ঢাকা, মঙ্গলবার ১০, ফেব্রুয়ারি ২০২৬ ৭:০০:১৪ এএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
নির্বাচনী প্রচারণা শেষ হচ্ছে কাল মঙ্গলবার সকালে নাইমা হায়দারসহ পদত্যাগ করেছেন হাইকোর্টের ২ বিচারপতি টানা দ্বিতীয় জয়ের প্রত্যাশায় নিউজিল্যান্ড নির্বাচনের দিন মেট্রোরেল চলাচলে নতুন সিদ্ধান্ত সারা দেশে মোটরসাইকেল চলাচলে নিষেধাজ্ঞা আগামী ১০ বছরে চাঁদে শহর গড়ার স্বপ্ন ইলন মাস্কের নাটোরে বসতবাড়িতে আগুন লেগে মা-মেয়ের মৃত্যু জরিপে ৬০ শতাংশ ভোটারের পছন্দ তারেক রহমান

মুন্সীগঞ্জ: উপসর্গ ছাড়াই এক নারীর করোনা শনাক্ত

নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪

প্রকাশিত : ০২:৩২ পিএম, ১৬ এপ্রিল ২০২০ বৃহস্পতিবার

মুন্সীগঞ্জ: উপসর্গ ছাড়াই এক নারীর করোনা শনাক্ত

মুন্সীগঞ্জ: উপসর্গ ছাড়াই এক নারীর করোনা শনাক্ত

মুন্সীগঞ্জের লৌহজং উপজেলায় কোনো উপসর্গ (জ্বর, সর্দি, কাশি, গলাব্যথা বা শ্বাসকষ্ট) ছাড়াই এক নারী করোনাভাইরাসে আক্রান্ত বলে শনাক্ত হয়েছে। নারায়ণগঞ্জে বেড়াতে যাওয়া ওই নারীকে সন্দেহজনক হিসেবে টেস্ট করানো হলে আইইডিসিআর থেকে প্রাপ্ত রিপোর্টে তিনি করোনা পজেটিভ শনাক্ত হন।

আজ বৃহস্পতিবার সকালে আইইডিসিআরের রিপোর্টে ওই নারীর করোনা ধরা পড়েছে। তিনি লৌহজং উপজেলার কনকসারের অন্বেষণ পল্লীর বাসিন্দা।

বিষয়টি নিশ্চিত করেছেন লৌহজং উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. শামীম আহমেদ।

তিনি জানান, আজ বৃহস্পতিবার সকালে আইইডিসিআরের রিপোর্টে অন্বেষণ পল্লীর ওই নারীর করোনা শনাক্ত হয়েছে। তার শরীরে কোনো প্রকার করোনার উপসর্গ ছিল না। কিন্তু তিনি গত কয়েকদিন আগে নারায়ণগঞ্জ থেকে ঘুরে এসেছিলেন। যেহেতু নারায়ণগঞ্জ করোনাভাইরাস সংক্রমণের ‘হটস্পট’, সেজন্য তার নমুনা নিয়ে আইইডিসিআরে পাঠানো হয়েছিল।

লৌহজং উপজেলার নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোকাবিরুল ইসলাম খান জানান, তাকে আইসোলেশনে নেওয়ার ব্যবস্থা করা হচ্ছে। প্রয়োজনে ওই অন্বেষণ পল্লী লকডাউন করে দেওয়া হবে।