ঢাকা, শনিবার ২১, মার্চ ২০২৬ ০:২৭:৫২ এএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
আজ ঈদুল ফিতর, দেশজুড়ে আনন্দ-উৎসব ঈদের দিন সারা দেশে ঝড়-বৃষ্টির আশঙ্কা ঈদের শুভেচ্ছা জানালেন রাষ্ট্রপতি ঈদের দিন বন্ধ থাকবে মেট্রোরেল ঈদের শুভেচ্ছা জানালেন প্রধানমন্ত্রী

মায়ের জন্য দোয়া চাইলেন তিশা

বিনোদন ডেস্ক | উইমেননিউজ২৪

প্রকাশিত : ০৮:৩৩ পিএম, ১৭ ডিসেম্বর ২০২২ শনিবার

ফাইল ছবি

ফাইল ছবি

ছোট ও বড় পর্দার জনপ্রিয় অভিনেত্রী নুসরাত ইমরোজ তিশার মা অসুস্থ। তার মায়ের হার্টে বাইপাস সার্জারি করা হচ্ছে। অসুস্থ মায়ের জন্য দোয়া চেয়েছেন এ অভিনেত্রী।

শনিবার (১৭ ডিসেম্বর) দুপুরে সোশ্যাল মিডিয়ায় মায়ের সঙ্গে তোলা একটি ছবি পোস্ট করেছেন তিশা। সেখানে দেখা যাচ্ছে, হাসপাতালে অসুস্থ মায়ের বিছানার পাশে দাঁড়িয়ে আছেন তিশা। পরম মমতায় মায়ের মাথায় হাত বুলিয়ে দিচ্ছেন তিনি।

তিশা লিখেছেন, আজকে আম্মুর হার্টে বাইপাস সার্জারি হচ্ছে! সবাই দোয়া করবেন, প্লিজ!

তিশার সেই পোস্টটি নেটিজেনদের নজর কেড়েছে। এখন পর্যন্ত ৩৭ হাজারের বেশি প্রতিক্রিয়া জমা পড়েছে। এ ছাড়াও প্রায় সাড়ে তিন হাজার নেটিজেন সেখানে মন্তব্য করেছেন। যাদের অধিকাংশই অভিনেত্রীর মায়ের জন্য প্রার্থনা করেছেন।