ঢাকা, সোমবার ১৫, জুন ২০২৬ ১৩:৩০:১৫ পিএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
ইরান-যুক্তরাষ্ট্র চুক্তি: তেল সস্তা, এশিয়ার শেয়ার বাজার চাঙা ফের চালু হচ্ছে বিমানের ঢাকা-নারিতা রুট দেশে প্রায় ৬ হাজার টাকা বাড়ল স্বর্ণের দাম প্রথম বৃষ্টির প্রেমপত্র: আজ পহেলা আষাঢ় স্পেনের বিশ্বকাপ শুরু হচ্ছে আজ রাতে নারীদের জন্য ১৫০০ বেডের দুটি হাসপাতাল হবে: স্বাস্থ্যমন্ত্রী

মায়ের ভরণপোষণ না দেয়ায় ঝিনাইদহে স্ত্রীসহ ছেলে গ্রেফতার

নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪

প্রকাশিত : ০৬:১৪ পিএম, ২৭ অক্টোবর ২০২২ বৃহস্পতিবার

প্রতীকী ছবি

প্রতীকী ছবি

ঝিনাইদহে মায়ের ভরণপোষণ না দেওয়ায় সরকারি কর্মকর্তা ছেলে ও তার স্ত্রীকে গ্রেফতার করেছে পুলিশ। বুধবার রাতে শহরের ব্যাপারীপাড়া থেকে তাদের গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃতরা হলো-শহরের ব্যাপারীপাড়ার শহিদুল ইসলামের ছেলে সাইফুল্লাহ ও তার স্ত্রী রুমা খাতুন। সাইফুল্লাহ ঝিনাইদহ প্রাইমারি টিসার্স ট্রেনিং ইন্সটিটিউট (পিটিআই)’র ইন্সট্রাক্টর হিসেবে কর্মরত আছেন।

ঝিনাইদহ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ মোহাম্মদ সোহেল রানা জানান, সাইফুল্লাহ তার মা জহুরা খাতুনের ভরণপোষণ দীর্ঘদিন ধরে দেয় না । কিছু বললে নির্যাতনের হুমকি দিয়ে আসছিল। এ ঘটনায় মা জহুরা খাতুন গত ১৮ অক্টোবর ঝিনাইদহ সদর থানায় অভিযোগ দায়ের করে। পুলিশ অভিযোগের বিষয়টি আদালতে পাঠালে আদালত মামলা নেওয়ার নির্দেশ দেয়। আদালতের নির্দেশে বুধবার থানায় মামলা হলে রাতে অভিযুক্ত ছেলে সাইফুল্লাহ ও তার স্ত্রী রুমা খাতুনকে গ্রেফতার করা হয়। তাদের আজ আদালতে হাজির করা হলে আদালত তাদের জেল হাজতে প্রেরণ করে।