মিশরী তরুণী এখন বীরগঞ্জের গৃহবধূ
নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪প্রকাশিত : ০৮:৩৬ পিএম, ৯ আগস্ট ২০২২ মঙ্গলবার
ছবি: সংগৃহীত
বাংলাদেশি তরুণকে বিয়ে করে সুদূর মিশর থেকে বাংলাদেশে এসেছেন মিশরীয় তরুণী নুরহান। ২০ বছর বয়সী সংসার শুরু করেছেন স্বামী শমসেরের সঙ্গে।শমসের আলীর বাড়ি দিনাজপুর জেলার বীরগঞ্জ উপজেলার শতগ্রাম ইউনিয়নের অর্জুনের হার গ্রামে।
তাদের দাম্পত্য জীবনে ইতোমধ্যেই একটি মেয়ে ও একটি ছেলে সন্তান রয়েছে। তাদেরকে সাথে নিয়েই এই প্রথম বাংলাদেশে এসেছেন মিশরীয় নাগরিক নুরহান এবং তার স্বামী শমশের আলী। গত ১৫ বছর পর নিজের দেশে এসেছেন শমসের আলী।
গত ২০০৭ সালে বাবার অভাবের সংসারে একটু স্বস্তি ফিরিয়ে আনার জন্য নিকট এক আত্মীয়র সহযোগিতায় মিশরে গিয়েছেন শমসের আলী।
২০১৮ সালে মিশরে থাকা অবস্থায় ভালবেসে সেই দেশের আইন কানুন মেনে নুরহানকে বিয়ে করেন শমসের আলী। এই প্রথম স্ত্রী নুরহান তাদের এক মেয়ে রুকাইয়া (৩) এবং একমাত্র শিশু পুত্র ইয়াসিনকে (১১ মাস) সাথে নিয়ে ঈদুল আজহার ছুটি কাটাতে দুই মাসের জন্য বাংলাদেশে এসেছেন।
এই মিশরীয় নাগরিক নুরহানের সাথে নাতি ও নাতনীকে কাছে পেয়ে শ্বশুর বাদশা মিয়া, শাশুড়ি মনোয়ারা বেগম আনন্দে মেতে উঠছেন।
এই আনন্দ যেন প্রতিদিন ঈদের দিনের মতোই লেগে আছে তাদের পরিবারে। প্রতিদিন আশপাশের শত শত নারী পুরুষ এই মিশরীয় নাগরিক নুরহানকে দেখার জন্য ভিড় করছে অর্জুনেহার বাড়িতে। নুরহানও অনেকটা আনন্দ উচ্ছাসিত। যদিও ভিনদেশী নাগরিক নুরহান বাংলা ভাষায় কথা বলতে না পারলেও ইশারা ইঙ্গিতে অনেক কিছু বুঝতে পারেন।
তবে স্বামী শমসের আলী পুরোপুরি আরবিতে কথা বলতে পারেন এবং নুরহানের সাথে আরবিতে সকল ভাবে আদান প্রদান করছেন। সে বাংলা ভাষাটাকে ভালোভাবেই গ্রহণ করেছেন। পরিবারের আত্মীয়-স্বজন ,শ্বশুর শাশুড়ি, দেবর ভাসুর, ননদ আত্মীয়-স্বজন সবার সাথেই তার ইতিমধ্যেই বন্ধুত্ব গড়ে উঠেছে। তিনি তাদেরকেও আপন করে নিয়েছেন তারাও নুরহানকে আপন করে নিয়েছেন।
শমসের আলী বলেন , ২০১৮ সালে মিশরীয় নাগরিক নুরহানের সাথে সেই দেশেরই একটি গার্মেন্টসে প্রথম পরিচয় হয়। পরিচয় হওয়ার পর থেকেই নুরহান আমাকে পছন্দ করেন বলে জানিয়েছেন। এরপর দুজনের মধ্যেই প্রেমের সম্পর্ক গড়ে উঠে। একপর্যায়ে নুরহান তার বাবার কাছে আমাকে নিয়ে যান। তার বাবাকে বলার পর তিনি বিয়েতে রাজি হয়ে যান। আমিও আমার বাবা মায়ের নিকট বিয়ের অনুমতি নিয়ে মিশর দেশের আইন মেনে বিয়ের কাজ সম্পন্ন হয়।
