মুকুলের ঘ্রাণে মাতোয়ারা ইবি ক্যাম্পাস
নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪প্রকাশিত : ১১:৩৬ এএম, ৪ মার্চ ২০২২ শুক্রবার
ফাইল ছবি
কয়েকদিন হলো প্রকৃতি থেকে বিদায় নিয়েছে শীত, আগমন ঘটেছে বসন্তের। ঋতুরাজ বসন্তের সেই আগমনী বার্তা জানান দিতে ইসলামী বিশ্ববিদ্যালয়ের আম্রকানন আর লিচু বাগান ছেয়ে গেছে মুকুলে মুকুলে। মুকুলের ঘ্রানে মাতোয়ারা হয়ে উঠেছে পুরো ক্যাম্পাস।
সোনালি মুকুলের সুমিষ্ট ঘ্রানে মৌ মৌ করছে ক্যাম্পাসের আকাশ বাতাস। কতগুলো গাছে এতই মুকুল ধরেছে যেন তিল ধারণের ঠাঁই নেই। মুকুলের ভারে গাছের পাতাগুলোর যেন হারিয়ে যাওয়ার অবস্থা। দেখে মনে হচ্ছে এ যেন এক মুকুলের স্বর্গরাজ্য। আর এ স্বর্গরাজ্যের রাজা মৌমাছিরা। মুকুলের সুমিষ্ট সৌরভ ডেকে আনছে তাদের।
মুকুল আর মৌমাছির এমন মিতালির দৃশ্য দেখা মিলছে ক্যাম্পাসের বাংলা মঞ্চ সংলগ্ন আমবাগান, ফলিত বিজ্ঞান ও প্রযুক্তি ভবনের পাশের আমবাগান, মীর মোশাররফ হোসেন ভবনের সামনের আমবাগান, শেখ রাসেল হলের সামনের লিচু বাগান, টিএসসিসির সামনের লিচুবাগানসহ ক্যাম্পাসের সকল আম ও লিচু গাছে।
এসব নয়নাভিরাম দৃশ্য দেখে বিমোহিত বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। বসন্তের আগমনে আম ও লিচু গাছে ফোটা এসব সোনালি মুকুল দেখে মুগ্ধ শিক্ষার্থীরা উচ্ছ্বসিত হয়ে বলছেন নানান কথা।
লোকপ্রশাসন বিভাগের শিক্ষার্থী নয়ন আহমেদ বলেন, ‘শীতের রুক্ষতাকে ছাড়িয়ে প্রকৃতিতে এসেছে বসন্ত। এই আমের মুকুল সেই বসন্তেরই আগমনী বার্তা দিচ্ছে আমাদের। মুকুলের ঘ্রান আমায় মুগ্ধ করে। যখন এই মুকুল গুলোর দিকে চায় চোখ যেন জুড়িয়ে যায়।’
ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের শিক্ষার্থী মহসিন আলী বলেন, ‘বসন্ত আসলেই আম লিচুর মুকুলে ভরে যায় বাগানগুলো যা ক্যাম্পাসের সৌন্দর্য বহুগুণে বাড়িয়ে দেয়। এই আমের মুকুল দেখে মনে পড়ে যায় গ্রামের আমবাগানের কথা। মনে পড়ে যায় শৈশবে আমবাগানের হাজারো স্মৃতি।’
আল-ফিকহ এন্ড লিগ্যাল স্টাডিজ বিভাগের শিক্ষার্থী সুজন শাহ বলেন, ‘বসন্ত মানেই ফুলে ফুলে ভরে উঠা চারপাশ, কোকিলের কুহু কুহু ডাক, ভ্রমরের গুঞ্জন। প্রকৃতির এক অনাবিল রূপ। আমি মাঝে মাঝে বাংলা মঞ্চের সামনের আমবাগানের মুকলগুলো দেখি আর ভাবি কি বাহারি সাজেই না সেজেছে ইবি ক্যাম্পাস।’
- নারীদের ঘরে বন্দি রাখতে চায় একটি দল: তারেক রহমান
- জামায়াত আমিরের মন্তব্যে পেশাজীবী নারীদের প্রতিবাদ
- ২৪ ঘণ্টায় ৩ দফা কমল সোনার দাম
- শবে বরাত উপলক্ষ্যে সারাদেশে র্যাবের নিশ্ছিদ্র নিরাপত্তা
- ১২ কেজি এলপিজি সিলিন্ডারের দাম বেড়ে ১,৩৫৬ টাকা
- হ্যাঁ‑না ভোট: গণতান্ত্রিক পরীক্ষা নাকি রাজনৈতিক কৌশল?
- ফেব্রুয়ারিতে শিক্ষা প্রতিষ্ঠানে মিলছে টানা ছুটি
- ২০২৬ সালের শক্তিশালী পাসপোর্টের তালিকা প্রকাশ
- আংশিক মেঘলা হলেও ঢাকায় আজ বাড়তে পারে তাপমাত্রা
- রানি মুখার্জির ভয়াল প্রত্যাবর্তন, বক্স অফিসে হিট ‘মারদানি থ্রি’
- জামায়াত আমিরের মন্তব্যে নারীদের প্রতিবাদে তোলপাড়
- ওমরাহ ব্যবস্থাপনায় অনিয়ম: ১,৮০০ বিদেশি এজেন্সির চুক্তি স্থগিত
- রোহিঙ্গাদের পাসপোর্ট: বাস্তবতা, যুক্তি ও ভবিষ্যৎ ভাবনা
- এলপিজির নতুন দাম ঘোষণা করা হবে আজ
- নারী প্রার্থীদের প্রচারণায় নতুন জোর
- টেক্সট-ছবি থেকে থ্রি-ডি দুনিয়া বানাবে গুগলের নতুন এআই
- অনিয়মের বিরুদ্ধে ভোটের মাধ্যমে জবাব দেবে জনগণ: তাসলিমা
- হ্যাঁ‑না ভোট: গণতান্ত্রিক পরীক্ষা নাকি রাজনৈতিক কৌশল?
- আজ খুবই অস্বাস্থ্যকর রাজধানীর বাতাস
- ইসির ‘দায়িত্বহীনতায়’ ফাঁস ১৪ হাজার সাংবাদিকের তথ্য
- বিএনপি নারী অধিকার রক্ষায় অঙ্গীকারবদ্ধ: ইশরাক
- নারী ভোটার: সংখ্যায় প্রায় সমান, প্রত্যাশায় দৃঢ়
- ফের বাড়লো সোনার দাম, প্রতি ভরি ২ লাখ ৬০ হাজার টাকা
- নির্বাচনী ইশতেহার প্রকাশ করলেন তাসনিম জারা
- টিএসসিতে মাত্র ৫০ টাকায় দেখা যাবে নতুন-পুরনো সিনেমা!
- জামায়াত আমিরের মন্তব্যে নারীদের প্রতিবাদে তোলপাড়
- ২০২৬ সালের শক্তিশালী পাসপোর্টের তালিকা প্রকাশ
- কুয়াশা ও তাপমাত্রা নিয়ে নতুন তথ্য জানা গেল
- নির্বাচন ও গণভোট: ১১ ও ১২ ফেব্রুয়ারি সব ব্যাংক বন্ধ
- এলপিজির নতুন দাম ঘোষণা করা হবে আজ




