মিশিগানে রিপাবলিকানদের স্বপ্নভঙ্গ, ডেমোক্র্যাটদের জয়জয়কার
আন্তর্জাতিক ডেস্ক | উইমেননিউজ২৪প্রকাশিত : ০৯:৫৯ এএম, ১৩ নভেম্বর ২০২২ রবিবার
ফাইল ছবি
অ্যামেরিকার মধ্যবর্তী নির্বাচনে মিশিগান স্টেট গভর্নর হিসেবে ডেমোক্র্যাটিক পার্টির গ্রেচেন হুইটমার আবারও নির্বাচিত হয়েছেন। তার প্রতিদ্বন্দ্বী ছিলেন রিপাবলিকান প্রার্থী টুডোর ডিক্সন।
ভোটের প্রায় ৯৯ শতাংশ গণনায় গ্রেচেন হুইটমার পেয়েছেন ২৪ লাখ ২৫ হাজার ৪৪০ ভোট। যা মোট ভোটের ৫৪.৫ শতাংশ। অন্যদিকে রিপাবলিকান টুডোর ডিক্সন পেয়েছেন ১৯ লাখ ৫৬ হাজার ৭৮০ ভোট। যা মোট ভোটের ৪৩.৯ শতাংশ।
গত ৮ নভেম্বর মিশিগান গভর্নর, লোটন গভর্নর, সেক্রেটারি অফ স্টেট, অ্যাটর্নি জেনারেল, মিশিগান কংগ্রেস, মিশিগান সেনেটর, মিশিগান স্টেট হাউজ অব রিপ্রেজেনটেটিভ, মিশিগান সুপ্রিম কোর্টের বিচারপতি এবং ডিস্ট্রিক্ট জজ পদসহ বিভিন্ন বিশ্ববিদ্যালয় ও কলেজ বোর্ডের নানা পদে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়েছে। সকাল ৭টা থেকে রাত ৮টা পর্যন্ত ভোটগ্রহণ চলে। মিশিগান স্টেটে রেজিস্ট্রার ভোটারের সংখ্যা ৮২ লাখ ১৩ হাজার ২৮১ জন।
অ্যাটর্নি জেনারেল পদে ডেমোক্র্যাটিক দলের ডানা নেসেল ২৩ লাখ ২৬ হাজার ৮৩৮ ভোট পেয়ে ফের নির্বাচিত হয়েছেন। মোট ভোটের ৫৩.২ শতাংশ পেয়েছেন তিনি। প্রতিদ্বন্দ্বী রিপাবলিকান প্রার্থী মাথিউ ডিপ্রেনো পেয়েছেন ১৯ লাখ ৫০ হাজার ১৯ ভোট। যা মোট ভোটের ৪৪.৫ শতাংশ।
এদিকে মিশিগান স্টেট সেনেটে রিপাবলিকানদের শিবিরে আঘাত হেনেছে ডেমোক্র্যাটরা। ২০২০ সালের নির্বাচনে ৩৮টি আসনের মধ্যে ২২টিতে জিতে সংখ্যাগরিষ্টতা পেয়েছিল রিপাবলিকানরা। এবারের মধ্যবর্তী নির্বাচনে ৩৮টি সেনেটের মধ্যে এখন পর্যন্ত ১৯ টিতে এগিয়ে রয়েছে ডেমোক্র্যাটরা। তবে ডিস্ট্রিক্ট-৯ ও ডিস্ট্রিক্ট-১২ আসনের ফলাফল এখনও চূড়ান্ত হয়নি। ওই দুটি আসনে ডেমোক্র্যাটিক ও রিপাবলিকান প্রার্থীর মধ্যে ভোটের ব্যবধান কম থাকায় আবারও গণনা হবে।
অন্যদিকে মিশিগান হাউজ অব রিপ্রেজেনটেটিভ ১১০ ডিস্টিক্টের মধ্যে ৫৬টিতেই ডেমোক্র্যাটিক প্রার্থী বিজয়ী হয়েছেন। গত ২০২০ সালের নির্বাচনে ৫৬টি ডিস্ট্রিক্টে বিজয়ী হয়ে সংখ্যাগরিষ্টতা পেয়েছিল রিপাবলিকানরা। এই মধ্যবর্তী নির্বাচনে হাউজ অব রিপ্রেজেনটেটিভে রিপাবলিকানদের দুর্গ ভেঙে দিয়েছে ডেমোক্র্যাটরা। মোট ১১০টি ডিস্ট্রিক্টের মধ্যে ৫৬ ডিস্ট্রিক্টে জিতে সংখ্যাগরিষ্ঠতা পেয়েছে ডেমোক্র্যাটরা। এছাড়া মিশিগান কংগ্রেসে ১৩টির মধ্যে ৭টি আসনেই জিতেছেন ডেমোক্র্যাটিক প্রার্থীরা।
ডেমোক্র্যাটিক দলের জয়ে বাংলাদেশি-আমেরিকান ডেমোক্র্যাটিক পার্টির কর্মী-সমর্থকদের মধ্যে উচ্ছ্বাস দেখা গেছে। এই নির্বাচনে ডেমোক্র্যাটিক দলের প্রার্থীর পক্ষে তারা ব্যাপক গণসংযোগ করেছেন। বাংলাদেশি অধ্যুষিত এলাকার ভোট কেন্দ্রে গিয়ে বাংলাদেশি ভোটারদের উপস্থিতি বেশ লক্ষ্য করা গেছে। বিশেষ করে নারী ও নতুন ভোটারের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো।
