ঢাকা, শনিবার ২১, মার্চ ২০২৬ ২২:২১:০৪ পিএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
রাজধানীতে আজ বন্ধ থাকছে মেট্রোরেল ঈদের দিন ফাঁকা রাজধানী, নিস্তব্ধতায় ভিন্ন এক ঢাকা জাতীয় ঈদগাহে একসঙ্গে নামাজ আদায় করলেন প্রেসিডেন্ট ও প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রীর সঙ্গে ঈদের শুভেচ্ছা বিনিময় করতে ‘যমুনা’য় জনতার ঢল চাঁদরাতে কেনাকাটা: ভিড়ে মুখর নগর জীবন নারীদের জন্য রাজধানীর কোথায় কখন ঈদ জামাত আজ ঈদুল ফিতর, দেশজুড়ে আনন্দ-উৎসব

মুজিব কোট পরে বিশৃঙ্খলার পাঁয়তারা করছে বিএনপি: প্রধানমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪

প্রকাশিত : ০৩:৩৯ পিএম, ২০ ডিসেম্বর ২০১৮ বৃহস্পতিবার

পুরোনো ছবি

পুরোনো ছবি

বিএনপি নতুন চক্রান্ত করছে বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি বলেছেন, ‘মুজিব কোট পরে, ছাত্রলীগ-যুবলীগের ব্যাজ বানিয়ে কেন্দ্রে-কেন্দ্রে গোলমালের ষড়যন্ত্র করছে দলটি। ভোট কারচুপির দুরভীসন্ধ করছে।’

আজ বৃহস্পতিবার ভিডিও কনফারেন্সিংয়ে নির্বাচনী প্রচারণার তৃতীয় দিনে এসব কথা বলেন প্রধানমন্ত্রী।

ধানমন্ডির সুধাসদন থেকে ভিডিও কনফারেন্সিংয়ে রাজশাহী, নড়াইল, গাইবান্ধা ও জয়পুরহাটে প্রার্থী, দলীয় নেতা-কর্মীদের সঙ্গে যুক্ত হন শেখ হাসিনা। আওয়ামী লীগ সভাপতি আরও বলেন, ‘রাজশাহীতে বাংলা ভাইয়ের সৃষ্টির পেছনেও রয়েছে বিএনপির মদদ। প্রধানমন্ত্রী অঙ্গিকার করেন- ইশতেহারের পূর্ণ বাস্তবায়ন করবে আওয়ামী লীগ। ’

শেখ হাসিনা বলেন, ‘আবারও ক্ষমতায় এলে বিদ্যুৎ পাবে শতভাগ মানুষ; আলোকিত হবে বাংলার প্রতিটি ঘর।’ রাজশাহীতে আন্তর্জাতিক ক্রিকেট আয়োজনের ব্যবস্থা গ্রহণ করা হবে বলেও জানান দেন।