মিয়ানমারের বিরুদ্ধে অস্ত্র নিষেধাজ্ঞার প্রস্তাব যুক্তরাষ্ট্রের
অনলাইন ডেস্ক | উইমেননিউজ২৪.কমআপডেট: ০১:৫৫ পিএম, ৪ অক্টোবর ২০১৭ বুধবার
মার্কিন রাষ্ট্রদূত নিকি হ্যালি (ফাইল ছবি)
মিয়ানমারের বিরুদ্ধে অস্ত্র নিষেধাজ্ঞা আরোপের পক্ষে যুক্তরাষ্ট্র অবস্থান নিয়েছে জাতিসংঘের সব থেকে ক্ষমতাশালী সংস্থা নিরাপত্তা পরিষদের বৈঠকে।
মিয়ানমারের বিরুদ্ধে ট্রাম্প শিবির এ ধরনের প্রস্তাব দেয় নিউ ইয়র্কে জাতিসংঘ নিরাপত্তা পরিষদের এক বৈঠকে। হিংসা বন্ধ, রাখাইনে ত্রাণের অবাধ প্রবেশ নিশ্চিত করা এবং বাংলাদেশে পালিয়ে আসা রোহিঙ্গাদের ফিরিয়ে নিতে কার্যকর পদক্ষেপ নেয়ার প্রস্তাব দিয়েছেন মার্কিন রাষ্ট্রদূত নিকি হ্যালি।
মার্কিন রাষ্ট্রদূত জানান, ‘লাখ লাখ রোহিঙ্গা বাংলাদেশে পালিয়ে গেছে মিয়ানমারের রাখাইন রাজ্যে সহিংসতার শিকার হয়ে। এই পরিস্থিতির গুরুত্ব মিয়ানমার সরকারকে বুঝতে হবে।’
তিনি আরও বলেন, ‘পালিয়ে যাওয়া রোহিঙ্গারা নিজেদের দেশে ফেরার সাহস পাচ্ছে না। রাখাইন রাজ্যে যে সহিংসতা চলছে, তার নিন্দা করছি।’
কেবল রোহিঙ্গাই নয়, অন্যসব সংখ্যালঘু সম্প্রদায়ের ওপর নির্যাতনের ঘটনাতেও নিন্দা জানিয়েছেন মার্কিন রাষ্ট্রদূত।
নিক্কি হ্যালে জানান, ‘মিয়ানমারে নৃশংসতা ও হিংসার শিকার হচ্ছে ক্ষুদ্র নৃগোষ্ঠীগুলো। কিন্তু এসব বিষয়ে তথ্য গোপন করছে মিয়ানমার সরকার। দেশটি গণতান্ত্রিক হয়ে ওঠার চেষ্টা করছে সেটিও আমাদের মনে রাখতে হবে। অব্যাহত থাকতে হবে সেই চেষ্টাও।’
অং সান সু চির বক্তব্যকে চ্যালেঞ্জ করে নিক্কি হ্যালে জানান, ‘মিয়ানমারে সহিংসিতা যে চলছে না, আপনাদের সেই দাবি সত্য হলে রাখাইনে গণমাধ্যমকে ঢুকতে দেয়া হোক। পাশাপাশি মানবিক ত্রাণসহায়তা ঢুকতে দেয়া হোক। আর আমরা এও জানি যে, এ ধরনের পরিস্থিতি চলতে থাকলে কী হয়।’
সে কারণে অবশ্যই আমাদের মিয়ানমারের সামরিক বাহিনীসহ সব ধরনের আইন-শৃঙ্খলা বাহিনীর বিরুদ্ধে পদক্ষেপ নিতে হবে বলেও মন্তব্য করেন তিনি।
এ ব্যাপারে সুনির্দিষ্ট তিনটি প্রস্তাবও তুলে ধরেন নিক্কি হ্যালে। তিনি বলেন, ‘মিয়ানমারের সব নাগরিকের মানবাধিকার ও স্বাধীনতা নিশ্চিত করতে হবে।’
তিনি আরও বলেন, ‘রাখাইনে রোহিঙ্গাদের ওপর যারা সহিংসতা চালিয়ে যাচ্ছে, তাদের বিরুদ্ধে শাস্তির ব্যবস্থা করতে হবে। মিয়ানমারের সামরিক বাহিনীকে যেসব দেশ অস্ত্র সরবরাহ করছে, অস্ত্র সরবরাহ স্থগিত রাখতে হবে তাদের।
দ্বিতীয়ত, মিয়ানমার সরকারকে সহিংসতাপূর্ণ এলাকায় মানবিক ত্রাণ সহায়তা পাঠাতে হবে। আন্তর্জাতিক অন্যান্য সংস্থাকেও প্রবেশ করতে দিতে হবে।
তৃতীয়ত, বাংলাদেশে পালিয়ে আসা রোহিঙ্গাদের মিয়ানমারে ফেরত নিতে হবে। তাদের নিজ বাসভূমে স্বাগত জানাতে হবে।’