বিয়ের দুই বছর পর আমাদের ঘরে এক কন্যা সন্তানের জন্ম হয়। বিয়ের তিন বছর পর ইয়াসন (১১ মাস) বয়সি এক ছেলে সন্তানের জম্ম হয়। আমারা দাম্পত্য জীবনে অনেক ভাল আছি।
শমসের আলীর স্ত্রী নুরহান বলেন, বাংলাদেশের কৃষ্টি কালচার তার অনেক ভালো লেগেছে। এটা তার স্বামীর দেশ। এ দেশকে সে অনেক ভালবেসেন। মিশর দেশের সাথে এদেশের কৃষ্টি-কালচার অনেক পার্থক্য থাকলেও স্বামীর দেশ হিসেবে এই দেশটিকে ইতোমধ্যেই সে গভীরভাবে অনুভব করছেন। শ্বশুর-শাশুড়িকে সে নিজের বাবা-মায়ের মতন শ্রদ্ধা করেছেন। এদেশের মানুষকেও তিনি ইতোমধ্যেই শ্রদ্ধা ভালবাসা ও আপন করে নিতে শুরু করেছেন।
শমশের আলীর বাবা বাদশা মিয়া বলেন, ছেলেকে ১৫ বছর পর কাছে পেয়েছি সাথে মিশরীয় নাগরিক পুত্রবধূকেও পেয়েছি। তাদেরকে কাছে পেয়ে অনেক ভালো লাগছে। আমার নাতি-নাতনী কাছে পেয়ে আরোও বেশি আনন্দিত হয়েছি। পুত্রবধূ নুরহান বাংলা ভাষা বলতে না পারলেও ইশারায় ইঙ্গিতে বাজারে যাওয়ার সময় কিছু খাবার আনতে বলে। তার পছন্দের কিছু খাবার আমি বাজার থেকে কিনে এনে তার হাতে দিলে সে অনেক খুশি হয়। এক কথায় বিদেশিনী পুত্রবধূ ও নাতি-নাতনীকে কাছে পেয়ে প্রতিটি দিন যেন ঈদের দিন মনে হচ্ছে ।
শমসের আলীর মাতা মনোয়ারা বেগম বলেন, আমার ৫ ছেলে ১ মেয়ের মধ্যে শমসের আলী দ্বিতীয়। ১৫ বছর আগে বিদেশে গেলেও মোবাইল ফোনে ছেলের সাথে কথা হতো। গত ঈদে আমার ছেলে শমসের আলী ও পুত্রবধূ নুরহান, আমার নাতি ও নাতনিকে নিয়ে বাসায় আসলে আমি স্বর্গীয় সুখ অনুভব করছি। প্রায় একমাস হতে চলেছে তাদের বাড়িতে আসা। আমার বাড়ি এখন প্রতিদিনই যেন ঈদের দিন মনে হয়। আমার পুত্রবধূ নুরহান আমার সংসারের ছোটখাটো রান্নাবান্না কাজ করতে পারে । সে বাংলা বলতে না পারলেও ইশারা ইঙ্গিতে তার কথা আমি অনেকটাই বুঝতে পারি। সেও আমার কথা অনেকটা বুঝতে পারে ।
দেবর মকবুল হোসেন বলেন, বিদেশী ভাবি বাসায় আসার পর থেকেই আমরা যেন এক আনন্দের সাগরে ভেসে বেড়াচ্ছি। ভাবিকে দেখার জন্য প্রতিদিন শত শত মানুষ আমাদের বাসায় ভিড় করছে। ভাবিও এতে আনন্দিত হচ্ছে। আমরাও আনন্দ পাচ্ছি ভাবি আসলেই অসাধারণ। ভাবির মুখে হাসি যেন লেগেই আছে। অনেক ভালো দিন কাটছে আমাদের পরিবারের।
- তোষামোদ নয়, সত্য তুলে ধরার আহ্বান প্রধানমন্ত্রীর
- নিউইয়র্ক সফরে যাচ্ছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী
- স্পেনের সামনে আজ কেপ ভার্দে, কোথায় এই দ্বীপরাষ্ট্র?
