মায়ের ভালবাসা তুলনাহীন : শাহীন সামাদ
সালেহীন বাবু | উইমেননিউজ২৪.কমআপডেট: ০৯:৩৯ পিএম, ১৫ মে ২০১৮ মঙ্গলবার
তিনি কেবল একজন নজরুল সঙ্গীতের কিংবদন্তী শিল্পীই নন, ৭১ এর মহান স্বাধীনতা যুদ্ধের একজন কণ্ঠযোদ্ধা। বলছি শাহীন সামাদের কথা, যিনি মুক্তিযুদ্ধে কণ্ঠকে হাতিয়ার বানিয়ে মুক্তিযোদ্ধাদের উজ্জীবিত করেছিলেন গানে গানে। মা দিবস উপলক্ষে শাহীন সামাদ বলেন, সত্যি কথা বলতে কি, মা’র সাথে তো কোন কিছুরই তুলনা হয় না। মা যতটুকু যত্ন নেয়, মা যতটুকু খেয়াল করে, যতদূর দেখে আমার মনে হয় যে এ মা ছাড়া অন্য কেউ সন্তানের জীবনে এতকিছু করতে পারে না, বাবারও করে কিন্তু মার মত না। যেহেতু মা দশ মাস দশ দিন গর্ভে ধারণ করেন। সে জন্য মা যে কি সেটা বলে বোঝাতে পারবো না।
তিনি বলেন, আমার বাবা খুব অল্প বয়সে মারা যায়। আমরা ছিলাম ছয় ভাই বোন। কিন্তু আমার মা আমাদের ছয় ভাইবোনকে আগলে যে ভাবে বড় করেছেন, যে পরিমাণ আত্মত্যাগ উনি করেছেন তা বর্ণনায় শেষ হবে না। কারণ বাবা যখন মারা যায় তখন আমরা অনেক ছোট ছিলাম। আমাদের প্রত্যেককে পড়াশোনা করিয়েছেন, উচ্চ শিক্ষায় শিক্ষিত করেছেন, আমাদের বিয়ে দিয়েছেন, যারপরনাই কষ্ট করেছেন, আমাদের সে কষ্টটা কখনোই বুঝতে দেন নি। সেজন্যই বলি মায়ের যে ভালবাসা সে ভালবাসার সাথে অন্য কোন ভালবাসার তুলনা হয়না।
শিল্পী শাহীন সামাদ বলেন, আর আমি মা দিবসে সমস্ত মাদের আমার অন্তর থেকে ভালবাসা ও শুভেচ্ছা জানাই। এখন তো আমরা বাচ্চাদের নষ্ট করে দিচ্ছি। আমাদের সময় আমরা কিন্তু খুব কড়া নিয়মকানুনের মধ্য দিয়ে বড় হয়ে উঠেছি, আর সেটাও সম্ভব হয়ে উঠেছে মায়ের কারণে। ঠিকমত ঘুমানো, ঠিকমত খাওয়াদাওয়া, ঠিকমত পড়াশোনা, ভোরবেলায় উঠা, স্কুলে সময়মত যাওয়া মানে খুব একটা নিয়মের ভিতর ছিলাম। এখন যেহেতু ডিজিটাল সমাজ ভালবাসার দিকগুলো বাচ্চাদেরও অনুভব করা উচিত। মায়ের দিকে, বাবার দিকে চিন্তা করা উচিত যারা আমাকে বড় করছেন, লালনপালন করছেন তাদেরও কথা সবসময় মেনে চলা উচিত। পাশাপাশি বাচ্চাদের যদি ভালমত গাইডেন্স দেওয়া যায় তাহলে তারা সহজেই সামনে এগিয়ে যাবে।
তিনি বলেন, আর সবচেয়ে বড় সবারই মা আছে। মাদের জন্য অনেক বেশি সম্মান দরকার। আমাদের বর্তমান সময়ে সামাজিক অবক্ষয় অনেক হচ্ছে। যখন অবক্ষয় হয় তখন সবকিছুতেই হয়। আমরা অবশ্যই মায়ের কথা শুনবো, তিনি যেভাবে বলেন সেভাবে চলার চেষ্টা করব। আর এ সামাজিক অবক্ষয় রোধ করতে হবে। অবশ্য সবসময়ের জন্য এ অবক্ষয় থাকবেনা। এক সময় এরও পরিবর্তন আসবে।
