ঢাকা, শনিবার ২৪, অক্টোবর ২০২৬ ১:৩৭:০৪ এএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
ঢাকা-কক্সবাজার রুটে ২৬ অক্টোবর থেকে চলবে মহানগর এক্সপ্রেস তিব্বতে ৭ মাত্রার ভূমিকম্প: নিহত ১৬, আহত অর্ধশতাধিক অপ্রতীম হত্যা মামলার চার্জশিট দাখিল এয়ার অ্যাম্বুলেন্সে ঢাকায় আনা সেই রাবি শিক্ষার্থী আর নেই আজ থেকে রাত ৮টায় বন্ধ হবে দোকানপাট ও শপিং মল বাজারে ক্রেতা কম, তবু দামে স্বস্তি নেই

মুজিব বায়োপিকের শিল্পীদের সম্মানে প্রধানমন্ত্রীর নৈশভোজ

বাসস | উইমেননিউজ২৪

প্রকাশিত : ১২:৪৫ পিএম, ১৪ অক্টোবর ২০২৩ শনিবার

সংগৃহীত ছবি

সংগৃহীত ছবি

‘মুজিব: একটি জাতির রূপকার’ চলচ্চিত্রের শিল্পী ও কলাকুশলীদের সম্মানে গণভবনে নৈশভোজের আয়োজন করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
শুক্রবার (১৩ অক্টোবর) নৈশভোজে আমন্ত্রিত অতিথিদের সঙ্গে কুশল বিনিময় করেন এবং তাদের খোঁজখবর নেন প্রধানমন্ত্রী।

প্রধানমন্ত্রীর উপ-প্রেস সচিব কে এম সাখাওয়াত মুন গণমাধ্যমকে জানান, প্রধানমন্ত্রী আগামীতেও এ ধরনের চলচিত্র নির্মাণের জন্য সংশ্লিষ্টদের তাগিদ দেন, যাতে নতুন প্রজন্ম সঠিকভাবে ইতিহাস জানতে পারে। একই সঙ্গে সারাদেশে যেসব সিনেমা হল বন্ধ রয়েছে সেগুলো সংস্কার করে পুনরায় চালু করতে সংশ্লিষ্টদের নির্দেশ দেন ।

পরে প্রধানমন্ত্রী চলচ্চিত্রটির শিল্পী ও কলাকুশলীদের হাতে শুভেচ্ছা স্মারক তুলে দেন।

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জীবন ও রাজনৈতিক ঘটনাবলি চিত্রিত করে ‘মুজিব: একটি জাতির রূপকার’ ছবিটি পরিচালনা করেছেন প্রখ্যাত ভারতীয় চলচ্চিত্র নির্মতা শ্যাম বেনেগাল।

বৃহস্পতিবার প্রধানমন্ত্রী শেখ হাসিনা রাজধানীর আগারগাঁও ফিল্ম আর্কাইভে চলচ্চিত্রটির প্রিমিয়ার শো দেখেন। শুক্রবার (১৩ অক্টোবর) সারাদেশের প্রেক্ষাগৃহে একযোগে মুক্তি পেয়েছে ‘মুজিব : একটি জাতির রূপকার’।