- যুক্তরাষ্ট্র ও ইরানের শান্তিচুক্তি চূড়ান্ত, শুক্রবার স্বাক্ষর
- ইরান-যুক্তরাষ্ট্র চুক্তি: তেল সস্তা, এশিয়ার শেয়ার বাজার চাঙা
- ফের চালু হচ্ছে বিমানের ঢাকা-নারিতা রুট
- সন্ধ্যার মধ্যে দেশের ১২ অঞ্চলে বজ্রবৃষ্টি হতে পারে
- এইচএসসি পরীক্ষার চূড়ান্ত কেন্দ্র তালিকা প্রকাশ
- দেশে প্রায় ৬ হাজার টাকা বাড়ল স্বর্ণের দাম
- বেনজীরের গ্রেপ্তারের খবরে পরী লিখলেন ‘মজা’
- স্পেনের বিশ্বকাপ শুরু হচ্ছে আজ রাতে
- বৃষ্টিভেজা প্রেমের দূত কদম: বর্ষার হৃদয়ে ফোটা এক অনন্ত সৌন্দর্য
- প্রথম বৃষ্টির প্রেমপত্র: আজ পহেলা আষাঢ়
- আজ রাতে জার্মানির মুখোমুখি হচ্ছে ক্ষুদ্র দ্বীপরাষ্ট্র কুরাসাও
- ঢাকার বাতাসে সুখবর, দূষণের শীর্ষে বাগদাদ
- বিশ্বকাপের প্রথম ম্যাচে ব্রাজিলকে রুখে দিল মরক্কো
- রামিসা হত্যা: মৃত্যুদন্ডপ্রাপ্তদের আপিল গ্রহণ হাইকোর্টে
- চট্টগ্রামে মা-মেয়ের রক্তাক্ত মরদেহ উদ্ধার
- কনোলির বিধ্বংসী ইনিংসে অস্ট্রেলিয়ার নাটকীয় জয়
- প্রথম বৃষ্টির প্রেমপত্র: আজ পহেলা আষাঢ়
- আজ রাতে জার্মানির মুখোমুখি হচ্ছে ক্ষুদ্র দ্বীপরাষ্ট্র কুরাসাও
- বাজেটে সরকার সবচেয়ে বেশি গুরুত্ব দিয়েছে শিক্ষাকে: শিক্ষামন্ত্রী
- এইচএসসি পরীক্ষায়ও থাকছে সিসিটিভির নজরদারি
- নারীদের জন্য ১৫০০ বেডের দুটি হাসপাতাল হবে: স্বাস্থ্যমন্ত্রী
- মিরপুর স্টেডিয়ামে খেলা উপভোগ করছেন জাইমা রহমান
- রাজধানী ঢাকা ও আশপাশে আজ বজ্রসহ বৃষ্টির আভাস
- ঢাকার বাতাসে সুখবর, দূষণের শীর্ষে বাগদাদ
- বিডি-অসি সিরিজ, অস্ট্রেলিয়াকে চ্যালেঞ্জিং লক্ষ্য দিল বাংলাদেশ
- অস্ট্রেলিয়ার পাঁচ শহরে মুক্তি পাচ্ছে ‘বনলতা সেন’
- ফের চালু হচ্ছে বিমানের ঢাকা-নারিতা রুট







