মুখোমুখি মাহি ও পূজা
বিনোদন ডেস্ক | উইমেননিউজ২৪প্রকাশিত : ১২:৪৯ পিএম, ৮ অক্টোবর ২০২২ শনিবার
ছবি: সংগৃহীত
সাম্প্রতিককালে ঢাকাই সিনেমার পালে নতুন হাওয়া লেগেছে। একইদিনে মুক্তি পাচ্ছে নতুন দুটি সিনেমা। তাও আবার সমান সংখ্যক হল নিয়ে। শুক্রবার (৭ অক্টোবর) চিত্রনায়িকা মাহিয়া মাহি অভিনীত ‘যাও পাখি বলো তারে’ ও পূজা চেরি অভিনীত ‘হৃদিতা’ প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছে। দুটি সিনেমারই হলসংখ্যা ২১।
মাহির ‘যাও পাখি বলো তারে’ দেখা যাবে রাজধানী ঢাকার স্টার সিনেপ্লেক্স (পান্থপথ), ব্লকবাস্টার সিনেমাস (যমুনা ফিউচার পার্ক), লায়ন সিনেমাস (কেরানীগঞ্জ) ও গীত (ধোলাইপাড়) সিনেমা হলে।
অন্যদিকে পূজার ‘হৃদিতা’ পেয়েছে সিনেপ্লেক্সের দুটি হল। একটি বসুন্ধরা সিটি, অন্যটি মিরপুরের সনি স্কয়ার। পাশাপাশি ব্লকবাস্টার সিনেমাস (যমুনা ফিউচার পার্ক), শ্যামলী স্কয়ার, মধুমিতা, চিত্রামহল, আনন্দ, সৈনিক ক্লাবে চলছে এটি। বাকি হলগুলো দেশের বিভিন্ন অঞ্চলে।
মোস্তাফিজুর রহমান মানিক পরিচালিত ‘যাও পাখি বলো তারে’ একটি নিটোল প্রেমের গল্পের সিনেমা। নিজের এই সিনেমা নিয়ে ভীষণ আশাবাদী মাহিয়া মাহি। ক্যারিয়ারের সফলতম সিনেমা ‘পোড়ামন’-এর সফলতাকেও ছাড়িয়ে যাবে বলে প্রত্যাশা এ নায়িকার।
মুক্তিপ্রাপ্ত সিনেমাটি নিয়ে আশাবাদী মাহি বলেন, “এটি একটি অসাধারণ গল্পের সিনেমা। সেটাকে পরিচালক এত সুন্দর করে উপস্থাপন করেছেন, প্রেক্ষাগৃহে গিয়ে সেটা টের পাবেন দর্শক। এ সিনেমার সংলাপগুলোও অসাধারণ। যেগুলো দর্শকের মনে দাগ কাটবে। আমার বিশ্বাস এটি আরেকটি ‘পোড়ামন’ হবে। সব মিলিয়েই সিনেমাটি আমার ক্যারিয়ারের সেরা সিনেমা হবে বলে মনে হচ্ছে।”
এই সিনেমায় মাহির বিপরীতে আছেন আদর আজাদ ও শিপন মিত্র। ক্লিওপেট্রা ফিল্মসের ব্যানারে নির্মিত সিনেমাটির বিভিন্ন চরিত্রে আরও দেখা যাবে রাশেদ মামুন অপু, সুব্রত, বড়দা মিঠু, রেবেকা ও মিলি বাশারকে।
অন্যদিকে নিজের সিনেমা ‘হৃদিতা’র প্রচারে বেশ ব্যস্ত সময় পার করছেন পূজা চেরি। সামাজিক মাধ্যমে প্রচারণার পাশাপাশি বৃহস্পতিবার (৬ অক্টোবর) হল পরিদর্শনেও গিয়েছেন।
সিনেমাটি নিয়ে গণমাধ্যমকে পূজা জানান, “এমন গল্পের সিনেমায় এই প্রথম অভিনয় করেছি। সিনেমাটি সাহিত্যিক আনিসুল হকের উপন্যাস ‘হৃদিতা’ অবলম্বনে নির্মিত হয়েছে। প্রথমবারের মতো কোনো সাহিত্য-নির্ভর সিনেমায় কাজ করেছি। আমার বিশ্বাস এটি দর্শকদের হৃদয় ছুঁয়ে যাবে।”
