মিয়ানমার থেকে ছোড়া গুলিতে বিদ্ধ টেকনাফের নারী
কক্সবাজার প্রতিনিধি | উইমেননিউজ২৪প্রকাশিত : ১০:৪৫ এএম, ২৬ অক্টোবর ২০২৫ রবিবার
ছবি: সংগৃহীত
মিয়ানমার থেকে ছোড়া গুলিতে কক্সবাজারের টেকনাফে ছেনুয়ারা বেগম (৩৫) নামে এক নারী গুরুতর আহত হয়েছেন। একই সময়ে স্থানীয় একটি দোকানের ছাউনিতে বিদ্ধ হওয়া আরও একটি গুলি উদ্ধারের তথ্য পাওয়া গেছে।
শনিবার (২৫ অক্টোবর) সন্ধ্যা ৬টার কিছু আগে উপজেলার হোয়াইক্যংয়ের সীমান্ত শূন্যরেখা থেকে নিকটবর্তী লম্বাবিল গ্রামের বাঘঘোনা নামক এলাকায় এ ঘটনা ঘটে। আহত ছেনুয়ারা বেগম স্থানীয় বাসিন্দা আক্তার হোসেনের স্ত্রী।
পরিবার ও স্থানীয় সূত্রে গেছে, পায়ে গুলিবিদ্ধ অবস্থায় ছেনুয়ারাকে প্রথমে উদ্ধার করে পার্শ্ববর্তী স্বাস্থ্যসেবা কেন্দ্রে এবং পরে কক্সবাজার সদর হাসপাতালে নেওয়া হয়।
নিহতের স্বামী মুঠোফোনে বলেন, ‘বাড়ি ফেরার পথে আমার স্ত্রীর পায়ে হঠাৎ গুলি লাগে, কক্সবাজারে এখন তার চিকিৎসা চলছে৷’
বিষয়টি নিশ্চিত করেছেন টেকনাফ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শেখ এহেসান উদ্দিন। তিনি বলেন, ‘গুলি লাগার বিষয়টি সত্যি, সংশ্লিষ্ট বাহিনীর (বিজিবি) সঙ্গে যোগাযোগ অব্যাহত আছে। যেন জননিরাপত্তা কোনো কারণে ব্যাহত না হয় সেদিকে জোর দেওয়া হচ্ছে।’
স্থানীয় বাসিন্দারা বলছেন, কয়েক দিন ধরে মিয়ানমারের ওপারে থাকা মংডু জেলার ঢেকুবনিয়া এলাকা থেকে গুলির শব্দ মাঝেমধ্যে এপারেও শোনা যাচ্ছে।
সূত্রের দাবি ওপারে বিদ্রোহী গোষ্ঠী আরকান আর্মির সঙ্গে রোহিঙ্গা সংগঠনগুলোর সংর্ঘষ চলছে।
স্থানীয় শিক্ষক রুহল আমিন বলেন, ‘সম্প্রতি ওপারে সংঘর্ষ বেড়েছে, আমরা সীমান্তবর্তী লোকজন আতঙ্কে রয়েছি। আমাদের নিরাপত্তায় প্রশাসনের কঠোর ভূমিকা রাখতে হবে।’
আনুষ্ঠানিক বক্তব্য না মিললেও বিজিবির দায়িত্বশীল একটি সূত্র থেকে ওপারে গোলাগুলি ও এপারের আহতের বিষয়টি নিশ্চিত হওয়া গেছে।
নজরদারি বাড়ানোর পাশাপাশি অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি ঠেকাতে সার্বক্ষণিক তৎপরতা অব্যাহত থাকবে বলে সীমান্তরক্ষী বাহিনীটির পক্ষ থেকে জানানো হয়েছে।
- হাম ও উপসর্গে একদিনে আরও ৪ মৃত্যু
- ৬ নবজাতকের মৃত্যুর দায় আদ্-দ্বীন হাসপাতালের: স্বাস্থ্যমন্ত্রী
- ‘বেগম’ সম্পাদক নূরজাহান বেগমের জন্মদিন আজ
- যেসব নতুন নিয়ম দেখা যাবে এবারের বিশ্বকাপে
- ১৪ বছরের অগাস্টিনার হত্যায় ক্ষোভে ফুঁসছে আর্জেন্টিনা
- পিতা-মাতার সুরক্ষা আইন: বাবা-মায়ের ভরসা নাকি কাগুজে অধিকার?
- কুয়েত বিমানবন্দরে ড্রোন হামলায় ৪ বাংলাদেশি আহত
- রামিসা ধ*র্ষণ-হত্যা মামলার রায় ৭ জুন
- শুনানিতে সোহেল রানার স্ত্রী স্বপ্নার উদ্ভট আচরণ, পরে কান্না
- রামিসা হত্যা মামলা: সোহেল-স্বপ্নার ফাঁসি দাবি রাষ্ট্রপক্ষের
- কারামুক্ত হয়ে সরকারকে ধন্যবাদ জানালেন আইভী
- সাফ নারী চ্যাম্পিয়নশিপ: ১০ বছর পর বাংলাদেশ-ভারত ফাইনাল
- বরিশাল জাদুঘর: অবহেলায় ঝুঁকিতে দুই শতকের ঐতিহ্য
- অস্বাস্থ্যকর ঢাকার বাতাস, দূষণ তালিকায় ১১
- যেসব জেলায় ঝড় ও বজ্রবৃষ্টি হতে পারে
- মায়ের মরদেহে পচন, যুগ্ম-সচিব ছেলের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে
- নারীদের টি-টোয়েন্টি র্যাঙ্কিংয়ে নিগার-তৃষ্ণার উন্নতি
- নিলামে উঠছে পেলের প্রথম বিশ্বকাপ জার্সি
- এবার বিশ্ববাজারে কমেছে স্বর্ণের দাম
- ইউএনজিএ নির্বাচনে জয় ১৭ কোটি বাংলাদেশির: শামা
- হায় জীবন, মায়ের মরদেহের পাশে পচে যায় মানবিকতা!
- রামিসা হত্যা মামলা: আত্মপক্ষ সমর্থন শেষ, যুক্তিতর্ক কাল
- নারী-শিশু নির্যাতন প্রতিরোধে শিগগিরই দেশব্যাপী কর্মসূচি
- ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে মৃদু তাপপ্রবাহ অব্যাহত থাকতে পারে
- এক মামলায় জামিন পেলেন দীপু মনি, ছয়টিতে রুল
- সাগরিকার শেষ সময়ের গোলে সাফের ফাইনালে বাংলাদেশ
- রামিসা হত্যা মামলা: সোহেল-স্বপ্নার ফাঁসি দাবি রাষ্ট্রপক্ষের
- মিরপুরের বৃদ্ধার মৃত্যু: তদন্ত কমিটি চেয়ে রিট
- খানজাহান আলী (রহ:) মাজারের দিঘির কুমিরটি সরিয়ে নেয়া হবে
- শুনানিতে সোহেল রানার স্ত্রী স্বপ্নার উদ্ভট আচরণ, পরে কান্না







