মিরপুরে ৪ বাসে আগুন, গ্রেপ্তার তিন
নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪প্রকাশিত : ০৯:৫০ এএম, ১৫ নভেম্বর ২০২৩ বুধবার
সংগৃহীত ছবি
পঞ্চম দফায় বিএনপি-জামায়াতের ডাকা অবরোধ কর্মসূচি শুরু হবে আগামীকাল বুধবার ভোর ৬টা থেকে। তবে অবরোধ শুরুর আগেই মঙ্গলবার রাতে আড়াই ঘণ্টার ব্যবধানে রাজধানীতে চারটি বাসে আগুন দেয়ার ঘটনা ঘটেছে। অগ্নিকাণ্ডের ঘটনায় ৩ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। সর্বশেষ মিরপুরে শুকতারা পরিবহনের একটি বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা।
ফায়ার সার্ভিসের মিডিয়া সেলের কর্মকর্তা তালহা বিন জসিম এ তথ্য নিশ্চিত করে বলেন, মঙ্গলবার রাত ১১টা ৩ মিনিটে মিরপুর বেড়িবাঁধ এলাকার দ্বীপনগরে বাসটিতে আগুন দেয়া হয়। পরে কল্যাণপুর ফায়ার স্টেশনের দুটি ইউনিটের ১৫ মিনিটের চেষ্টায় আগুন নেভাতে সক্ষম হয়।
এর আগে রাত সাড়ে ৮টার দিকে মিরপুর-১ বেড়িবাঁধের নবাবের বাগ উওরপাড়া এলাকায় মানারাত ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির দুটি বাসে আগুন দেয়া হয়। খবর পাওয়ার ২০ মিনিটের মধ্যে কল্যাণপুর ফায়ার স্টেশনের দুটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আগুন নেভায়। তবে হতাহতের কোন খবর পাওয়া যায়নি।
এ ছাড়া রাত ৯টা ২৮ মিনিটে মিরপুর-১০ গোলচত্বর এলাকায় বিআরটিসির একটি দোতলা বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। আগুন দেয়ার পর ঘটনাস্থল থেকে একজনকে আটক করে পুলিশ। পরে তার দেয়া তথ্যের ভিত্তিতে আরও দুইজনকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃতরা হলেন, হাফিজুর রহমান(৩৫), শহীদুল ইসলাম(২০) মোঃ শামীম (৪৫) । আসামীদের জিজ্ঞাসাবাদ আব্যহত রয়েছে বলে জানা গেছে। নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকারের অধীনে আগামী জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠানের দাবিতে আগামীকাল বুধবার ও বৃহস্পতিবার অবরোধ ডেকেছে বিএনপি ও সমমনা দলগুলো।
গত ২৮ অক্টোবর ঢাকায় বিএনপির মহাসমাবেশ ঘিরে হামলা ও সংঘর্ষের ঘটনার পর এটি তাদের ডাকা পঞ্চম দফা অবরোধ। এর আগে ৩১ অক্টোবর থেকে টানা তিন দিন অবরোধ কর্মসূচি দেয়া হয়। এরপর শুক্র ও শনিবার বিরতি দিয়ে ৫ ও ৬ নভেম্বর অবরোধ পালন করে বিএনপি।
এরপর একদিনের বিরতি দিয়ে ৮ ও ৯ নভেম্বর তৃতীয় দফায় অবরোধ দেয়া হয়। আবারও শুক্র ও শনিবার বিরতি দিয়ে চতুর্থ দফায় ১২ ও ১৩ নভেম্বর দেশব্যাপী অবরোধ কর্মসূচি পালন করে দলটি।
- কারাগারের নিরাপত্তায় যুক্ত হচ্ছে এআই প্রযুক্তি
- কৃত্রিম বুদ্ধিমত্তায় চীন এগিয়ে, বলছে মার্কিন জরিপ
- দেশের বাজারে কমল সোনার দাম, ভরিতে কত কমলো
- ভারতে শিশুদের চেয়ে গরু বেশি নিরাপদ: মেহবুবা মুফতি
- সরকার আন্দোলনকারী শিক্ষার্থীদের শত্রু মনে করছে: সোনিয়া গান্ধী
- ভারতে ছাত্র আন্দোলন তীব্র, সরকারের সঙ্গে বৈঠকেও মিলছে না সমাধান
- উজানের ঢল ও টানা বৃষ্টিতে দেশের বিভিন্ন জেলায় বন্যা
- উজানের ঢল ও ভারী বৃষ্টিতে বন্যা পরিস্থিতির অবনতি
- বৃষ্টিতে সরবরাহে ধাক্কা, সবজি-ডিম-মাছের বাজারে অস্বস্তি
- এসএমসিতে চুক্তিভিত্তিক নিয়োগ, লাগবে স্নাতক ডিগ্রি
- দিল্লির আন্দোলন নিয়ে মুখ খুলে কটাক্ষের শিকার প্রীতি জিনতা
- ছাত্রী হলের টয়লেটে গোপনে ভিডিও ধারণের চেষ্টা, ক্যান্টিনকর্মী আটক
- মোবাইলেই শনাক্ত করুন হোটেলকক্ষের গোপন ক্যামেরা
- উত্তাল দিল্লি, বিশেষ ঘোষণা মোদির
- টানা বৃষ্টিতে তছনছ কৃষি-অর্থনীতি
- ভারতে ছাত্র আন্দোলনে সমর্থন বাড়ছে, সংসদ অচল
- টুর্নামেন্টের সেরা একাদশ ঘোষণা করেছে ফিফা
- দিল্লির আন্দোলন নিয়ে মুখ খুলে কটাক্ষের শিকার প্রীতি জিনতা
- পিরিয়ড বন্ধের আগে শরীর দেয় যেসব সংকেত, জানুন করণীয়
- মোবাইলেই শনাক্ত করুন হোটেলকক্ষের গোপন ক্যামেরা
- ৪ অঞ্চলে‘অতি ভারী’বৃষ্টির পূর্বাভাস, চট্টগ্রামে ভূমিধসের শঙ্কা
- এসএমসিতে চুক্তিভিত্তিক নিয়োগ, লাগবে স্নাতক ডিগ্রি
- চারদিন পর বন্ধ হলো কাপ্তাই বাঁধের ১৬ জলকপাট
- উত্তাল দিল্লি, বিশেষ ঘোষণা মোদির
- ভারতে শিশুদের চেয়ে গরু বেশি নিরাপদ: মেহবুবা মুফতি
- বৃষ্টিতে সরবরাহে ধাক্কা, সবজি-ডিম-মাছের বাজারে অস্বস্তি
- উজানের ঢল ও টানা বৃষ্টিতে দেশের বিভিন্ন জেলায় বন্যা
- উজানের ঢল ও ভারী বৃষ্টিতে বন্যা পরিস্থিতির অবনতি
- সরকার আন্দোলনকারী শিক্ষার্থীদের শত্রু মনে করছে: সোনিয়া গান্ধী
- টানা বৃষ্টিতে তছনছ কৃষি-অর্থনীতি






