মুক্তির আগেই অগ্রিম বুকিংয়ে রেকর্ড শাহরুখের সিনেমা
বিনোদন ডেস্কঃ | উইমেননিউজ২৪প্রকাশিত : ০১:২৭ পিএম, ২১ জানুয়ারি ২০২৩ শনিবার
সংগৃহীত ছবি
চার বছর পর বড় পর্দায় ফিরছেন বলিউড বাদশা শাহরুখ খান। ২০২৩ সালের প্রথম মেগা সিনেমা ‘পাঠান’। যদিও সিনেমার টিজার মুক্তির পর থেকে নানা সময়ে নানা কারণে বিতর্ক দানা বেঁধেছে। কখনও ‘বেশরম রং’ গানে দীপিকা পাড়ুকোনের পোশাকের রং ও ধরন নিয়ে বিতর্ক। কখনও আবার সিনেমা মুক্তি নিয়ে বজরং দলের একের পর এক হুমকি।
সিনেমা মুক্তির সপ্তাহ কয়েক আগে থেকেই বিতর্কের জেরে তটস্থ ছিলেন নির্মাতারা। কিন্তু অগ্রিম বুকিংয়ের সংখ্যা দেখে জোর পাচ্ছেন তারা। নির্ধারিত সময়ের আগেই শুরু হয়েছে অগ্রিম বুকিং। তাতেই দেখা যাচ্ছে ইতিমধ্যে ১ লাখের বেশি টিকিট বিক্রি হয়ে গেছে। সিনেমা ব্যবসায়ীদের অনুমান, এই সিনেমা মুক্তির দিন ২৫ থেকে ৩০ কোটি টাকার ব্যবসা করবে। তাদের ইঙ্গিত, মুক্তির পর বিশ্বব্যাপী ৩০০ কোটির ব্যবসা করতে এই সিনেমার সময় লাগবে মাত্র সপ্তাহ খানেক।
রিপোর্ট অনুযায়ী, প্রথম দিনের শো-এর নব্বই হাজার টিকিট ইতিমধ্যেই বিক্রি হয়ে গেছে। ১৯ জানুয়ারি রাতে পাওয়া পরিসংখ্যান মোতাবেক আইনক্স বিক্রি করেছে ৩০ হাজার টিকিট, পিভিআর এর ক্ষেত্রে সংখ্যাটা ৩৫ হাজার। সিনেপলিস বিক্রি করেছে ২৫ হাজার টিকিট। যে দিকে এগোচ্ছে তাতে এই সিনেমাকে ঘিরে আশার আলো দেখছেন সকলেই।
রিপোর্ট বলছে, এভাবেই যদি এগোতে থাকে তা হলে প্রথম দিনই ৩৫ থেকে ৪০ কোটি টাকা রোজগার করবে এই সিনেমা। সে ক্ষেত্রে শুধু ভারতেই প্রথম সপ্তাহে ১৫০ থেকে ২০০ কোটির অঙ্ক ছুঁয়ে ফেলবে ‘পাঠান’। হিন্দি ছাড়াও তামিল, তেলুগু ভাষায় মুক্তি পাবে এই সিনেমা।
- কে হতে পারেন নতুন রাষ্ট্রপতি? রাজনৈতিক অঙ্গনে ঘুরছে যেসব নাম
- প্রেসিডেন্টের পদত্যাগ ইস্যুতে বিকাল ৫টায় ব্রিফিং করবেন স্পিকার
- পদত্যাগ করলেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন
- ‘ভারতের তরুণদের নিয়ে আমি গর্বিত’: টুইঙ্কেল খান্না
- ভাঙাচোরা সড়কে দুর্বিষহ অবস্থা, দুর্ভোগে নগরবাসী
- কারাগারের নিরাপত্তায় যুক্ত হচ্ছে এআই প্রযুক্তি
- কৃত্রিম বুদ্ধিমত্তায় চীন এগিয়ে, বলছে মার্কিন জরিপ
- দেশের বাজারে কমল সোনার দাম, ভরিতে কত কমলো
- ভারতে শিশুদের চেয়ে গরু বেশি নিরাপদ: মেহবুবা মুফতি
- সরকার আন্দোলনকারী শিক্ষার্থীদের শত্রু মনে করছে: সোনিয়া গান্ধী
- ভারতে ছাত্র আন্দোলন তীব্র, সরকারের সঙ্গে বৈঠকেও মিলছে না সমাধান
- উজানের ঢল ও টানা বৃষ্টিতে দেশের বিভিন্ন জেলায় বন্যা
- উজানের ঢল ও ভারী বৃষ্টিতে বন্যা পরিস্থিতির অবনতি
- বৃষ্টিতে সরবরাহে ধাক্কা, সবজি-ডিম-মাছের বাজারে অস্বস্তি
- এসএমসিতে চুক্তিভিত্তিক নিয়োগ, লাগবে স্নাতক ডিগ্রি
- ভারতে ছাত্র আন্দোলনে সমর্থন বাড়ছে, সংসদ অচল
- টুর্নামেন্টের সেরা একাদশ ঘোষণা করেছে ফিফা
- দিল্লির আন্দোলন নিয়ে মুখ খুলে কটাক্ষের শিকার প্রীতি জিনতা
- পিরিয়ড বন্ধের আগে শরীর দেয় যেসব সংকেত, জানুন করণীয়
- মোবাইলেই শনাক্ত করুন হোটেলকক্ষের গোপন ক্যামেরা
- ৪ অঞ্চলে‘অতি ভারী’বৃষ্টির পূর্বাভাস, চট্টগ্রামে ভূমিধসের শঙ্কা
- এসএমসিতে চুক্তিভিত্তিক নিয়োগ, লাগবে স্নাতক ডিগ্রি
- চারদিন পর বন্ধ হলো কাপ্তাই বাঁধের ১৬ জলকপাট
- পদত্যাগ করলেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন
- উত্তাল দিল্লি, বিশেষ ঘোষণা মোদির
- কারাগারের নিরাপত্তায় যুক্ত হচ্ছে এআই প্রযুক্তি
- বৃষ্টিতে সরবরাহে ধাক্কা, সবজি-ডিম-মাছের বাজারে অস্বস্তি
- ভারতে শিশুদের চেয়ে গরু বেশি নিরাপদ: মেহবুবা মুফতি
- উজানের ঢল ও ভারী বৃষ্টিতে বন্যা পরিস্থিতির অবনতি
- উজানের ঢল ও টানা বৃষ্টিতে দেশের বিভিন্ন জেলায় বন্যা











