ঢাকা, সোমবার ১৩, জুলাই ২০২৬ ০:০৬:৪৭ এএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
প্রাথমিকের বৃত্তির ফল প্রকাশ, যেভাবে জানা যাবে আঝোর বৃষ্টিতে ডুবেছে রাজধানী, দুর্ভোগে নগরবাসী বন্যা-পাহাড়ধসে চট্টগ্রামে ৬ দিনে ৪৩ জনের মৃত্যু ঢাকায় বৃষ্টি, জলাবদ্ধতায় জনদুর্ভোগ, কিছু স্কুলে পরীক্ষা বন্ধ এইচএসসি পরীক্ষার্থীদের জন্য ডিএমপির জরুরি নির্দেশনা ম্যারাডোনার রেকর্ড ভাঙলেন মেসি সেমিফাইনালে আর্জেন্টিনা, প্রতিপক্ষ কারা

মিয়ানমারে দুর্ঘটনায় আহতদের চিকিৎসা খরচ দেবে বিমান

নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪

প্রকাশিত : ০২:১৬ পিএম, ৯ মে ২০১৯ বৃহস্পতিবার

ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

মিয়ানমারে বিমান দুর্ঘটনায় আহতদের চিকিৎসার ব্যয় বহন করবে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স। সংস্থাটির মহাব্যবস্থাপক (জনসংযোগ) শাকিল মেরাজ সাংবাদিকদের এ কথা জানান।

গতকাল বৈরি আবহাওয়ার কারণে মিয়ানমারের ইয়াঙ্গুন আন্তর্জাতিক বিমানবন্দরের রানওয়ে থেকে ছিটকে যায় বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি ড্যাশ ৮-কিউ ৪০০ উড়োজাহাজ। এতে ৩০ জনের মতো আহত হয়।

আহতদের মধ্যে ১১ জনকে প্রাথমিক চিকিৎসা দিয়ে ছেড়ে দেয়া হলেও ১৮ জনের চিকিৎসা চলছে মিয়ানমারের হাসপাতালে। তবে তারা সবাই শঙ্কামুক্ত আছেন।

শাকিল মেরাজ বলেন, মিয়ানমারে বিমান দুর্ঘটনায় যারা আহত হয়েছেন তাদের চিকিৎসার সব খরচ দেয়া হবে। সেই সঙ্গে যাত্রীদের সব ধরনের সেবা ও সহযোগিতা দেওয়ার জন্য বিমানের পক্ষ থেকে উদ্যোগও নেয়া হয়েছে। মিয়ানমারের বাংলাদেশ দূতাবাসও হাসপাতালে চিকিৎসাধীন যাত্রীদের সার্বিক বিষয়ে তদারকি করছে। তাদের খোঁজ-খবর রাখছে।

দুর্ঘটনা তদন্তে ছয় সদস্যের কমিটি

এদিকে ইয়াংগুন বিমানবন্দরে রানওয়ে থেকে বিমান ছিটকে পড়ার ঘটনা তদন্তে ছয় সদস্য বিশিষ্ট একটি কমিটি গঠন করেছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স। কমিটির প্রধান করা হয়েছে চিফ অফ ফ্লাইট সেফটি ক্যাপ্টেন শোয়েব চৌধুরীকে।

-জেডসি