ঢাকা, সোমবার ১৫, জুন ২০২৬ ৩:১২:৫০ এএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
আজ রাতে জার্মানির মুখোমুখি হচ্ছে ক্ষুদ্র দ্বীপরাষ্ট্র কুরাসাও নারীদের জন্য ১৫০০ বেডের দুটি হাসপাতাল হবে: স্বাস্থ্যমন্ত্রী হামের উপসর্গে আরও ৪ শিশুর মৃত্যু কনোলির বিধ্বংসী ইনিংসে অস্ট্রেলিয়ার নাটকীয় জয় এইচএসসি পরীক্ষায়ও থাকছে সিসিটিভির নজরদারি মিরপুর স্টেডিয়ামে খেলা উপভোগ করছেন জাইমা রহমান বাজেটে সরকার সবচেয়ে বেশি গুরুত্ব দিয়েছে শিক্ষাকে: শিক্ষামন্ত্রী

মায়ের সামনেই বাসচাপায় প্রাণ গেল শিশুর

নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪

প্রকাশিত : ১২:১৬ পিএম, ১৫ ডিসেম্বর ২০২২ বৃহস্পতিবার

ফাইল ছবি

ফাইল ছবি

সিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলার বগুড়া-নগরবাড়ি মহাসড়কের সাহেবগঞ্জ বাজার এলাকায় মায়ের সঙ্গে রাস্তা পার হতে গিয়ে বাসচাপায় নেভী খাতুন (৭) নামে এক শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে। বুধবার (১৪ ডিসেম্বর) সন্ধ্যায় উপজেলার নলকা ইউনিয়নের হাটিকুমরুল-বগুড়া মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।

নিহত নেভী খাতুন সলঙ্গার দওকুশা বুড়িরবাড়ী গ্রামের নাসির উদ্দিনের মেয়ে।

হাটিকুমরুল হাইওয়ে থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এসএম বদরুল কবির জানান, স্বজনদের সঙ্গে মহাসড়ক পার হচ্ছিল নেভী। এসময় হাটিকুমরুল গোল চত্বর থেকে বগুড়াগামী এসএস পরিবহনের একটি বাস শিশুটিকে চাপা দিলে ঘটনাস্থলেই মৃত্যু হয়। খবর পেয়ে ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

তিনি আরও বলেন, দুর্ঘটনা কবলিত বাসটি জব্দ করা গেলেও চালক ও তার সহযোগী (হেলপার) পালিয়ে গেছেন। এ বিষয়ে থানায় একটি মামলা দায়েরের প্রস্তুতি চলছে।