মুম্বায়ে আজ ভারতের মুখোমুখি হচ্ছে শ্রীলঙ্কা
খেলাধুলা ডেস্ক | উইমেননিউজ২৪প্রকাশিত : ০১:৩০ পিএম, ২ নভেম্বর ২০২৩ বৃহস্পতিবার
সংগৃহীত ছবি
বিশ্বকাপে আজ ভারত-শ্রীলঙ্কা ম্যাচ। উড়ন্ত ফর্মে থাকা স্বাগতিকদের বিপক্ষে যদি হেরে যায় তাহলে সেমির আশা অনেকটাই নিভে যাবে লঙ্কানদের। কাজটা কঠিন হলেও জয়ের চ্যালেঞ্জ নিয়েই মাঠে নামছে ৯৬র’ চ্যাম্পিয়নরা। এদিকে ঘরের মাঠে অপরাজিত থাকার লক্ষ্য ভারতের।
মুম্বায়ের উয়াংখেরা স্টেডিয়ামে ম্যাচটি শুরু হবে স্থানীয় সময় বৃহস্পতিবার দুপুর ২টায়।
ঘরের মাঠে বিশ্বকাপ জয়ে এখন পর্যন্ত শতভাগ সফল ভারত। সেমিফাইনাল অনেকটাই নিশ্চিত হয়ে গেছে রোহিত বাহিনীর।
এবার তাদের প্রতিপক্ষ ধুকতে থাকা শ্রীলঙ্কা। তবে লঙ্কাদের বিপক্ষে জয়ের ধারা অব্যাহত রাখতে সর্বোচ্চটা দিয়েই লড়াই করার প্রত্যয় ভারতের।
এই বিশ্বকাপে ওপেনিংয়ে এখন পর্যন্ত অন্যতম সফল দল ভারত। মিডল অর্ডারও রয়েছে সময়ের সেরা ফর্মে। পেইস ডিপার্টমেন্টের সাথে স্পিনের রসায়নটাও দুর্দান্ত। মোহাম্মদ সামিকে দলে ভিড়িয়ে আরও উজ্জিবিত হয়েছে বোলিং লাইন।
শ্রীলঙ্কার বিপক্ষে এগিয়ে থাকলেও ছন্দে থাকা দলটি নিয়ে কোনো পরীক্ষা-নীরিক্ষা যেতে চায় না ভারতীয় কোচ রাহুল দ্রাবির।
এই ম্যাচেও দলের সেরা অলরাউন্ডার হার্দিক পান্ডিয়াকে পাচ্ছে না ভারত। বাংলাদেশের বিপক্ষে গোড়ালির ইনজুরিতে পড়েছিলেন তিনি।
এদিকে, ইনজুরি বিধ্বস্ত দল নিয়ে বিশ্বকাপে এসে প্রথম থেকেই ব্যকফুটে লঙ্কানরা। এরই মধ্যেম তিনটি বদলও আনতে বাধ্য হয়েছে লঙ্কান ম্যানেজমেন্ট। ছয় ম্যাচে মাত্র দুই জয়ে বাদ পড়ার শঙ্কায় ৯৬র’ চ্যাম্পিয়নরা।
ব্যাটিং লাইন ও বোলিং, কোনো বিভাগেই স্বস্তিতে নেই লঙ্কানরা। জয়ে ফিরতে একাধিক পরিবর্তন নিয়েই মাঠে নামবে ক্রিস সিলভারউডের দল।
এখন পর্যন্ত ওয়ানডেতে ১৬৭ ম্যাচে মুখোমুখি হয়েছে ভারত ও শ্রীলঙ্কা। জয়ের পাল্লা ভারী ভারতেরই। ৯৮ ম্যাচে জিতেছে ভারত। শ্রীলংকার জয় ৫৭টিতে। ১টি ম্যাচ টাই ও ১১টি পরিত্যক্ত হয়েছে।
তবে বিশ্বকাপ মঞ্চে সমান অবস্থায় আছে ভারত ও শ্রীলংকা। ৯ বারের লড়াইয়ে সমান ৪বার করে জিতেছে দু’দল। ১টি ম্যাচ পরিত্যক্ত হয়েছে।
গত সেপ্টেম্বরে অনুষ্ঠিত এশিয়া কাপে শেষবারের মত ওয়ানডেতে মুখোমুখি হয়েছিলো ভারত- শ্রীলঙ্কা। ফাইনালের সেই ম্যাচে শ্রীলংকাকে উড়িয়ে দিয়ে ১০ উইকেটের জয় পেয়েছিল ভারত। শিরোপা নির্ধারণী ম্যাচে প্রথমে ব্যাট করে মাত্র ৫০ রানে অলআউট হয়েছিল শ্রীলঙ্কা।