রোহিঙ্গাদের ফেরত নেয়ার ব্যাপারে বাংলাদেশ সরকারের সঙ্গে ফ্রেমওয়ার্ক তৈরি করতে মায়ানমার সরকারের প্রতি আহ্বানও জানিয়েছেন নিক্কি হ্যালে।
তিনি বাংলাদেশের প্রশংসা করে বলেন, ‘রোহিঙ্গা সঙ্কটে আমরা বাংলাদেশের উদারতা দেখেছি। তারা রোহিঙ্গাদের আশ্রয় দিয়ে মহানুভবতার পরিচয় দিয়েছে।’
কিন্তু বাংলাদেশের জন্য আরও সহায়তা প্রয়োজন বলে মনে করেন তিনি। রাখাইনে বছরের পর বছর ধরে বিভিন্ন সম্প্রদায় একসঙ্গে বাস করে আসছে। কিন্তু সেখানে রোহিঙ্গারা এখন বৈষম্যের শিকার, তারা নাগরিকত্বের মৌলিক অধিকার থেকে বঞ্চিত।
নিক্কি হ্যালের মতে, ‘আমরা সবাই ঈশ্বরের সন্তান। সবারই রয়েছে স্বাধীনতা নিয়ে নিরাপদে বসবাসের অধিকার। সবাই একসঙ্গে কাজ করব যেন ঈশ্বরের সব সন্তানই ভাল থাকে।’
- ট্রাম্পের শক্ত ঘাঁটিতে ডেমোক্র্যাটদের চমক, সিনেটর হলেন অ্যানি
- এবার শঙ্খর সিনেমায় সিয়াম-তুষি, আরও থাকছেন যারা
- আমি অবশ্যই নির্বাচনের ফল মেনে নিতে প্রস্তুত: ট্রাম্প
- সিনেটের নিয়ন্ত্রণ নিল ডেমোক্র্যাটরা
- আজ থেকে টানা ৪ দিন সারাদেশে গ্যাসের চাপ কম থাকবে
- সম্পর্কের দূরত্ব কমাতে ক্ষমা চাইবেন যেভাবে
- ঘূর্ণিঝড় ‘মুরাসু’র প্রভাব কাটছে, দেশে শীতের আভাস
- দাদার স্মরণে তহবিল সংগ্রহে ম্যারাথনে অংশ নিয়ে মৃত্যু
- নিত্যপণ্যের লাগামহীন দামে দিশাহারা নিম্ন ও মধ্যবিত্তরা
- রাশনাকে প্রধান করে নারী ক্রিকেটারদের যৌন হয়রানির অভিযোগের কমিটি
- ফারিহার স্বপ্নপূরণে পাশে দাঁড়ালো মহিলা ক্রীড়া সংস্থা
- ঢাকায় বাস-লেগুনা সংঘর্ষে নারীসহ প্রাণ গেল ৪ জনের
- মুক্তিযুদ্ধ জাদুঘরে জাতীয় চার নেতার প্রদর্শনী স্থগিত
- যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচন: ফলাফলে এগিয়ে ডেমোক্র্যাটরা
- কীসের আশঙ্কায় খাবার ও পানি মজুতের পরামর্শ দিচ্ছে বিভিন্ন দেশ
- কীসের আশঙ্কায় খাবার ও পানি মজুতের পরামর্শ দিচ্ছে বিভিন্ন দেশ
- কুমিল্লার ব্লু ওয়াটার পার্কে দুই দিনের আনন্দভ্রমণ
- এলপিজির দাম বেড়ে আজ যত টাকায় বিক্রি হচ্ছে
- জেল হত্যা দিবস: শোক ও বেদনায় জাতীয় চার নেতাকে স্মরণ
- মিরপুরে শ্রমিক-পুলিশ পালটাপালটি ধাওয়া, মেট্রোরেল স্টেশন বন্ধ
- এআইভিত্তিক কম্পিউটার ও ল্যাপটপ আনল গিগাবাইট
- স্কুল খোলার পর ফ্রান্সে আবারও শিক্ষার্থীদের বিক্ষোভ
- সেই বীথি এখন হেড কোচ, স্বপ্নের পরিসর আরও বড়
- গাজীপুরে শ্রমিকদের সড়ক অবরোধ, ঢাকা-টাঙ্গাইল যান চলাচল বন্ধ
- শিশু সহিংসতা রোধে কঠোর ট্রাইব্যুনাল : ৯ মাসে ২ মৃত্যুদণ্ড
- চলতি সপ্তাহে টানা তিন দিনের ছুটিতে যাচ্ছে স্কুল-কলেজ
- ১২০ কিমি গতিতে অন্ধ্র উপকূলে ‘মুরাসু’র আঘাত
- মারুফাকে ছাড়া নারী টি-টোয়েন্টি দল
- ঢাকায় বাস-লেগুনা সংঘর্ষে নারীসহ প্রাণ গেল ৪ জনের
- সিনেটের নিয়ন্ত্রণ নিল ডেমোক্র্যাটরা











