মিশরে হাঙরের আক্রমণে দুই নারীর মৃত্যু
আন্তর্জাতিক ডেস্ক | উইমেননিউজ২৪প্রকাশিত : ১২:৪৫ পিএম, ৪ জুলাই ২০২২ সোমবার
ফাইল ছবি
মিশরের লোহিত সাগরের উপকূলে সাঁতার কাটতে গিয়ে হাঙরের আক্রমণে দুই নারীর মৃত্যু হয়েছে বলে জানা গেছে। নিহতদের একজন অস্ট্রিয়ার এবং অন্যজন রোমানিয়ার নাগরিক। সোমবার এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে বার্তাসংস্থা এএফপি।
রোববার সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে দেয়া এক পোস্টে মিশরের পরিবেশ মন্ত্রণালয় জানায়, লোহিত সাগরের তীরে হুরগাদার দক্ষিণে সাহল হাশেশ এলাকায় সাঁতার কাটতে গিয়ে হাঙরের আক্রমণের শিকার হয়েছেন দুই নারী। আক্রমণে তারা দু'জনই প্রাণ হারিয়েছেন।
অস্ট্রিয়ান বার্তাসংস্থা এপিএ সূত্রে জানা যায়, অস্ট্রিয়ার টাইরল অঞ্চলের ৬৮ বছর বয়সী একজন নারী মিশরে ছুটি কাটাচ্ছিলেন। এছাড়া অস্ট্রিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয় এএফপিকে রোববার মিশরে একজন অস্ট্রিয়ান নাগরিকের মৃত্যু নিশ্চিত করেছে। তবে এর বেশি আর কোনো তথ্য তারা প্রদান করেনি।
এদিকে মিশরীয় কর্তৃপক্ষের কাছ থেকে প্রাপ্ত তথ্যের উদ্ধৃতি দিয়ে রোমানিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয় রোববার এএফপিকে একজন রোমানিয়ান নাগরিকের মৃত্যুর তথ্য নিশ্চিত করেছে। তারা জানিয়েছে, লোহিত সাগরের তীরে হুরগাদায় হাঙরের আক্রমণে তার মৃত্যু হয়েছে।
এএফপি বলছে, গত শুক্রবার হাঙ্গরের আক্রমণে একজন অস্ট্রিয়ান পর্যটকের বাম হাত ছিঁড়ে যাওয়ার পর হুরগাদার দক্ষিণে সাহল হাশেশ এলাকার সকল সৈকত তিন দিনের জন্য বন্ধ করার নির্দেশ দিয়েছিলেন লোহিত সাগরের গভর্নর আমর হানাফি।
- সৌদি আরব থেকে ফিরলেন ৬১ হাজার ৬৯৭ হাজি
- ফেসবুক থেকে আয় করতে চান, জেনে নিন কীভাবে
- দ্রুততম গোলে তুরস্ককে হারিয়ে প্যারাগুয়ের জয়
- অস্ট্রেলিয়াকে হারিয়ে নক আউট পর্বে স্বাগতিক যুক্তরাষ্ট্র
- সপ্তাহের শুরুতেই কমল স্বর্ণের দাম, ভরি কত?
- নারীর ক্ষমতায়নে বাংলাদেশ-ইউএন উইমেনের সহযোগিতার অঙ্গীকার
- টানা ৪ দিনের ছুটির সুযোগ চাকরিজীবীদের
- দুপুরের মধ্যে ৯ অঞ্চলে ঝড়ের আভাস
- ব্রাজিল হারলে মন খারাপ হয়ে যায়: হিমি
- ৬৪ সেকেন্ডেই বাজিমাত! প্যারাগুয়ের বিদ্যুৎগতির গোলে হতবাক তুরস্ক
- ঢাকার বাতাসে কিছুটা স্বস্তি, দূষণের মাত্রা ‘মাঝারি’
- সাগরকলা কেন খাবেন, জেনে নিন পুষ্টিগুণ
- জনপ্রিয় অভিনেত্রী তানিয়া বৃষ্টি ভালো আছেন
- স্কটল্যান্ডকে হারিয়ে প্রথম জয় মরক্কোর
- ব্রাজিলের দাপুটে জয়, হাইতিকে উড়িয়ে নকআউটের পথে সেলেসাও
- ট্রাম্পের মন্তব্যে ক্ষুব্ধ ইতালি, বাতিল পররাষ্ট্রমন্ত্রী
- দেশে ফিরলেন ৬০ হাজার ৫৮৮ হাজি, প্রানহাণী ৫৪
- ৪৩১ পদে নিয়োগ দেবে মুদ্রণ ও প্রকাশনা অধিদপ্তর
- ছুটির দিনেও ঢাকার বাতাস অস্বাস্থ্যকর
- ইতিহাসের পাতায় মা-ছেলের মহাকাব্য
- ব্রাজিল নাকি হাইতি জিতবে, হাঙর রিতিনিয়ার ভবিষ্যদ্বাণী
- রোহিঙ্গা প্রত্যাবাসনে কার্যকর পদক্ষেপের আহ্বান
- এবার দেশেও স্বর্ণের দামে বড় ধস
- সন্ধ্যার মধ্যে ৬০ কিমি বেগে ঝড়ের আভাস
- ২০২৬ ফুটবল বিশ্বকাপ: সবার আগে নক-আউট পর্বে মেক্সিকো
- বাজারে স্বস্তি নেই, বাড়তি দামে হিমশিম খাচ্ছে ক্রেতা
- শিক্ষার্থীদের ইংরেজির মান নিয়ে প্রশ্ন রুমিন ফারহানার
- বদলাচ্ছে পুলিশের ইউনিফর্ম: শার্ট নীল-প্যান্ট খাকি
- মালয়েশিয়া হয়ে চীন সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী
- বিশ্বকাপে ইতিহাস গড়লেন টোরি পেনসো