নির্বাচন পর্যবেক্ষকরা জানিয়েছেন, প্রাইমারি নির্বাচনের চেয়ে এই মধ্যবর্তী নির্বাচনে বাংলাদেশি-আমেরিকান ভোটাররা বেশি অংশ নেন। গভর্নর পদে দ্বিতীয় মেয়াদে গ্রিচেন হুইটমারের প্রতিযোগিতা এবং ভোটের ব্যালটে গর্ভপাতে হ্যাঁ ও না ভোটের প্রস্তাব থাকায় ভোটাধিকার প্রয়োগে প্রভাব ফেলেছে।
তবে একাধিক সূত্র বলছে, বেশিরভাগ বাংলাদেশি-আমেরিকান গ্রেচেন হুইটমারসহ ডেমোক্র্যাটিক প্রার্থীদের ভোট দিলেও গর্ভপাত নিয়ন্ত্রণের পক্ষে ভোট দিয়েছেন বড় একটা অংশ। তারা ডেমোক্র্যাটিকদের গর্ভপাত নির্বাচনী ইস্যুকে নৈতিকভাবে মেনে নেননি। অথচ তারা ডেমোক্র্যাটিক পার্টিকে সাপোর্ট করেন।
এবারের মধ্যবর্তী নির্বাচনে গর্ভপাত সুরক্ষায় ব্যাপক গণসংযোগ করেছে ডেমোক্র্যাটিক পার্টি। তারা বলছে, যার শরীর তার অধিকার। অপরদিকে গর্ভপাত নিয়ন্ত্রণে প্রচারণা চালিয়েছে রিপাবলিকান দল। তারা বলছে, এটি জীব হত্যা, তাই গর্ভপাত নিয়ন্ত্রণ করা দরকার।
গণভোটে গর্ভপাত সুরক্ষায় হ্যাঁ ভোট পড়েছে ২৪ লাখ ৭৯ হাজার ৯৬২। মোট ভোটের ৫৬.৯ শতাংশ। গর্ভপাত নিয়ন্ত্রণে না ভোট পড়েছে ১৮ লাখ ৯৭ হাজার ৩৭৫। যা মোট ভোটের ৪৩.৩ শতাংশ।
- সুন্দরবন পরিদর্শন শেষে মোংলায় পৌঁছেছেন প্রধানমন্ত্রী
- ফিলিস্তিনের পক্ষে সরব মার্কিন নারী আইনপ্রণেতা
- সাজেকে সড়ক অবরোধ, আটকা ৩ হাজার পর্যটক
- ঢাকেশ্বরী মন্দিরে সিঁদুর খেলায় মাতলেন শাওন
- সাতক্ষীরায় প্রতিমায় সিঁদুর দিতে গিয়ে গৃহবধূর মৃত্যু
- খাবার খাওয়ার পরে গ্রিন টি পান করলে কী হয়?
- সাইবার হামলার শঙ্কায় বিশ্বজুড়ে বহু ওয়েবসাইট বন্ধ
- দেশের বাজারে ফের সোনার দামে পতন
- বিরল প্রজাতির পাখি দেখতে ইউরোপের সেরা গন্তব্য কোথায়?
- বায়ুদূষণে বিশ্বে পঞ্চম ঢাকা, বাড়ছে জনস্বাস্থ্যঝুঁকি
- বঙ্গোপসাগরে লঘুচাপের আভাস, সারা দেশে বৃষ্টির সম্ভাবনা
- রূপসী বাংলার কবি জীবনানন্দ দাশের মৃত্যুবার্ষিকী আজ
- এক ঘণ্টার ব্যবধানে শেয়ালের কামড়ে নারীসহ আহত ১১, আতঙ্ক
- আজ খুলনা ও বাগেরহাট সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী
- নভেম্বরের শুরুতেই স্কুল-কলেজে টানা ৩ দিনের ছুটি!
- বাল্যবিয়ের শিকার দেশের অর্ধেক মেয়ে: ইউনিসেফ
- `সংখ্যাগুরু কিংবা সংখ্যালঘু নয়, সবার পরিচয় বাংলাদেশি`
- পূজাতে গিয়ে নৌকাডুবি, স্ত্রী-মেয়েকে হারিয়ে বাবার আহাজারি
- ফিফা র্যাঙ্কিংয়ে এক ধাপ এগোলো বাংলাদেশ
- আজ বিজয়া দশমী, প্রতিমা বিসর্জনে শেষ হচ্ছে দুর্গোৎসব
- বৃষ্টি ও তাপমাত্রা নিয়ে সুখবর দিল আবহাওয়া অফিস
- একই মাঠে মসজিদ-মন্দির, ৫৪ বছর ধরে সম্প্রীতির অনন্য দৃষ্টান্ত
- স্বপ্নের নারীর জন্য সব সম্পত্তি বিক্রি, দেখা করতে গিয়ে জানলেন এআই
- দুর্গাপূজার ছুটিতে ফাঁকা রাজধানী
- পূজায় ধাবা স্টাইল চিকেন পোলাও
- দুর্গাপূজায় সম্প্রীতির বার্তা অভিনেত্রী মন্দিরার
- দেশের বাজারে ফের সোনার দামে পতন
- সাজেকে সড়ক অবরোধ, আটকা ৩ হাজার পর্যটক
- ৪৩ বছরের সম্পর্কে ইতি, সিএনএন ছাড়ছেন ক্রিশ্চিয়ান
- বঙ্গোপসাগরে লঘুচাপের আভাস, সারা দেশে বৃষ্টির সম্ভাবনা











