ঢাকা, সোমবার ১৩, জুলাই ২০২৬ ৩:০৩:২২ এএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
প্রাথমিকের বৃত্তির ফল প্রকাশ, যেভাবে জানা যাবে আঝোর বৃষ্টিতে ডুবেছে রাজধানী, দুর্ভোগে নগরবাসী বন্যা-পাহাড়ধসে চট্টগ্রামে ৬ দিনে ৪৩ জনের মৃত্যু ঢাকায় বৃষ্টি, জলাবদ্ধতায় জনদুর্ভোগ, কিছু স্কুলে পরীক্ষা বন্ধ এইচএসসি পরীক্ষার্থীদের জন্য ডিএমপির জরুরি নির্দেশনা ম্যারাডোনার রেকর্ড ভাঙলেন মেসি সেমিফাইনালে আর্জেন্টিনা, প্রতিপক্ষ কারা

মুক্তি মিলেছে ফিলিস্তিনি কিশোরী তামিমির

আন্তর্জাতিক ডেস্ক | উইমেননিউজ২৪.কম

আপডেট: ০৮:০৪ পিএম, ২৯ জুলাই ২০১৮ রবিবার

ফিলিস্তিনি প্রতিবাদী কিশোরী আহেদ তামিমিকে মুক্তি দিয়েছে ইসরাইল। ৮ মাস কারা ভোগের পর আজ রোববার ইসরাইলী জেল থেকে তাকে মুক্তি দেয়া হয়েছে।

 

ইসরাইলী সেনাকে চর মারার দায়ে তাকে আটক করা হয়েছিলো। তার এই প্রতিবাদী ভূমিকার ভিডিও প্রকাশের পরে তামিমি ফিলিস্তিন প্রতিরোধ আন্দোলনের প্রতীকে পরিণত হন। কারা কর্তৃপক্ষের একজন মুখপাত্র এ কথা জানান।


ইসরাইলী কর্তৃপক্ষ ১৭ বছরের কিশোরী তামিমি এবং একই ঘটনায় কারাভোগকারী তার মাকে ইসরাইলের কারাগার থেকে দখলকৃত পশ্চিম তীরের একটি চেক পয়েন্টে পৌঁছে দিয়েছে। সেখান থেকে তামিমি রামাল্লার কাছে তাদের নবী সালেহ গ্রামে যাবেন।