সন্তানের ব্যক্তিগত ইচ্ছের বিপরীতে মার সিদ্ধান্তই শেষ পর্যন্ত টিকে কিনা এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, আমার দুটো মেয়ে, আমি কখনই ওদের ব্যক্তিগত বিষয়ে চাপ প্রয়োগ করিনি যে ওদের সঙ্গীত শিল্পী হতে হবে, নৃত্যশিল্পী হতে হবে। ওদের আমি সম্পূর্ণ ব্যক্তি স্বাধীনতা দিয়েছি। ওরা যা হতে চেয়েছে তাই হয়েছে। ওরা আমার একদম বন্ধুর মত। ছোটবেলা থেকে আজ পর্যন্ত কোন কিছুই আমার কাছে লুকায় নি।
পরিবারের অনেকেই এখন বাবা মা বয়স হয়ে গেলে বোঝা মনে করে। এ বিষয়ে শাহীন সামাদ বলেন, এখন অনেক ছেলেমেয়ে বাবামাকে বৃদ্ধাশ্রমে রেখে আসে যা অত্যন্ত দু:খজনক, অথচ তারা এ চিন্তা করেনা একদিন তারাও বৃদ্ধ হবে। যাই হোক সব শেষে বলতে চাই আজকে আমি, আমরা সবাই মায়ের আদরে, মায়ের আচলে বড় হয়েছি। তাদের তো আমরা অসম্মান করতে পারিনা, পারবোও না। আর চাই কেউ যাতে মাকে কষ্ট না দেয়। কারণ জন্ম থেকে শেষ পর্যন্ত একজন মাই কেবল একজন সন্তানকে নি:স্বার্থভাবে ভালবাসে, ভালবাসতে পারে।
- শেকড়ের সন্ধানে: কুমিল্লা আমার শেকড়, আমার গর্ব
- নতুন লুকে অভিনেত্রী সাদিয়া আয়মান, ভক্তদের ব্যাপক উচ্ছাস
- ৮তলা থেকে পড়ে অভিনেত্রীর মৃত্যু, স্বামী রিমান্ডে
- শিশুশ্রম নির্মূলে বাজেটে বাড়তি বরাদ্দ চাইলেন বক্তারা
- হারলেও ব্রাজিল, জিতলেও ব্রাজিল:বুবলী
- ১০ জেলা সদর হাসপাতালে আইসিইউ চালু হচ্ছে কাল
- নেইমারকে ছাড়াই মরক্কো অভিযানে নামবে ব্রাজিল
- চ্যাটজিপিটির প্রভাবে তরুণীর মৃত্যু, ওপেনএআইয়ের বিরুদ্ধে মামলা
- বিশ্ববাজারে টানা দ্বিতীয় সপ্তাহে কমলো স্বর্ণের দাম
- রাতের মধ্যে ঢাকাসহ ১৭ অঞ্চলে ঝড়ের আভাস
- হাম ও উপসর্গে আরও ৫ শিশুর প্রাণহানী
- ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচি উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী
- বার কাউন্সিলের এমসিকিউতে পাস করলেন জাইমা রহমান
- ফিরতি ১২৭ ফ্লাইটে দেশে ফিরেছেন ৫৪ হাজার হাজি
- প্যারাগুয়েকে হারিয়ে ইতিহাস গড়ল যুক্তরাষ্ট্র
- হারলেও ব্রাজিল, জিতলেও ব্রাজিল:বুবলী
- শাকিরা: বিশ্বকাপের ‘গানকন্যা’র উত্থান, রেকর্ড ও বিশ্বজয়ের গল্প
- জমকালো আয়োজনে শুরু বিশ্বকাপ ফুটবল
- আজ নারী টি-টোয়েন্টি বিশ্বকাপ শুরু
- পেলের পরেই মোরা, মাঠে নেমেই ইতিহাসের অংশ
- থাই রাজকুমারী দেব্যাভতি মারা গেছেন
- বিশ্বকাপ উন্মাদনায় স্টেডিয়ামে মেক্সিকোর প্রেসিডেন্ট
- বাজারে দাম চড়া, ক্রেতাদের ভোগান্তি চলছেই
- জয়ে বিশ্বকাপ অভিযান শুরু দক্ষিণ কোরিয়ার
- হার এড়িয়ে বিশ্বকাপে কানাডার প্রথম পয়েন্ট
- প্যারাগুয়েকে হারিয়ে ইতিহাস গড়ল যুক্তরাষ্ট্র
- কক্সবাজারের পথে প্রধানমন্ত্রী
- তিন লাল কার্ডের উদ্বোধনী ম্যাচ জিতল মেক্সিকো
- ফিরতি ১২৭ ফ্লাইটে দেশে ফিরেছেন ৫৪ হাজার হাজি
- হাম ও উপসর্গে আরও ৫ শিশুর প্রাণহানী







