মিশরে সড়ক দুর্ঘটনায় ৮ শিশু শ্রমিক নিহত
আন্তর্জাতিক ডেস্ক | উইমেননিউজ২৪প্রকাশিত : ০২:৪৮ পিএম, ১ মে ২০২২ রবিবার
সংগৃহীত ছবি
মিশরের উত্তরাঞ্চলে শনিবার এক সড়ক দুঘর্টনায় আট শিশু শ্রমিক নিহত হয়েছে। দেশটির নিল ডেল্টায় তাদের বহন করা গাড়িটি একটি খালে পড়ে গেলে এ মর্মান্তিক ঘটনা ঘটে।
স্থানীয় এক কর্মকর্তার উদ্ধৃতি দিয়ে সংবাদ সংস্থা এএফপি এ খবর জানিয়েছে।
দারিদ্রপীড়িত বেহিরা প্রদেশের ইতে আল-বারুন্দ থেকে ওই কর্মকর্তা জানান, দুর্ঘটনার কবলে পড়া এসব শিশু ‘আলু সংগ্রহের’ কাজ করে। বেহিরা প্রদেশে এ দুর্ঘটনা ঘটে।
নাম প্রকাশ না করার শর্তে ওই কর্মকর্তা এএফপি’কে বলেন, তারা দিনে স্কুলে যায়। এবং পরিবারকে সহায়তা করতে রাতে মাঠে কাজে করে এসব শিশুরা।
তিনি আরো জানান, এ দুর্ঘটনায় চালক প্রাণে বেঁচে যায়। তবে জিজ্ঞাবাদের জন্য তাকে আটক করা হয়েছে।
স্থানীয় সংবাদমাধ্যমের খবরে বলা হয়, নিহত এসব শিশুর বয়স ১২ থেকে ১৫ বছরের মধ্যে।
মিশরের আইন অনুযায়ী ১৫ বছর বয়স পর্যন্ত শিশু গণ্য করা হয় এবং এ বয়সের শিশুদের কাজ করারও অনুমতি রয়েছে। এছাড়া ১৩ বছর বয়সের শিশুদের মৌসুমি কাজ করার ক্ষেত্রে কোন বাধা নেই।
মিশরে সড়ক রক্ষণাবেক্ষণের অভাবে এবং প্রায় ক্ষেত্রে ট্রাফিক আইন মেনে না চলায় দেশটিতে ভয়াবহ সড়ক দুর্ঘটনা স্বাভাবিক ঘটনা হয়ে দাঁড়িয়ে।
সরকারি পরিসংখ্যান অনুযায়ী, ২০২০ সালে মিশরে সড়ক দুর্ঘটনায় প্রায় সাত হাজার মানুষ প্রাণ হারান।
- ২০২৬ ফুটবল বিশ্বকাপ: ৬৮ বছরে দ্রুততম ১০০ গোলের রেকর্ড
- ‘নজরুল বর্ষ’ ঘোষণা করে গেজেট প্রকাশ
- হামের উপসর্গ নিয়ে আরও ৩ শিশুর মৃত্যু
- কুয়ালালামপুর বিমানবন্দরে প্রধানমন্ত্রীকে লালগালিচা সংবর্ধনা
- ২৫ হাজার মিডওয়াইফ নিয়োগ: মাতৃস্বাস্থ্যসেবায় নতুন আশার আলো
- আজ বাবা দিবস: ভালোবাসায় বাবাকে স্মরণের দিন
- ‘২৫ হাজার মিডওয়াইফ নিয়োগ দেওয়া হবে’
- বিশ্বকাপের ১০০০তম ম্যাচে তিউনিসিয়াকে উড়িয়ে দিল জাপান
- আজ ঢাকায় বজ্রবৃষ্টির আভাস, আকাশ আংশিক মেঘলা
- লিবিয়া উপকূলে নারীসহ ১৫ অভিবাসীর লাশ উদ্ধার
- মান বাঁচানোর লড়াইয়ে আজ মাঠে নামছে বাংলাদেশ
- ডাকযোগে দেশ-বিদেশে পৌঁছাবে রাজশাহীর সিল্ক
- নারী টি-২০ বিশ্বকাপ: পাকিস্তানকে হারিয়ে ইতিহাস গড়ল টাইগ্রেসরা
- দূষিত শহরের তালিকায় ১৩ নম্বরে ঢাকা, শীর্ষে লাহোর
- স্পেনের প্রধানমন্ত্রীর স্ত্রীর দেশত্যাগে নিষেধাজ্ঞা
- সৌদি আরব থেকে ফিরলেন ৬১ হাজার ৬৯৭ হাজি
- টানা ৪ দিনের ছুটির সুযোগ চাকরিজীবীদের
- সাগরকলা কেন খাবেন, জেনে নিন পুষ্টিগুণ
- আজ বাবা দিবস: ভালোবাসায় বাবাকে স্মরণের দিন
- কবি সুফিয়া কামালের জন্মদিন আজ
- সপ্তাহের শুরুতেই কমল স্বর্ণের দাম, ভরি কত?
- দুপুরের মধ্যে ৯ অঞ্চলে ঝড়ের আভাস
- দ্রুততম গোলে তুরস্ককে হারিয়ে প্যারাগুয়ের জয়
- ব্রাজিলের দাপুটে জয়, হাইতিকে উড়িয়ে নকআউটের পথে সেলেসাও
- জনপ্রিয় অভিনেত্রী তানিয়া বৃষ্টি ভালো আছেন
- স্কটল্যান্ডকে হারিয়ে প্রথম জয় মরক্কোর
- ঢাকার বাতাসে কিছুটা স্বস্তি, দূষণের মাত্রা ‘মাঝারি’
- নারীর ক্ষমতায়নে বাংলাদেশ-ইউএন উইমেনের সহযোগিতার অঙ্গীকার
- অস্ট্রেলিয়াকে হারিয়ে নক আউট পর্বে স্বাগতিক যুক্তরাষ্ট্র
- ব্রাজিল হারলে মন খারাপ হয়ে যায়: হিমি










