ঢাকা, শনিবার ১৮, জুলাই ২০২৬ ১৫:৩৪:১১ পিএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
কাশিমপুর মহিলা কারাগার থেকে আসামি পলায়ন, বরখাস্ত ৭ ভেনেজুয়েলায় ভূমিকম্পে মৃত্যু বেড়ে ৫ হাজার ৬৯ ঢাবি অধ্যাপক নাজমুন নাহার মারা গেছেন অস্কারজয়ী প্রথম আইরিশ অভিনেত্রী ফ্রিকার আর নেই এআই ঝুঁকিতে ১২ লাখ পোশাক শ্রমিক, অনিশ্চয়তায় নারীরা চার সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত বহাল

মিরপুরে কোচিংয়ে এসে ছাত্রী ধর্ষণ, আটক ৩

আপডেট: ০৫:৩৪ পিএম, ২০ জুন ২০১৫ শনিবার

timthumb (1)স্টাফ করেসপন্ডেন্ট, উইমেননিউজ২৪.কম, ঢাকা :  রাজধানীর মিরপুর পশ্চিম শেওড়াপাড়া এলাকায় সিটি কলেজের এক ছাত্রীকে (২০) ধর্ষণের অভিযোগ উঠেছে। এ ঘটনায় অভিযুক্ত সন্দেহে তিনজনকে আটক করেছে মিরপুর থানা পুলিশ। শনিবার (২০ জুন) সকালে এ ঘটনা ঘটে। পরে বিকেলে ধর্ষণের শিকার ওই ছাত্রীকে চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নেওয়া হয়। মিরপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সালাহউদ্দিন আহমেদ ওই ছাত্রীর বরাত দিয়ে উইমেননিউজকে জানান, বাড্ডায় তার বাসা। মিরপুরে তিনি কোচিং করতে আসেন। এ সময় তার বন্ধু সাকিব তাকে ভুলিয়ে একটি বাসায় নিয়ে যায় এবং সেখানে তাকে ধর্ষণ করা হয়। তিনজন এর সঙ্গে জড়িত ছিল। এর মধ্যে একজন ধর্ষক আর বাকি দুইজন এর ছবি তুলেছে বলে প্রাথমিকভাবে জানা গেছে। ওসি সালাহউদ্দিন আরও জানান, এ ঘটনায় তিনজনকে আটক করা হয়েছে। আর যে নাম ওই ছাত্রী জানিয়েছে সেই সাকিব পলাতক, তাকে খোঁজা হচ্ছে। এছাড়া সাব্বির নামে আরও একজনকেও খুঁজছে পুলিশ। পাশাপাশি আটকদের জিজ্ঞাসাবাদ চলছে, এ বিষয়ে বিস্তারিত পরে জানানো যাবে। ২০.০৬.২০১৫