ঢাকা, শনিবার ০৭, নভেম্বর ২০২৬ ১২:২০:১৫ পিএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
জিয়াউর রহমান ও খালেদা জিয়ার সমাধিতে প্রধানমন্ত্রীর শ্রদ্ধা আজ ৭ নভেম্বর: ‘জাতীয় বিপ্লব ও সংহতি দিবস’ মুক্তি পেলেন কিউবার সাংবাদিক ইয়োয়ানি সানচেজ রমজানের আগেই বাড়ছে ছোলার দাম, কাটছে না সয়াবিন তেলের সংকট মার্কিন ফার্স্ট লেডিকে ইউক্রেনের বেসামরিক সম্মাননা প্রদান ফের গ্রেফতার নিষিদ্ধ ছাত্রলীগ নেত্রী উর্মি পুরো ইরানকে ‘ধ্বংস’ করে দেওয়ার হুঁশিয়ারি ট্রাম্পের

মুক্তিযোদ্ধা জহিরুল ইসলামের মৃত্যুতে প্রধানমন্ত্রীর শোক

আপডেট: ০৪:৫৯ পিএম, ২০ জুলাই ২০১৫ সোমবার

image_246706.1437368745স্টাফ করেসপন্ডেন্ট, উইমেননিউজ২৪.কম, ঢাকা : প্রধানমন্ত্রী শেখ হাসিনা কানাডা প্রবাসী কৃষি বিজ্ঞানী, বীর মুক্তিযোদ্ধা ও মুক্তিযোদ্ধা সংসদ, কানাডা কমান্ড কাউন্সিলের কমান্ডার ড. জহিরুল ইসলামের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন। আজ এক শোকবার্তায় প্রধানমন্ত্রী বলেন, মহান মুক্তিযুদ্ধের ২নং সেক্টরে অংশগ্রহণকারী এই মুক্তিযোদ্ধার মৃত্যুতে দেশ একজন সূর্যসন্তানকে হারালো। প্রধানমন্ত্রী আরও বলেন, নব্বই-এর দশকে জনকণ্ঠ পত্রিকায় ধারাবাহিকভাবে ‘একাত্তরের গেরিলা’ শিরোনামে নিবন্ধ লিখে ড. জহিরুল ইসলামের তরুণ প্রজন্মের কাছে মহান মুক্তিযুদ্ধকে তুলে ধরেছেন। দেশ ও জাতি আজীবন দেশপ্রেমিক এই মুক্তিযোদ্ধার অবদান গভীর শ্রদ্ধার সাথে স্মরণ করবে। প্রধানমন্ত্রী মরহুমের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা প্রকাশ করেন। মুক্তিযোদ্ধা ও কৃষিবিজ্ঞানী ড. জহিরুল ইসলাম ক্যান্সারে আক্রান্ত হয়ে রোববার বিকেলে কানাডার টরেন্টো বে ক্রেস্ট হাসপাতালের প্যালিয়াটিভ কেয়ার ইউনিটে চিকিৎসাধীন অবহমশায় ইন্তেকাল করেন। ২০.০৭.২০১৫