ভারত দল
রোহিত শর্মা (অধিনায়ক), শুভমান গিল, বিরাট কোহলি, শ্রেয়াস আইয়ার, লোকেশ রাহুল, ঈশান কিশান, সূর্যকুমার যাদব, রবীন্দ্র জাদেজা, রবিচন্দ্রন অশ্বিন, কুলদীপ যাদব, শারদুল ঠাকুর, জসপ্রিত বুমরাহ, মোহাম্মদ সামি ও মোহাম্মদ সিরাজ।
শ্রীলঙ্কা দল
কুশল মেন্ডিস (অধিনায়ক), কুশল পেরেরা, পাথুম নিশাঙ্কা, সাদিরা সামারাবিক্রমা, চারিথ আসালাঙ্কা, ধনাঞ্জয়া ডি সিলভা, মহেশ থিকশানা, দুনিথ ওয়েলালাগে, দুশান হেমন্ত, চামিকা করুনারত্নে, দুসমন্থ চামিরা, দিলশান মাদুশঙ্কা, কাসুন রাজিথা, অ্যাঞ্জেলো ম্যাথুজ।
- দেশের বাজারে স্বর্ণের দামে বড় পতন
- এবার হেমোরেজিক ডেঙ্গুর প্রকোপ বাড়তে পারে: স্বাস্থ্যমন্ত্রী
- হাম ও উপসর্গে ৫ শিশুর প্রাণহানী
- বিশ্ববাজারে স্বর্ণের দামে ব্যাপক পতন
- রাজধানীজুড়ে মশার দাপট, ডেঙ্গু ঝুঁকিতে ডিএসসিসির ৬৩ ওয়ার্ড
- টেলিভিশনে বিশ্বকাপ সম্প্রচারের স্বত্ব পেল যারা
- যুক্তরাষ্ট্রের ভিসায় নতুন নিয়ম: যে নির্দেশনা দিলো ঢাকার দূতাবাস
- পিকআপের ধাক্কায় মা-ছেলেসহ তিনজন নিহত
- খেলাপি ঋণ অর্থনীতিকে প্রচণ্ড চাপে ফেলছে: ড. ফাহমিদা
- বাস-অটোভ্যান সংঘর্ষে স্বামী-স্ত্রীসহ নিহত ৩
- ফ্রেঞ্চ ওপেনে ইতিহাস গড়ার পথে খয়ালিনস্কা
- অবশেষে ‘খোঁজ’ মিলল দুবাই রাজপরিবারের সাবেক পুত্রবধূর
- ঈদ-পরবর্তী স্বস্তি, তবু মাছের বাজারে আগুন
- আজ দেশের ৮ বিভাগেই বজ্রবৃষ্টির সম্ভাবনা
- আবারও দৌলতদিয়া ফেরিঘাটে যাত্রীবাহী বাস ডুবি
- খেলাপি ঋণ অর্থনীতিকে প্রচণ্ড চাপে ফেলছে: ড. ফাহমিদা
- যুক্তরাষ্ট্রের ভিসায় নতুন নিয়ম: যে নির্দেশনা দিলো ঢাকার দূতাবাস
- আবারও দৌলতদিয়া ফেরিঘাটে যাত্রীবাহী বাস ডুবি
- রাজধানীজুড়ে মশার দাপট, ডেঙ্গু ঝুঁকিতে ডিএসসিসির ৬৩ ওয়ার্ড
- বিশ্ববাজারে স্বর্ণের দামে ব্যাপক পতন
- ঈদ-পরবর্তী স্বস্তি, তবু মাছের বাজারে আগুন
- হাম ও উপসর্গে ৫ শিশুর প্রাণহানী
- অবশেষে ‘খোঁজ’ মিলল দুবাই রাজপরিবারের সাবেক পুত্রবধূর
- ফ্রেঞ্চ ওপেনে ইতিহাস গড়ার পথে খয়ালিনস্কা
- পিকআপের ধাক্কায় মা-ছেলেসহ তিনজন নিহত
- টেলিভিশনে বিশ্বকাপ সম্প্রচারের স্বত্ব পেল যারা
- বাস-অটোভ্যান সংঘর্ষে স্বামী-স্ত্রীসহ নিহত ৩
- আজ দেশের ৮ বিভাগেই বজ্রবৃষ্টির সম্ভাবনা
- এবার হেমোরেজিক ডেঙ্গুর প্রকোপ বাড়তে পারে: স্বাস্থ্যমন্ত্রী
- দেশের বাজারে স্বর্ণের দামে বড় পতন











