ঢাকা, বৃহস্পতিবার ২২, অক্টোবর ২০২৬ ১৭:৫৬:৫৮ পিএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
সুন্দরবন পরিদর্শন শেষে মোংলায় পৌঁছেছেন প্রধানমন্ত্রী সাজেকে সড়ক অবরোধ, আটকা ৩ হাজার পর্যটক সাতক্ষীরায় প্রতিমায় সিঁদুর দিতে গিয়ে গৃহবধূর মৃত্যু দেশের বাজারে ফের সোনার দামে পতন আজ খুলনা ও বাগেরহাট সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী নভেম্বরের শুরুতেই স্কুল-কলেজে টানা ৩ দিনের ছুটি! বিকেলের মধ্যে পর্যটকদের সাজেক ছাড়ার নির্দেশ আবারও চালু হচ্ছে যুক্তরাষ্ট্রের ডিভি লটারি

মিশরে পেশাদার পুরুষ ক্লাব ফুটবলে নারী কোচ

খেলাধুলা ডেস্ক | উইমেননিউজ২৪

প্রকাশিত : ০২:০২ পিএম, ২৭ অক্টোবর ২০২০ মঙ্গলবার

মিশরে পেশাদার পুরুষ ক্লাব ফুটবলে নারী কোচ

মিশরে পেশাদার পুরুষ ক্লাব ফুটবলে নারী কোচ

শহরের রাস্তায় ছেলেদের সাথে ফুটবল খেলে বড় হওয়া এবং পরবর্তীতে মিশর জাতীয় নারী দলের অধিনায়ক হিসেবে নিজের স্থান সুপ্রতিষ্ঠিত করেছিলেন ফাইজা হায়দার। এখন একটি পুরুষ পেশাদার ক্লাবের প্রথম নারী কোচ হিসেবে নাম লিখিয়ে আলোচনায় এসেছেন ৩৬ বছর বয়সী ফাইজা।

স্থানীয় গণমাধ্যম সূত্র জানায়, চতুর্থ বিভাগের ক্লাব আইডিয়াল গোল্ডির কোচ হিসেবে চুক্তিবদ্ধ হয়েছেন তিনি।

এ সম্পর্কে রয়টার্সকে দেয়া সাক্ষাতকারে ফাইজা বলেছেন, ‘শুরুতে কিছুটা অস্বস্তিতে পড়েছিলাম। কিন্তু পরবর্তীতে বুঝতে পারলাম তারা আমার কাছ থেকে সত্যিকার অর্থেই কিছু শিখতে চায়, নিজেদের দক্ষতা বাড়াতে চায়।’

ফাইজা আরো জানান মিশরের নারী ও পুরুষ কোচদের মধ্যে কেবলমাত্র তিনিই ইংল্যান্ডের প্রিমিয়ার লিগ কর্তৃক স্বীকৃত প্রিমিয়ার স্কিলস কোচ এডুকেটর মর্যাদা অর্জন করেছেন।

ফাইজার মা খোদরা আবদাল রাহমান বলেন, ‘আমি তাকে ফুটবলে যেতে নিষেধ করেছিলাম। কিন্তু সে আমার কথা শোনেনি, কারণ সে ফুটবলকে ভালবাসে। এরপর আমি তাকে ছেড়ে দিয়েছি ও সৃষ্টিকর্তার কাছে তাকে সহযোগিতা করার প্রার্থণা করেছি। এখন সে পুরো দেশের গর্ব।’