ঢাকা, রবিবার ১৪, জুন ২০২৬ ৭:৪২:০৮ এএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
৮তলা থেকে পড়ে অভিনেত্রীর মৃত্যু, স্বামী রিমান্ডে ১০ জেলা সদর হাসপাতালে আইসিইউ চালু হচ্ছে কাল চ্যাটজিপিটির প্রভাবে তরুণীর মৃত্যু, ওপেনএআইয়ের বিরুদ্ধে মামলা হাম ও উপসর্গে আরও ৫ শিশুর প্রাণহানী বার কাউন্সিলের এমসিকিউতে পাস করলেন জাইমা রহমান প্যারাগুয়েকে হারিয়ে ইতিহাস গড়ল যুক্তরাষ্ট্র হার এড়িয়ে বিশ্বকাপে কানাডার প্রথম পয়েন্ট

মুক্তি পেল নুসরাত ফারিয়ার ‘পটাকা’

বিনোদন প্রতিবেদক | উইমেননিউজ২৪.কম

আপডেট: ০২:২০ পিএম, ২৮ এপ্রিল ২০১৮ শনিবার

জমকালো আয়োজনের মধ্য দিয়ে সিএমভি’র ব্যানারে মুক্তি পেল নুসরাত ফারিয়ার গাওয়া মিউজিক ভিডিও ‘পটাকা’। বৃহস্পতিবার রাত ৮টায় গানটির ভিডিও উন্মুক্ত করা হয় সিএমভি’র ইউটিউব চ্যানেলে। একইসঙ্গে এক্সক্লুসিভলি ভিডিওটি উপভোগ করা যাচ্ছে দেশের অন্যতম ভিডিও শেয়ারিং সাইট বাংলাফ্লিক্স-এ।

পটাকা’র প্রকাশ উপলক্ষে গতকাল সন্ধ্যায় বনানীর অভিজাত রেস্তোরাঁ প্ল্যাটিনাম স্যুইটস-এ আয়োজন করা হয় বর্ণাঢ্য আনুষ্ঠানিকতার। এতে অনুষ্ঠানের মূল চমক হয়ে ছিলেন দুই বাংলার জনপ্রিয় চিত্রনায়িকা নুসরাত ফারিয়া। যিনি প্রথমবারের মতো গান গেয়ে চমকে দিলেন বাংলাদেশ-ভারতের ভক্ত-শ্রোতাদের।

‘পটাকা’র এই প্রকাশনা উৎসবের মূল মঞ্চে আরও হাজির ছিলেন প্রযোজনা প্রতিষ্ঠান সিএমভি’র কর্ণধার এসকে সাহেদ আলী পাপ্পু, বাংলাফ্লিক্স এর পক্ষ থেকে ইবি সল্যুশনস লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক রাফিউর রহমান খান ইউসুফজাই, প্রাণ-আরএফএল প্লাস্টিক লিমিটেডের হেড অব মার্কেটিং আরাফাতউর রহমান আরাফাত, জাজ মাল্টিমিডিয়ার প্রধান আবদুল আজিজ, পটাকা’র সংগীত পরিচালক প্রীতম হাসান ও গীতিকার রাকিব হাসান রাহুল, চিত্রনায়ক আরেফিন শুভ, কণ্ঠশিল্পী কণা, অভিনেত্রী বাঁধনসহ অনেকেই।