ঢাকা, মঙ্গলবার ০৯, জুন ২০২৬ ১২:০৪:৪২ পিএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
ইংলিশ মিডিয়াম স্কুলে টাকার নৈরাজ্য, নেই নিয়ম-নীতির বালাই আগামী বছর পাঠ্যক্রমে যুক্ত হচ্ছে চার নতুন বই হামে একদিনে আরও ৮ শিশুর প্রাণহানী পুশইন ঠেকাতে ভারতকে ১৩টি চিঠি দিয়েছে সরকার বাংলাদেশসহ দক্ষিণ এশিয়ার ৫ দেশে একসঙ্গে ভূমিকম্প অনুভূত

মুক্তি পেলেন বিএনপিনেত্রী নিপুণ চৌধুরী

নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪

প্রকাশিত : ০৮:২১ পিএম, ৫ ফেব্রুয়ারি ২০১৯ মঙ্গলবার

ফাইল ছবি

ফাইল ছবি

বিএনপির নির্বাহী কমিটির সদস্য অ্যাডভোকেট নিপুণ রায় চৌধুরী আজ মঙ্গলবার মুক্তি পেয়েছেন। আজ গাজীপুরের কাশিমপুর কারাগার থেকে মুক্তি পান তিনি। 

গত ১৪ নভেম্বর নয়াপল্টনে বিএনপি কার্যালয়ের সামনে দলটির নেতাকর্মীদের সঙ্গে পুলিশের সংঘর্ষের ঘটনায় তাকে গ্রেফতার করে পুলিশ।

ওই ঘটনায় পুলিশ পৃথক তিনটি মামলায় আসামি করা হয় বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির এই সদস্যকে। গত বছর ১৫ নভেম্বর  নয়াপল্টনের নাইটিঙ্গেল মোড় থেকে তাকে গ্রেপ্তার করে পুলিশ।

২০১৮ সালের ১৬ নভেম্বর পল্টন থানার নাশকতার মামলায় ছাত্রদল কেন্দ্রীয় সংসদের সহসাধারণ সম্পাদক আরিফা সুলতানা রুমাসহ নিপুণ রায়ের ৫ দিনের রিমান্ড মঞ্জুর করেন আদালত। রিমান্ড শেষে গত ২২ নভেম্বর আদালত তাদের কারাগারে পাঠানোর আদেশ দেন।