মিঠুর ছবিতে গান গাইলেন মার্কিন গায়িকা
আপডেট: ০৯:২৫ পিএম, ৮ জুন ২০১৫ সোমবার
উইমেননিউজ ডেস্ক, ঢাকা : 'গহীনে শব্দ' ও 'জোনাকির আলো'র পর এবার স্বল্পদৈর্ঘ্য ছবি পরিচালনা করছেন নির্মাতা ও চিত্রশিল্পী খালিদ মাহমুদ মিঠু। ছবির নাম 'ডেড হ্যান্ডস রাইজিং'। এতে একটি ইংরেজি গান গাইলেন মার্কিন কণ্ঠশিল্পী সারা মিলার। 'উই ওয়ান্স আপন অ্যা টাইম/আই অ্যান্ড হ্যান্ডস/ইন ইউর মানি...' কথার গানটি লিখেছেন সেতারা জাবিন আহম্মেদ। গত ৭ জুন বিকেলে রাজধানীর ই-কিউ স্টুডিওতে সারা মিলারের কণ্ঠ ধারণ করা হয়।
তাকে দিয়ে গাওয়ানো প্রসঙ্গে খালিদ মাহমুদ মিঠু বলেন, 'আমার একটা বিদেশি কণ্ঠ দরকার ছিল। হঠাৎ তার গান শুনে ভালো লেগেছে। তাই তাকে নির্বাচন করি।'
গানটির সুর ও সঙ্গীতায়োজন করেছেন শফিক তুহিন।
জানা গেছে নিরীক্ষাধর্মী এই ছবিটির দৈর্ঘ্য ১৮ মিনিট। আগামী ৯ জুন এর শেষ দিনের দৃশ্যায়ন হবে। অবশ্য অন্যান্য দৃশ্যের সস্পাদনা এবং আবহসংগীতের কাজ হয়ে গেছে। মিঠু আরও জানালেন, 'দুই সপ্তাহের মধ্যে ছবিটির উদ্বোধনী প্রদর্শনী হবে। ইতিমধ্যে ছবিটির রাফকাট আর্ন্তজাতিক বেশ কয়েকটি চলচ্চিত্র উৎসবে পাঠানো হয়েছে। এ ধরনের কাজ বাংলাদেশে আগে হয়নি। এখানে কোনো সংলাপ নেই।'
'ডেড হ্যান্ডস রাইজিং' প্রযোজনা করেছে আর্য চলচ্চিত্র ফাউন্ডেশন।
০৯.০৬.২০১৪ - মার্কিন নির্বাচনে ইতিহাস গড়া প্রথম দক্ষিণ এশীয় মুসলিম নারী
- তানজিন তিশার সদস্যপদ অনির্দিষ্টকালের স্থগিত করলো অভিনয়শিল্পী সংঘ
- বিদেশে নাগরিকত্ব রয়েছে যেসব বলিউড তারকার
- ধ্বংসস্তূপে দাঁড়িয়ে ২৫০ ফিলিস্তিনি যুগলের গণবিয়ে
- `আর কেউ যেন এই দেশকে তাঁবেদার রাষ্ট্রে পরিণত করতে না পারে`
- চট্টগ্রামে নিয়ন্ত্রণ হারিয়ে বাস পুকুরে, শিক্ষিকাসহ নিহত ২
- প্রতিবাদ প্রতিরোধে আজো প্রাসঙ্গিক নজরুল
- জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের অনুষ্ঠানে যোগ দিয়েছেন প্রধানমন্ত্রী
- মশলাদার এবং সুস্বাদু চিকেন কষার রেসিপি
- টোল ছাড়াই এলিভেটেড এক্সপ্রেসওয়ে ব্যবহারের সুযোগ আজ
- জিয়াউর রহমান ও খালেদা জিয়ার সমাধিতে প্রধানমন্ত্রীর শ্রদ্ধা
- আজ ৭ নভেম্বর: ‘জাতীয় বিপ্লব ও সংহতি দিবস’
- আইসিসির মাসসেরা খেলোয়াড়ের তালিকায় বাংলাদেশের সোবহানা
- স্নাতক পাশেই ব্যাংকে চাকরি
- তাপমাত্রা কমার পূর্বাভাস দিল আবহাওয়া অফিস
- স্নাতক পাশেই ব্যাংকে চাকরি
- কাছের মানুষের ছোট ছোট অবহেলা কেন বেশি কষ্ট দেয়?
- ফের গ্রেফতার নিষিদ্ধ ছাত্রলীগ নেত্রী উর্মি
- গার্হস্থ্য অর্থনীতির অধ্যক্ষের অপসারণ দাবিতে উত্তাল ক্যাম্পাস
- তিন দফা বাড়ার পর কমল স্বর্ণের দাম
- সংসদ ভবন এলাকায় সব ধরনের সভা-সমাবেশ নিষিদ্ধ
- মুক্তি পেলেন কিউবার সাংবাদিক ইয়োয়ানি সানচেজ
- মধ্যরাতে চিত্রনায়িকা পরীমনির রহস্যময় পোস্ট
- আজ ৭ নভেম্বর: ‘জাতীয় বিপ্লব ও সংহতি দিবস’
- রমজানের আগেই বাড়ছে ছোলার দাম, কাটছে না সয়াবিন তেলের সংকট
- প্রতিবাদ প্রতিরোধে আজো প্রাসঙ্গিক নজরুল
- ধ্বংসস্তূপে দাঁড়িয়ে ২৫০ ফিলিস্তিনি যুগলের গণবিয়ে
- মশলাদার এবং সুস্বাদু চিকেন কষার রেসিপি
- জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের অনুষ্ঠানে যোগ দিয়েছেন প্রধানমন্ত্রী
- জিয়াউর রহমান ও খালেদা জিয়ার সমাধিতে প্রধানমন্ত্রীর শ্রদ্ধা











