মিথিলা-ফাহমির ছবি ফেসবুক থেকে সরাতে হাইকোর্টের নির্দেশ
নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪প্রকাশিত : ০২:৩৯ পিএম, ৯ ডিসেম্বর ২০১৯ সোমবার
ছবি: সংগৃহীত
অভিনেত্রী মিথিলা ও ফাহমির যেসব অন্তরঙ্গ ও ব্যক্তিগত ছবি ফেসবুক, ইন্টারনেট ও বিভিন্ন অনলাইন নিউজ পোর্টালে রয়েছে তা দ্রুত সরিয়ে ফেলার নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। একইসঙ্গে স্টাম্পফোর্ড বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী রুম্পার ব্যক্তিগত ছবিও সরাতে ব্যবস্থা নিতে বলা হয়েছে।
নভেম্বরে ফাঁস হওয়া সেসব ছবি সংক্রান্ত এক আবেদনের শুনানির পর আজ রোববার বিটিআরসিকে এই নির্দেশ বাস্তবায়ন করতে বলেছেন বিচারপতি এম. ইনায়েতুর রহিম ও বিচারপতি মো. মোস্তাফিজুর রহমানের সমন্বয়ে গঠিত হাইকোর্টের একটি বেঞ্চ।
গত বৃহস্পতিবার ফেসবুক, ইন্টারনেট ও অনলাইন নিউজ পোর্টাল থেকে অভিনেত্রী মিথিলা ও ফাহমির সব অন্তরঙ্গ ছবি না সরানোর বৈধতা চ্যালেঞ্জ করে রিট করেন ব্যারিস্টার তাহসিনা তাসনিম মৃদু।
রিটে তথ্যপ্রযুক্তি সচিব, স্বরাষ্ট্র সচিব, বিটিআরসিসহ সংশ্লিষ্টদের বিবাদী করা হয়।
প্রসঙ্গত, নভেম্বরের শুরুতে পরিচালক ইফতেখার আহমেদ ফাহমির সঙ্গে অভিনেত্রী রাফিয়াথ রশিদ মিথিলার ব্যক্তিগত একাধিক ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে। এ নিয়ে তোলপাড় হয় ফেসবুকে। অনেকে তীর্যক সব মন্তব্যে আঘাত করেন মিথিলাকে।
এ নিয়ে বিভিন্ন অনলাইন পোর্টালে ফাহমি-মিথিলার সেসব অন্তরঙ্গ ছবি পোস্ট করে খবর প্রকাশিত হয়।
-জেডসি
- বাল্যবিয়ের শিকার দেশের অর্ধেক মেয়ে: ইউনিসেফ
- একই মাঠে মসজিদ-মন্দির, ৫৪ বছর ধরে সম্প্রীতির অনন্য দৃষ্টান্ত
- স্বপ্নের নারীর জন্য সব সম্পত্তি বিক্রি, দেখা করতে গিয়ে জানলেন এআই
- দুর্গাপূজায় সম্প্রীতির বার্তা অভিনেত্রী মন্দিরার
- যুক্তরাষ্ট্রে ৩ লাখের বেশি ভিসা বাতিল করল ট্রাম্প প্রশাসন
- ৪৩ বছরের সম্পর্কে ইতি, সিএনএন ছাড়ছেন ক্রিশ্চিয়ান
- পূজায় ধাবা স্টাইল চিকেন পোলাও
- বৃষ্টি ও তাপমাত্রা নিয়ে সুখবর দিল আবহাওয়া অফিস
- ফিফা র্যাঙ্কিংয়ে এক ধাপ এগোলো বাংলাদেশ
- পূজাতে গিয়ে নৌকাডুবি, স্ত্রী-মেয়েকে হারিয়ে বাবার আহাজারি
- আজ বিজয়া দশমী, প্রতিমা বিসর্জনে শেষ হচ্ছে দুর্গোৎসব
- `সংখ্যাগুরু কিংবা সংখ্যালঘু নয়, সবার পরিচয় বাংলাদেশি`
- দুর্গাপূজার ছুটিতে ফাঁকা রাজধানী
- ৬১০ কোটি টাকার অন্তর্বাসে নজর কাড়লেন কাইলি জেনার
- বদলে যাচ্ছে মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের নাম
- বদলে যাচ্ছে মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের নাম
- নাটোরে সড়ক দুর্ঘটনায় নারী ও শিশুসহ ১৪জনের প্রাণহানী
- রংপুরে দুর্গাপূজার মণ্ডপ পরিদর্শনে সৈয়দপুর পৌঁছেছেন প্রধানমন্ত্রী
- `সংখ্যাগুরু কিংবা সংখ্যালঘু নয়, সবার পরিচয় বাংলাদেশি`
- পূজাতে গিয়ে নৌকাডুবি, স্ত্রী-মেয়েকে হারিয়ে বাবার আহাজারি
- চা-শ্রমিকের মেয়ের গল্পে বিশ্বমঞ্চে নতুন ইতিহাস ‘নিশি’র
- লুটপাট-সহিংসতা: প্যারিসসহ বিভিন্ন শহরে ‘কারফিউ’ জারি
- পূজামণ্ডপ পরিদর্শনে রংপুরের পথে প্রধানমন্ত্রী
- শারদীয় দুর্গোৎসবের মহানবমী আজ
- পূজায় প্রেক্ষাগৃহে তিন নায়িকার লড়াই
- পূজা দেখতে বেরিয়ে আর বাড়ি ফেরা হলো না দুই ভাই-বোনের
- ৬১০ কোটি টাকার অন্তর্বাসে নজর কাড়লেন কাইলি জেনার
- ফিফা র্যাঙ্কিংয়ে এক ধাপ এগোলো বাংলাদেশ
- ঢাকার বাতাস আজ অস্বাস্থ্যকর, দূষণের শীর্ষে লাহোর
- বৃষ্টি ও তাপমাত্রা নিয়ে সুখবর দিল আবহাওয়া অফিস



