মুন্সীগঞ্জে পুকুরে মিললো বিষধর রাসেল ভাইপার
নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪প্রকাশিত : ১২:৩৭ পিএম, ৩০ নভেম্বর ২০২০ সোমবার
ছবি: সংগৃহীত
মুন্সীগঞ্জের টঙ্গীবাড়ী উপজেলায় পুকুরে মাছ ধরতে গিয়ে বিষধর রাসেল ভাইপার (চন্দ্রবোড়া) সাপের সন্ধান মিলেছে।রবিবার বিকাল ৪টায় উপজেলার দিঘিরপাড় ইউনিয়নের মিতারাঁ এলাকার পুকুর থেকে সাপটি উদ্ধার করা হয়। স্থানীয় অপু মন্ডল (৩২) নামে এক ব্যক্তি সাপটিকে উদ্ধার করে একটি লোহার খাচায় ভরে রাখেন।
পুকুরে বিষধর এই সাপ উদ্ধারের পর স্থানীয় এলাকাবাসীর মধ্যে আতংক ছড়িয়ে পড়ে।
অপু মন্ডল জানান, পুকুরটিতে মাছ ধরার জন্য প্রস্তুতি নেওয়া হচ্ছিল। আজ সকালে পুকুরটি পরিষ্কার পরিচ্ছন্নের কাজ চলছিল। এ সময় দেখা যায় কচুরিপানার ভেতরে একটি ৪-৫ ফিটের একটি সাপ। প্রথমে মনে হয়েছিল অজগর সাপ। এরপর খোঁজখবর নিয়ে নিশ্চিত হওয়া গেছে এটি রাসেল ভাইপার।
চট্টগ্রাম ভেনম রিসার্চ সেন্টারের কর্মকর্তা বোরহান বিশ্বাস ছবি দেখে সাপটি রাসেল ভাইপার বলে নিশ্চিত করেন।
তিনি জানান, সোমবার (৩০নভেম্বর) সকালে সাপটিকে উদ্ধার করে নিয়ে যাওয়া হবে। যা ভেনম রিচার্স সেন্টারে এন্টি ভেনম তৈরির কাজে ব্যবহার করা হবে।
বিশ্বব্যাপী কিলিং মেশিন খ্যাত রাসেল ভাইপার সাপ আক্রমণের ক্ষেত্রে এতই ক্ষিপ্র যে, ১ সেকেন্ডের ১৬ ভাগের ১ ভাগ সময়ের ভেতরে কামড়ের সম্পূর্ণ প্রক্রিয়া সম্পন্ন করতে পারে। কামড়ের পর শরীরের আক্রান্ত স্থানের টিস্যু নষ্ট হয়ে পচন শুরু হয় সঙ্গে সঙ্গে। সময় মতো চিকিৎসা না নিলে মৃত্যু অবধারিত।
-জেডসি
- শুক্রবার যেসব এলাকায় ৬ ঘণ্টা গ্যাস থাকবে না
- দুই বছর পর চালু হচ্ছে ভারতীয় পর্যটন ভিসা
- যে সমীকরণে বিশ্বকাপের সেমিতে খেলবে বাংলাদেশ
- হামে আক্রান্ত আরও ৯ শিশুর প্রাণ গেল
- চার দশক পর পর্দায় আসছে ‘সুপারগার্ল’
- দেশের বাজারে স্বর্ণের দামে আবারও পতন
- ১১ জেলায় ৬০ কিমি বেগে ঝড়ের আশঙ্কা
- বায়ুদূষণে ঢাকায় আজ কিছুটা স্বস্তি, শীর্ষে কানশাসা
- ঢাকায় আজ বৃষ্টির পূর্বাভাস নিয়ে যা জানাল আবহাওয়া অফিস
- ভেনেজুয়েলায় ভূমিকম্প: নিহত ৩২, আহত ৭০০
- মাঠে নেমেই রেকর্ড গড়লেন নেইমার
- চীনের সঙ্গে গভীর অংশীদারিত্ব গড়তে আগ্রহী আমরা: প্রধানমন্ত্রী
- স্কটল্যান্ডকে উড়িয়ে দিয়ে সেরা হয়েই নকআউটে ব্রাজিল
- রোনালদোকে এড়ানো যায়, অস্বীকার করা যায় না
- ব্যাংক খাতের সংস্কারে ৪৫ কোটি ডলার দিচ্ছে বিশ্বব্যাংক
- দেশের ১৬ জেলায় দমকা হাওয়াসহ বৃষ্টির পূর্বাভাস
- বেইজিংয়ে প্রধানমন্ত্রী তারেক রহমানকে লালগালিচা সংবর্ধনা
- গাজায় ইসরায়েলি ড্রোন হামলায় ফিলিস্তিনি শিশু নিহত
- মেসির জন্মদিন আজ, কোটি ভক্তের শুভেচ্ছা
- ২০২৬ ফুটবল বিশ্বকাপ: রোনালদোর ফেরার বার্তা
- পাকিস্তানে মাহরাং বেলুচের যাবজ্জীবন, রায় নিয়ে ক্ষোভ
- ডব্লিউইএফ সেশনে বিশ্ব নেতাদের সঙ্গে প্রধানমন্ত্রী তারেক রহমান
- ডেঙ্গুতে ২ জনের প্রাণ গেল, হাসপাতালে ১৫৭ জন
- ব্যাংক খাতের সংস্কারে ৪৫ কোটি ডলার দিচ্ছে বিশ্বব্যাংক
- রোনালদোকে এড়ানো যায়, অস্বীকার করা যায় না
- স্কটল্যান্ডকে উড়িয়ে দিয়ে সেরা হয়েই নকআউটে ব্রাজিল
- ২৮ জুন ফের শুরু হচ্ছে ভিটামিন ‘এ’ ক্যাম্পেইন
- চীনের সঙ্গে গভীর অংশীদারিত্ব গড়তে আগ্রহী আমরা: প্রধানমন্ত্রী
- মাঠে নেমেই রেকর্ড গড়লেন নেইমার
- বেইজিং পৌঁছেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান




