ঢাকা, রবিবার ১৪, জুন ২০২৬ ১২:৪৪:৩৬ পিএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
৮তলা থেকে পড়ে অভিনেত্রীর মৃত্যু, স্বামী রিমান্ডে ১০ জেলা সদর হাসপাতালে আইসিইউ চালু হচ্ছে কাল চ্যাটজিপিটির প্রভাবে তরুণীর মৃত্যু, ওপেনএআইয়ের বিরুদ্ধে মামলা হাম ও উপসর্গে আরও ৫ শিশুর প্রাণহানী বার কাউন্সিলের এমসিকিউতে পাস করলেন জাইমা রহমান প্যারাগুয়েকে হারিয়ে ইতিহাস গড়ল যুক্তরাষ্ট্র হার এড়িয়ে বিশ্বকাপে কানাডার প্রথম পয়েন্ট

মিস ওয়ার্ল্ডের ফাইনালে বাংলাদেশের জেসিয়া

ফিচার ডেস্ক | উইমেননিউজ২৪.কম

আপডেট: ০৩:১৩ পিএম, ১৩ নভেম্বর ২০১৭ সোমবার

মিস ওয়ার্ল্ডের সেরা ৪০ জনের মধ্যে আছেন বাংলাদেশের জেসিয়া ইসলাম। এ খবর তিনি নিজেই জানিয়েছেন তার ভক্তদের। আজ রোববার সকালে নিজের ফেসবুক পেজে স্ট্যাটাস লিখে এ খবর জানান জেসিয়া।
তিনি লিখেছেন, ‘সর্বশক্তিমান আল্লাহর করুণা এবং আমার প্রিয় বন্ধু-বান্ধব, পরিবার ও দেশের সবার দোয়ায় মিস ওয়ার্ল্ড ২০১৭-এর প্রতিযোগিতায় আমি সেরা ৪০-এ নির্বাচিত হয়েছি এবং হেড টু হেড চ্যালেঞ্জ পর্বে জয়ী হয়েছি। সবাই আমার জন্য দোয়া করবেন।’
জানা গেছে, মিস ওয়ার্ল্ড প্রতিযোগিতায় বিশ্বের ১২০ জন প্রতিযোগীদের মধ্য থেকে সেরা ৪০ জনকে নির্বাচন করা হয়েছে। তারা প্রত্যেকে প্রতিযোগিতার ফাইনালের জন্য লড়বেন। এই ৪০ জনের মধ্যে আছেন জেসিয়া।
আসছে ১৮ নভেম্বর চীনের সাংহাই শহরে অনুষ্ঠিত হবে ৬৭তম মিস ওয়ার্ল্ডের ফাইনাল অনুষ্ঠান। অনুষ্ঠানে নতুন মিস ওয়ার্ল্ডকে মুকুট পরিয়ে দেবেন বর্তমান বিশ্বসুন্দরী স্টেফানি দেল ভালে। আড়াই ঘণ্টার অনুষ্ঠানটি যৌথভাবে উপস্থাপনা করবেন মেগান ইয়ং, টিম ভিনসেন্ট ও স্টিভ ডগলাস।