ঢাকা, রবিবার ১৮, অক্টোবর ২০২৬ ১২:২৮:১৮ পিএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
ছদ্মনামে লিখে সাহিত্য পুরস্কার জিতলেন ইসাবেল আলেন্দে বাঙালি মহীয়সী নারী ইলা মিত্রের জন্মদিন আজ ঢাকায় বৃষ্টি ঝরবে কিনা, জানাল আবহাওয়া অধিদফতর রাজধানীর বাইরে অনুমোদন ছাড়াই চলছিল ইনানীর রিসোর্ট টুপটুপ কলকাতায় পূজামণ্ডপ ভেঙে ১৩ নারীসহ ১৯ জনের প্রাণহানী হাসপাতালে ডাক্তারের ধূমপান, বরখাস্তের নির্দেশ প্রধানমন্ত্রীর ইনানী রিসোর্টে আগুন: নিহতদের ৬ জনের পরিচয় মিলেছে

‘মিনার-এ-দিল্লি’ সন্মাননা পাচ্ছেন শিল্পী রুনা লায়লা

বিনোদন ডেস্ক | উইমেননিউজ২৪

প্রকাশিত : ১১:৩৬ এএম, ২ মে ২০২৬ শনিবার

শিল্পী রুনা লায়লা

শিল্পী রুনা লায়লা

দেশের কিংবদন্তী কন্ঠশিল্পী রুনা লায়লা শিল্পে অসামান্য অবদানের স্বীকৃতিস্বরূপ ভারতের মর্যাদাপূর্ণ ‘মিনার-এ-দিল্লি’ সম্মাননা পাচ্ছেন। আগামী ১৫তম ‘দিল্লি আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব’-এ তার হাতে এই সম্মাননা তুলে দেওয়া হবে।
 
জানা যায়, ভারতের চলচ্চিত্র ও সম্প্রচার মন্ত্রণালয়ের অঙ্গ সংস্থা হিসেবে আয়োজিত এই উৎসবটি অনুষ্ঠিত হবে আগামী ৪ থেকে ৮ মে। এবারের আয়োজনকে ঘিরে আন্তর্জাতিক অঙ্গনে ব্যাপক আগ্রহ তৈরি হয়েছে।
 
এ সম্মাননা প্রসঙ্গে নিজের সোশ্যাল হ্যান্ডেল ফেসবুকে প্রতিক্রিয়া জানিয়ে রুনা লায়লা লিখেছেন, ‘মর্যাদাপূর্ণ ‘মিনার-এ-দিল্লি’ সম্মানে ভূষিত করার নিমন্ত্রণের জন্য দিল্লি আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব কর্তৃপক্ষকে অসংখ্য ধন্যবাদ। এর অপেক্ষায় রইলাম, দেখা হবে সেখানে।
  
উৎসবের প্রতিষ্ঠাতা ও সভাপতি রাম কিশোর পরচা পাঠানো এক চিঠিতে রুনা লায়লাকে প্রশংসায় ভাসিয়েছেন।
 
তিনি উল্লেখ করেন, রুনা লায়লার সুমধুর কণ্ঠ বহু দশক ধরে ভারত ও বাংলাদেশের কোটি মানুষের হৃদয় ছুঁয়েছে এবং দুই দেশের সাংস্কৃতিক বন্ধনকে আরো দৃঢ় করেছে।
 
চিঠিতে আরো বলা হয়, রুনা লায়লা এই সম্মাননা গ্রহণ করলে তা শুধু উৎসবের জন্য নয়, বরং দুই দেশের সাংস্কৃতিক সৌহার্দ্য আরো শক্তিশালী করবে।