‘হৃদিতা’রূপী পূজার সঙ্গে জুটি হয়েছেন এবিএম সুমন। এতে আরও আছেন সাবেরী আলম, মানস বন্দ্যোপাধ্যায়, আরজুমান্দ আরা বকুল প্রমুখ। আনিসুল হকের উপন্যাস অবলম্বনে সিনেমাটি বানিয়েছেন ইস্পাহানী আরিফ জাহান।
প্রসঙ্গত, ‘হৃদিতা’ সিনেমাটি ২০১৯-২০ অর্থবছরে সরকারি অনুদান পেয়েছিল।
- বাল্যবিয়ের শিকার দেশের অর্ধেক মেয়ে: ইউনিসেফ
- একই মাঠে মসজিদ-মন্দির, ৫৪ বছর ধরে সম্প্রীতির অনন্য দৃষ্টান্ত
- স্বপ্নের নারীর জন্য সব সম্পত্তি বিক্রি, দেখা করতে গিয়ে জানলেন এআই
- দুর্গাপূজায় সম্প্রীতির বার্তা অভিনেত্রী মন্দিরার
- যুক্তরাষ্ট্রে ৩ লাখের বেশি ভিসা বাতিল করল ট্রাম্প প্রশাসন
- ৪৩ বছরের সম্পর্কে ইতি, সিএনএন ছাড়ছেন ক্রিশ্চিয়ান
- পূজায় ধাবা স্টাইল চিকেন পোলাও
- বৃষ্টি ও তাপমাত্রা নিয়ে সুখবর দিল আবহাওয়া অফিস
- ফিফা র্যাঙ্কিংয়ে এক ধাপ এগোলো বাংলাদেশ
- পূজাতে গিয়ে নৌকাডুবি, স্ত্রী-মেয়েকে হারিয়ে বাবার আহাজারি
- আজ বিজয়া দশমী, প্রতিমা বিসর্জনে শেষ হচ্ছে দুর্গোৎসব
- `সংখ্যাগুরু কিংবা সংখ্যালঘু নয়, সবার পরিচয় বাংলাদেশি`
- দুর্গাপূজার ছুটিতে ফাঁকা রাজধানী
- ৬১০ কোটি টাকার অন্তর্বাসে নজর কাড়লেন কাইলি জেনার
- বদলে যাচ্ছে মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের নাম
- বদলে যাচ্ছে মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের নাম
- নাটোরে সড়ক দুর্ঘটনায় নারী ও শিশুসহ ১৪জনের প্রাণহানী
- রংপুরে দুর্গাপূজার মণ্ডপ পরিদর্শনে সৈয়দপুর পৌঁছেছেন প্রধানমন্ত্রী
- `সংখ্যাগুরু কিংবা সংখ্যালঘু নয়, সবার পরিচয় বাংলাদেশি`
- পূজাতে গিয়ে নৌকাডুবি, স্ত্রী-মেয়েকে হারিয়ে বাবার আহাজারি
- চা-শ্রমিকের মেয়ের গল্পে বিশ্বমঞ্চে নতুন ইতিহাস ‘নিশি’র
- লুটপাট-সহিংসতা: প্যারিসসহ বিভিন্ন শহরে ‘কারফিউ’ জারি
- পূজামণ্ডপ পরিদর্শনে রংপুরের পথে প্রধানমন্ত্রী
- শারদীয় দুর্গোৎসবের মহানবমী আজ
- পূজায় প্রেক্ষাগৃহে তিন নায়িকার লড়াই
- পূজা দেখতে বেরিয়ে আর বাড়ি ফেরা হলো না দুই ভাই-বোনের
- ৬১০ কোটি টাকার অন্তর্বাসে নজর কাড়লেন কাইলি জেনার
- ফিফা র্যাঙ্কিংয়ে এক ধাপ এগোলো বাংলাদেশ
- ঢাকার বাতাস আজ অস্বাস্থ্যকর, দূষণের শীর্ষে লাহোর
- বৃষ্টি ও তাপমাত্রা নিয়ে সুখবর দিল আবহাওয়া অফিস









