেছেন এবং তাদের আবেদন জোরালো করতে বারবার মায়ের ভূমিকার কথা উল্লেখ করেছেন।
কানাডা, ফ্রান্স, যুক্তরাষ্ট্র, বেলজিয়াম, ডেনমার্ক, জার্মানি ও সুইডেনের মুসলিম ও অমুসলিম মায়েরা এই সংগঠনের সদস্য। তারা বলেছেন, সামাজিক যোগাযোগ মাধ্যমে তাদের আবেদন জানানোর অন্যতম কারণ হলো চরমপন্থীদের প্রতি প্রকাশ্যে চ্যালেঞ্জ জানান, যারা তাদের সন্তানদের প্রলোভন দেখিয়ে জিহাদে যোগ দিতে বলেছে।
কানাডীয় এক মা ক্রিস বোডরো বলেছেন, চরমপন্থী সংগঠনে তরুণদের যোগদানের ক্ষেত্রে সোস্যাল মিডিয়া শক্তিশালী ভূমিকা পালন করছে বলে মনে করা হয়। তার ছেলে গত বছর সিরিয়ায় নিহত হয়েছে। তিনি বলেন, চরমপন্থীরা যদি আক্রমণ করে তাহলে আমরাও পাল্টা আক্রমণ চালাব। যারা তাদের সন্তানদের ঘরে ফিরিয়ে আনার জন্য সংগ্রাম করছে, সংগঠনটি তাদেরও সাহায্য করতে চায়।
২০.০৬.২০১৫ - মার্কিন নির্বাচনে ইতিহাস গড়া প্রথম দক্ষিণ এশীয় মুসলিম নারী
- তানজিন তিশার সদস্যপদ অনির্দিষ্টকালের স্থগিত করলো অভিনয়শিল্পী সংঘ
- বিদেশে নাগরিকত্ব রয়েছে যেসব বলিউড তারকার
- ধ্বংসস্তূপে দাঁড়িয়ে ২৫০ ফিলিস্তিনি যুগলের গণবিয়ে
- `আর কেউ যেন এই দেশকে তাঁবেদার রাষ্ট্রে পরিণত করতে না পারে`
- চট্টগ্রামে নিয়ন্ত্রণ হারিয়ে বাস পুকুরে, শিক্ষিকাসহ নিহত ২
- প্রতিবাদ প্রতিরোধে আজো প্রাসঙ্গিক নজরুল
- জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের অনুষ্ঠানে যোগ দিয়েছেন প্রধানমন্ত্রী
- মশলাদার এবং সুস্বাদু চিকেন কষার রেসিপি
- টোল ছাড়াই এলিভেটেড এক্সপ্রেসওয়ে ব্যবহারের সুযোগ আজ
- জিয়াউর রহমান ও খালেদা জিয়ার সমাধিতে প্রধানমন্ত্রীর শ্রদ্ধা
- আজ ৭ নভেম্বর: ‘জাতীয় বিপ্লব ও সংহতি দিবস’
- আইসিসির মাসসেরা খেলোয়াড়ের তালিকায় বাংলাদেশের সোবহানা
- স্নাতক পাশেই ব্যাংকে চাকরি
- তাপমাত্রা কমার পূর্বাভাস দিল আবহাওয়া অফিস
- স্নাতক পাশেই ব্যাংকে চাকরি
- কাছের মানুষের ছোট ছোট অবহেলা কেন বেশি কষ্ট দেয়?
- ফের গ্রেফতার নিষিদ্ধ ছাত্রলীগ নেত্রী উর্মি
- গার্হস্থ্য অর্থনীতির অধ্যক্ষের অপসারণ দাবিতে উত্তাল ক্যাম্পাস
- তিন দফা বাড়ার পর কমল স্বর্ণের দাম
- সংসদ ভবন এলাকায় সব ধরনের সভা-সমাবেশ নিষিদ্ধ
- মুক্তি পেলেন কিউবার সাংবাদিক ইয়োয়ানি সানচেজ
- মধ্যরাতে চিত্রনায়িকা পরীমনির রহস্যময় পোস্ট
- আজ ৭ নভেম্বর: ‘জাতীয় বিপ্লব ও সংহতি দিবস’
- রমজানের আগেই বাড়ছে ছোলার দাম, কাটছে না সয়াবিন তেলের সংকট
- প্রতিবাদ প্রতিরোধে আজো প্রাসঙ্গিক নজরুল
- ধ্বংসস্তূপে দাঁড়িয়ে ২৫০ ফিলিস্তিনি যুগলের গণবিয়ে
- মশলাদার এবং সুস্বাদু চিকেন কষার রেসিপি
- জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের অনুষ্ঠানে যোগ দিয়েছেন প্রধানমন্ত্রী
- জিয়াউর রহমান ও খালেদা জিয়ার সমাধিতে প্রধানমন্ত্রীর শ্রদ্ধা











